গবেষক জামিল আহমেদ সমাজের খেটে খাওয়া মানুষদের নিয়ে একটি জরিপ পরিচালনা করেন। এ জরিপের মাধ্যমে তিনি টেকসই উন্নয়ন সম্পর্কে তাদের ধারণা জানার চেষ্টা করেন। তিনি লক্ষ করলেন, সমাজের এ শ্রেণির অধিকাংশ মানুষই টেকসই উন্নয়ন সম্পর্কে কিছুই জানে না। তারা কেবল তাদের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করতে পারলেই খুশি। টেকসই উন্নয়ন নিয়ে তাদের মাঝে তেমন কোনো আগ্রহ ও উৎসাহও নেই।

Updated: 1 year ago
উত্তরঃ

এসডিজি এর মূল উদ্দেশ্য হলো বিশ্বের সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণ সাধন।

উত্তরঃ

এসডিজি অর্জনের মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধশালী হতে পারবে বলে বাংলাদেশের ক্ষেত্রে এসডিজি অর্জন করা গুরুত্বপূর্ণ।

এসডিজি অর্জনের ফলে বাংলাদেশে দারিদ্র্যের অবসান ঘটবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। নারী-পুরুষ বৈষম্য দূর হবে। শিক্ষা, সংস্কৃতি, জ্ঞানচর্চার দ্বার উন্মোচিত হবে। যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতির ফলে বিশ্বে বাস করার সকল সুযোগ-সুবিধা আমাদের দোরগোড়ায় পৌছে যাবে। ফলে আমরা সমৃদ্ধ ও উন্নত জাতিতে পরিণত হবো। এজন্য বাংলাদেশের ক্ষেত্রে এসডিজি অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উত্তরঃ

উদ্দীপকে খেটে খাওয়া জনগোষ্ঠীকে টেকসই উন্নয়নের সুফল জানানোর মাধ্যমে অংশীদারিত্বের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা যায়। উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠীই হলো অংশীজন। এ অংশীজনের অংশীদারিত্বই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে।

উন্নয়নকে টেকসই করতে হলে সমাজের সর্বস্তরের মানুষকে উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করা অত্যন্ত জরুরি। উদ্দীপকের গবেষক জামিল আহমেদ সমাজের খেটে খাওয়া মানুষের ওপর জরিপ চালিয়ে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। সমাজের এ স্তরের মানুষেরা জীবিকা নির্বাহ করতে পারলেই সন্তুষ্ট। টেকসই উন্নয়নের ব্যাপারে তাদের তেমন কোনো আগ্রহ নেই, যা উদ্দীপক থেকে জানা যায়। টেকসই উন্নয়ন লক্ষ অর্জন করতে হলে অংশীদারিত্বের প্রক্রিয়ায় সমাজের উঁচুতলার সঙ্গে সাধারণ - মানুষকেও অন্তর্ভুক্ত করতে হবে। ফরে সাধারণ মানুষ এসডিজি অর্জনে

তাদের ভূমিকা সম্পর্কে সচেতন হবে। কাউকে পিছিয়ে রেখে সামনে অগ্রসর হলে সেই উন্নয়ন টেকসই হবে না। তাই বলা যায়, উদ্দীপকের খেটে খাওয়া জনগোষ্ঠীর মতো সাধারণ মানুষকে টেকসই উন্নয়নের সুফল এবং এ প্রক্রিয়ায় তাদের ভূমিকার গুরুত্ব সম্পর্কে সচেতন করার মাধ্যমে অংশীদারিত্বের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা যায়।

উত্তরঃ

হ্যাঁ, আমি মনে করি, উদ্দীপকের জামিল আহমেদের পরিচালিত জরিপ টেকসই উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

এমডিজি অর্জনের পর এসডিজি অর্জনে জাতিসংঘের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে এসডিজি বা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন করতে হলে উন্নয়ন কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অপরিহার্য।

উদ্দীপকের জামিল একজন গবেষক। তার পরিচালিত জরিপ প্রমাণ করে, টেকসই উন্নয়ন লক্ষ অর্জনে সমাজের খেটে খাওয়া মানুষের ভূমিকা একদম নিষ্ক্রিয়। তাদের কাছে মৌলিক চাহিদা পূরণ হওয়া এবং জীবিকা নির্বাহ হওয়াই আসল কথা। কিন্তু টেকসই উন্নয়নের জন্য এটি অত্যন্ত নেতিবাচক। কেননা সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত উন্নয়ন প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব নয়। এক্ষেত্রে সমাজের খেটে খাওয়া দরিদ্র মানুষের কাছে গিয়ে তাদেরকে এ ব্যাপারে জানানো প্রয়োজন। টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা এবং সুফলগুলো তাদের সামনে তুলে ধরতে হবে। তাদের মধ্যে জরিপ চালিয়ে, তাদের কাছাকাছি গিয়ে এবং মতামত সংগ্রহ করার মাধ্যমে তাদেরকে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের অংশীদার করা যায়।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, উদ্দীপকের জামিল আহমেদের পরিচালিত জরিপ টেকসই উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

143

আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ গঠিত হওয়ার পর থেকে এর উদ্দেশ্যগুলো অর্জনে সংস্থাটি অনেক সাফল্য লাভ করেছে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে সকলের সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে জাতিসং প্রতিশ্রুতিবদ্ধ। তাই অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের সমন্বয়ে 'টেকসই উন্নয়ন অতীষ্ট (এসডিজি) অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী শ্রেণিতে আমরা এসডিজি সম্পর্কে ধারণা পেয়েছি। জাতিসংঘ নির্ধারিত এসডিজি অর্জনে বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশও সমান ভালে কাজ করে যাচ্ছে। কিন্তু এ কাজ খুব সহজ নয়। এ কাজে সরকার ও জনগণকে একযোগে কাজ করতে হবে। এ অধ্যায়ে এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব, এসডিজি অর্জনের ফলাফল, এসডিজি অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের করণীয় সম্পর্কে জানব।

  • টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য পোস্টার ডিজাইন করতে পারব;
  •  টেকসই উন্নয়ন অতীষ্ট বাস্তবায়নে অনুপ্রাণিত হব ।

Related Question

View All
উত্তরঃ

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দূর করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করাই হলো জলবায়ু কার্যক্রম।

Mehrab Hasan
Mehrab Hasan
2 years ago
6k
উত্তরঃ

টেকসই উন্নয়নে অংশীদারিত্ব অত্যাবশ্যক কারণ এটি পরিবেশ, অর্থনীতি ও সমাজের মধ্যে ভারসাম্য বজায় রেখে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ নিশ্চিত করে। এককভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়, তাই বিভিন্ন পক্ষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

সরকার, বেসরকারি সংস্থা, ব্যক্তি খাত এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব। প্রতিটি অংশীদার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব ও কর্তব্য পালন করে সম্পদের সুষ্ঠু ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। এর ফলে দীর্ঘমেয়াদী ও কার্যকর সমাধান সূত্রপাত হয় এবং একটি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ সহজ হয়।

Satt AI
Satt AI
2 weeks ago
2.4k
উত্তরঃ

দৃশ্যকল্প ১ ও ২ পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক পরিবেশের অবক্ষয়কে নির্দেশ করছে।

পরিবেশ দূষণ বলতে প্রাকৃতিক পরিবেশের ভৌত, রাসায়নিক ও জৈবিক উপাদানের এমন অবাঞ্ছিত পরিবর্তনকে বোঝায় যা জীবজগৎ ও মানুষের জীবনযাত্রার জন্য ক্ষতিকর। এই পরিবর্তনগুলো সাধারণত মানবসৃষ্ট কার্যক্রমের ফলে ঘটে থাকে এবং এর ব্যাপকতা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে। শিল্পায়ন, নগরায়ন, কৃষি কার্যক্রমের প্রসার এবং প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ।

দৃশ্যকল্প ১ এ একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান কর্তৃক বালু নদীর অংশ ভরাট করে প্লট বিক্রি করার ঘটনাটি নদী দখল, জলাভূমি ভরাট এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্র ধ্বংসের মাধ্যমে পরিবেশের অবক্ষয় ঘটাচ্ছে। এটি জলজ পরিবেশের ক্ষতিসাধন করে এবং জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে, দৃশ্যকল্প ২ এ সাভারে ট্যানারি শিল্পের বর্জ্য ব্যবস্থাপনা না করে পার্শ্ববর্তী খালে ফেলার ঘটনাটি শিল্প বর্জ্য দ্বারা মারাত্মক জল দূষণ ঘটাচ্ছে। এই শিল্প বর্জ্য শুধু খালের জলকেই দূষিত করছে না, বরং মাটি ও বায়ুতেও ক্ষতিকর প্রভাব ফেলছে, যা মানুষের স্বাস্থ্য ও স্থানীয় পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। উভয় দৃশ্যকল্পই মানুষের অপরিকল্পিত ও দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপের কারণে পরিবেশের গুরুতর ক্ষতি ও দূষণকে স্পষ্ট করে।

Satt AI
Satt AI
2 weeks ago
1k
উত্তরঃ

দৃশ্যকল্প-৩ এ বর্ণিত ‘ক’ সিটি কর্পোরেশনের নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল আচরণ বিশ্বের সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণ নিশ্চিতের একটি উজ্জ্বল উদাহরণ। সার্বিক ও সর্বজনীন কল্যাণ বলতে বোঝায় এমন একটি অবস্থা যেখানে সমাজের প্রতিটি সদস্যের ব্যক্তিগত এবং সমষ্টিগত মঙ্গল সাধিত হয় এবং পরিবেশগত ভারসাম্য বজায় থাকে। এটি কেবল সরকারের একার দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীলতার উপর নির্ভরশীল।

উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ তে যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্বজ্ঞানহীনতার কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং সমাজের সামগ্রিক মঙ্গলের পথে বাধা সৃষ্টি হচ্ছে, সেখানে দৃশ্যকল্প-৩ একটি ভিন্ন চিত্র তুলে ধরে। এখানে ‘ক’ সিটি কর্পোরেশনের নাগরিকগণ সরকারের উপর নির্ভরশীল না হয়ে স্বপ্রণোদিত হয়ে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে শহরটিকে সুন্দর ও বাসযোগ্য করে তুলেছে। এটি প্রমাণ করে যে, টেকসই উন্নয়ন এবং সার্বিক কল্যাণ অর্জনে নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। পরিবেশ সুরক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে নাগরিক সমাজের ভূমিকা অনস্বীকার্য।

এই ধরণের উদ্যোগ শুধু একটি নির্দিষ্ট কর্পোরেশনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি একটি মডেল হিসেবে বিশ্বব্যাপী অনুসরণীয় হতে পারে। যখন প্রতিটি নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হয়, তখন রাষ্ট্রীয় বা বৈশ্বিক পর্যায়ে বড় বড় সমস্যা সমাধানের পথ সুগম হয়। যেমন, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, পরিবেশ দূষণ কমানো এবং জনস্বাস্থ্য উন্নত করার মতো বিষয়গুলো কেবল সরকারি নীতিমালার মাধ্যমে নয়, বরং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই কার্যকরভাবে সমাধান করা সম্ভব। দৃশ্যকল্প-৩ এই সত্যকেই প্রতিষ্ঠিত করে যে, প্রতিটি মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ সার্বিক ও সর্বজনীন কল্যাণের ভিত্তি স্থাপন করে।

সুতরাং, দৃশ্যকল্প-৩ শুধুমাত্র একটি শহরের উন্নতি নয়, বরং এটি মানবজাতির সামগ্রিক কল্যাণ ও টেকসই ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করে। এটি প্রমাণ করে যে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এবং একটি সুন্দর ও শান্তিপূর্ণ পৃথিবী গড়তে প্রতিটি ব্যক্তি ও গোষ্ঠীর সচেতনতা, দায়িত্বশীলতা এবং সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। এই মডেল অনুসরণ করে বিশ্বের প্রতিটি দেশ ও সমাজের নাগরিকরা যদি নিজ নিজ দায়িত্ব পালন করে, তবেই সার্বিক ও সর্বজনীন কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।

Satt AI
Satt AI
2 weeks ago
834
উত্তরঃ

জলবায়ু কার্যক্রম হলো 'টেকসই উন্নয়ন অভীষ্ট' এর ১৩তম লক্ষ্যমাত্রা।

363
উত্তরঃ

সবার অংশীদারিত্ব ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না বলে টেকসই উন্নয়নে অংশীদারিত্ব প্রয়োজন।

অংশীদারিত্ব হলো কোনো উন্নয়ন কার্যক্রমে যার যা দায়িত্ব ও কর্তব্য তা পালন করা। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, ব্যক্তি, গোষ্ঠী, সমাজের সর্বস্তরের অংশগ্রহণসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অংশীদারিত্ব প্রয়োজন। কাউকে বাদ দিয়ে বা পিছিয়ে রেখে অন্যরা এগিয়ে গেলে সেই উন্নয়ন জাতীয় ও বৈশ্বিকভাবে টেকসই হবে না।
এজন্য টেকসই উন্নয়নে অংশীদারিত্ব প্রয়োজন

249
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews