'খোদেজা 'বাঙালি মুসলমান নারী চরিত্রের সার্থক উদাহরণ।'- উক্তিটি দ্বারা খোদেজা চরিত্রের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে।
'বহিপীর' নাটকে খোদেজা জমিদার হাতেম আলির স্ত্রী, হাশেমের মা। তিনি কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মভীরু মুসলিম নারী। বিপন্ন তাহেরাকে তিনি স্নেহের সঙ্গে তার বজরায় আশ্রয় দিয়েছেন। তার দুঃখের কথা শুনে সমব্যথী হয়েছেন। আবার যখন জেনেছেন মেয়েটি এক পীরের পালিয়ে আসা স্ত্রী তখন তিনি তাকে ফিরিয়ে দিতে চেয়েছেন। পীরের অভিশাপের ভয়ে ভীত 'থেকেছেন। পীরের স্ত্রী হওয়াকে তিনি সৌভাগ্যের বিষয় মনে করেছেন। এসব বৈশিষ্ট্যের মধ্যে তার কুসংস্কারাচ্ছন্ন ও পীরভক্ত বাঙালি মুসলিম নারীর স্বামীভক্তির বিষয়টি প্রকাশ পেয়েছে। এই দিক থেকে প্রশ্নোক্ত উক্তিটি করা হয়েছে।
Related Question
View Allবহিপীর নাটকের কেন্দ্রীয় ও নাম চরিত্র। তার বাড়ি উত্তরের সুনামগঞ্জ। সাধারণের ভাষা তার কাছে অপবিত্র মনে হওয়ায় তিনি বহি বা বইয়ের ভাষায় কথা বলেন। এ কারণেই তার নাম বহিপীর।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!