গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ২০১০ সালে রংপুরস্থ কারমাইকেল কলেজ পরিদর্শনে এলে ছাত্র-শিক্ষক, স্থানীয় রাজনীতিবিদ ও সুশীল সমাজ তাঁকে এ কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ছাত্র ভর্তির অনুমোদন প্রদানের জন্য অনুরোধ জানায়। তিনি বলেন যে, 'বর্তমান সরকার শিক্ষার প্রসারে সদা সচেষ্ট ও আন্তরিক এবং তিনি ব্যক্তিগতভাবে জনমতের প্রতি শ্রদ্ধাশীল। অচিরেই কারমাইকেল কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ছাত্রভর্তির অনুমোদন দেওয়া হবে।' মন্ত্রী মহোদয় ঢাকায় ফিরে যাবার অল্পদিন পরই কলেজটি উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ছাত্রভর্তির অনুমোদন লাভ করে। 

Updated: 9 months ago
উত্তরঃ

সাধারণ অর্থে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকেই জনমত বলে।
এল. ডব্লিউ. ডুব (L.W. Doob)-এর মতে, "একই সামাজিক সংগঠনের সভ্য হিসেবে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে জনগণের মতামতই জনমত।"

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

জনমতের কয়েকটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে - উল্লেখযোগ্য তিনটি বৈশিষ্ট্য হচ্ছে-
১. জনমত হচ্ছে জনগণের স্বার্থসংশ্লিষ্ট অভিমত।
২. জনমত সৎ, কল্যাণকামী এবং যুক্তিভিত্তিক।
৩. মূল জাতীয় সমস্যা ও তার সমাধানকে কেন্দ্র করে জনমত

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য নির্ভর করে সুষ্ঠু ও সচেতন জনমতের ওপর। জনমত গঠনের বিভিন্ন মাধ্যম রয়েছে। সংবাদপত্র হচ্ছে এর মধ্যে অন্যতম। জনমত গঠনে সবচেয়ে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সংবাদপত্র। এজন্যই বলা হয়, "প্রেস যেভাবে বলে জনমত সেভাবেই গড়ে ওঠে।" অধ্যাপক লাস্কি বলেন, "রাজনৈতিক স্বাধীনতা সংরক্ষণের জন্য সৎ ও অবিকৃত সংবাদ পরিবেশন আবশ্যক।" তাছাড়া রেডিও-টেলিভিশন ইত্যাদি দেশ-বিদেশের খবরাখবর, সংবাদ পর্যালোচনা, সমীক্ষা, টক শো, সমাজসচেতন নাটক ইত্যাদি প্রচার করে সুষ্ঠু জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করে। আইনসভায় বিভিন্ন বিষয় নিয়ে তর্ক-বিতর্ক ও আলোচনা-সমালোচনা হয়। এসব তর্ক-বিতর্ক মূল্যায়ন করে জনগণ স্বাধীনভাবে নিজেদের মতামত গঠন করতে পারে। এছাড়া জনমত গঠনের উল্লেখযোগ্য আরও কয়েকটি মাধ্যম হচ্ছে সভাসমিতি, চলচ্চিত্র, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, ধর্মীয় সংঘ, পেশা বা ব্যবসায়ভিত্তিক সংঘ ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
উত্তরঃ

আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রতিনিধিতমূলক গণতন্ত্রের প্রাণ হচ্ছে জনমত। সুষ্ঠ ও সচেতন জনমতের ওপর আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য নির্ভর করে। আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্যের আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। সুশাসন প্রতিষ্ঠাই গণতন্ত্রের মূল লক্ষ্য। এজন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জনমত ও সুশাসন একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। জনমতের ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। জনমত সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে সরকারকে সঠিক পথে পরিচালিত করে। ক্ষমতাসীন দল ও বিরোধী দল জনমতকে ভয় করে। জনমতের চাপে সরকার জনকল্যাণকর আইন প্রণয়ন করে থাকে, জনবিরোধী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকে। জনমতের চাপে সরকার দুর্নীতি দূর করতে সচেষ্ট হয়, প্রশাসনকে দক্ষ ও গতিশীল করে তোলে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে বাধ্য হয়। এভাবে ধীরে ধীরে সুশাসন প্রতিষ্ঠিত হয়। আবার জনমত প্রতিষ্ঠার শর্তগুলো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।। সুশাসনের জন্য প্রয়োজন প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। আবার সুষ্ঠু জনমত গঠনের জন্যও প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা দরকার। সুতরাং বলা যায়, "সুষ্ঠু জনমতের সাথে সুশাসনের সম্পর্ক ঘনিষ্ঠ ও নিবিড়।"

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
92
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

গণতন্ত্র হলো জনগণের শাসন যা পরিচালিত হয় জনমতের ভিত্তিতে। গণতন্ত্রে সরকার জনমতকে উপেক্ষা করে শাসনকার্য পরিচালনা করতে পারে না। বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইন প্রণয়ন, সরকারের নিয়ন্ত্রণ, ব্যক্তিস্বাধীনতার সংরক্ষণসহ সকল কাজে জনমতের ভূমিকা দেখা যায়। এজন্য জনমতকে গণতন্ত্রের ভিত্তি বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
262
উত্তরঃ

উদ্দীপকের সমস্ত আবহে জনমতের ভূমিকা সম্পর্কে বলা হয়েছে। জনমত যেকোনো বিষয়ের ওপর প্রভাব বিস্তার করতে পারে। জনমতের চাপে সরকার অনেক কাজ করতে বাধ্য থাকে। উদ্দীপকে গার্মেন্টস কারখানার পরিবেশ উন্নয়নে গড়ে উঠা জনমতের প্রভাবে সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়।

সাধারণ অর্থে, জনমত অর্থ সংখ্যাগরিষ্ঠের মতামত। অন্যদিকে পৌরনীতির ভাষায় কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে প্রভাবশালী যুক্তিসঙ্গত, স্পষ্ট এবং কল্যাণকামী মতামতকে জনমত বলা হয়। জনমত সাধারণ জনগণের বৃহত্তর স্বার্থসংশ্লিষ্ট সুনির্দিষ্ট, জনকল্যাণমূলক এবং যুক্তিভিত্তিক হয়। এটি পরিবর্তনশীল একটি বিষয়। কেননা এখন যা জনমতের পক্ষে কিছুদিন পর এর পক্ষে জনমত নাও থাকতে পারে। আবার যে ইস্যু নিয়ে এখন জনমত গড়ে উঠেছে, কিছুদিন পরে তার গুরুত্ব নাও থাকতে পারে। পরিবার, সমাজ, গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সাহিত্য, সভা সমাবেশ জনমত গঠনের পক্ষে কাজ করে। বর্তমানকালের ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো (যেমন- facebook, twitter, blooger প্রভৃতি) জনমত গঠনের এক শক্তিশালী মাধ্যম

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
163
উত্তরঃ

জনকল্যাণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যতগুলো শর্ত আছে, জনমত তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনমত সরকারের চলার পথের নির্দেশনা দান করে থাকে। জনমতকে উপেক্ষা করে কোনো কর্মকাণ্ড গ্রহণ করা হলে তা কখনই কার্যকরী ও ফলপ্রসূ হয় না।
গণতন্ত্র হলো জনগণের শাসন। জনগণের জন্য, জনগণ দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা। বর্তমান বৃহত্তর জনসংখ্যা অধ্যুষিতদেশগুলোর জনগণের পক্ষে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করা অসম্ভব ব্যাপার। পরোক্ষভাবে প্রতিনিধি পাঠিয়ে জনগণ শাসনকার্যে অংশগ্রহণ করে থাকে। এরূপ শাসনব্যবস্থায় জনগণ সরাসরি কোনো ভূমিকা পালন করতে পারে না। জনগণের মতামতকে সরকার কোনো কোনো ক্ষেত্রে আমলে আনতে চায় না।

সরকার দলীয় স্বার্থে কিংবা নিজেদের স্বার্থে কোনো কাজ করতে চায় বা বৃহত্তর কোনো কাজ করতে অনীহা প্রকাশ করতে পারে। জনমত এসব কাজগুলো সরকারকে করতে বা না করতে বাধ্য করতে পারে। জনমত জনকল্যাণমূলক রাষ্ট্রের গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে। জনমতের ভিত্তিতেই একটি সরকার অধিকতর জনকল্যাণকামী, কার্যকরী ও ফলপ্রসূভাবে কাজ করতে পারে। জনমতের ভিত্তিতে পরিচালিত শাসনব্যবস্থাই কল্যাণমূলক শাসন প্রতিষ্ঠা করতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
139
উত্তরঃ

জনমত গঠনের প্রথম ও প্রাথমিক মাধ্যম হলো পরিবার।
পারিবারিক পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে দেশ-বিদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয় সম্পর্কে শিশু জানতে পারে। শিশুরা পিতামাতার বিশ্বাস, রাজনৈতিক দর্শনকে অনুসরণ করতে শেখে। পারিবারিক এ ভিত্তি শিশুরা সারা জীবন বহন করে। এভাবে পরিবার শক্তিশালী জনমতের ভিত্তি হিসেবে কাজ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
345
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews