গবেষক ড. জামান ল্যাবরেটরিতে একখন্ড মাটি বিশ্লেষণ করে বেশ কয়েকটি যৌগ পান। এসব যৌগের মধ্যে CaCO3-এর পরিমাণ ছিল বেশি। 
 

Updated: 1 year ago
উত্তরঃ

অ্যানথ্রাসাইটে কার্বনের পরিমাণ ৯৫%।

উত্তরঃ

মাটিস্থ বায়ুর কাজ হলো মাটিস্থ জীবকুলকে অক্সিজেন প্রদান করে বাঁচানো। মাটিতে নানা রকম উপকারী অণুজীব থাকে। এসব অণুজীবের জন্ম ও বেড়ে ওঠার জন্য অক্সিজেন আবশ্যক। আবার অক্সিজেন পানিতে অদ্রবণীয় খনিজ পদার্থকে ভেঙে দ্রবণীয় পদার্থে পরিণত করে, যা পরে মাটিতে থাকা পানি দ্বারা উদ্ভিদ গ্রহণ করে।

উত্তরঃ

ড. জামান যে মাটি দিয়ে কাজ করেছেন তা হলো খড়ি মাটি। কারণ খড়ি মাটির অন্যতম উপাদান হলো CaCO₃। এটি মূলত ক্ষারীয় হয় এবং এই মাটি শক্ত হয়ে থাকে। এই মাটি সাধারণত দ্রুত শুকিয়ে যায়। সে কারণে ফসল উৎপাদনের জন্য খুব একটা উপযুক্ত নয়। বিশেষ করে গ্রীষ্মকালে। এছাড়াও খড়িমাটি গাছপালার জন্য অত্যাবশ্যকীয় আয়রন ও ম্যাগনেসিয়াম সরবরাহে ব্যাঘাত ঘটায়।

উত্তরঃ

ড. জামান কর্তৃক পরীক্ষিত মাটি খণ্ডে বেশি পরিমাণে প্রাপ্ত যৌগটি হচ্ছে CaCO; বা চুনাপাথর। এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রধানত কৃষিক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। কৃষিক্ষেত্রে জমির অম্লত্ব হ্রাস করতে CaCO₃ ব্যবহার করা হয়। যে সকল জমির অম্লত্ব বেড়ে যায় অর্থাৎ pH এর মান 7 এর কম হয় সে সকল জমির উর্বরতা কমে যায়। এতে ফসল উৎপাদন ভালো হয় না। তাই ভালো ফসল পাওয়ার জন্য মাটির অম্লত্ব দূর করা প্রয়োজন। অম্লত্ব দূর করার জন্য CaCO₃ ব্যবহার করা হয়। কারণ CaCO₃ হলো ক্ষারীর যৌগ। এটি অম্লীয় জমিতে প্রয়োগ করলে অম্লত্ব কমে যায় অর্থাৎ মাটির pH এর মান বেড়ে 7 এর কাছাকাছি চলে আসে। ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং জমিতে ভালো ফসল উৎপাদনের উপযোগী হয়। এছাড়াও CaCO₃ চুন হিসেবে ব্যবহার করা যেতে পারে। এতেও জমির অম্লত্ব হ্রাস পেয়ে উর্বরতা বৃদ্ধি
পায়।
উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে, কৃষি ক্ষেত্রে CaCO3 বা চুনাপাথর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

142

মাটি আমাদের অতি প্রয়োজনীয় একটি প্রাকৃতিক সম্পদ। মাটিতে পাছপালা জন্মার, ফসল উৎপন্ন হয়। আমাদের দায়িত্ব এই প্রাকৃতিক সম্পদকে নানা ধরনের দূষণ থেকে রক্ষা করা। একই সাথে মাটি আমাদের তেল, গ্যাস, কয়লাসহ নানা রকম খনিজ পদার্থের উৎস। তাই আমরা একদিকে যেরকম এই খনিজ উত্তোলন করে দেশকে সমৃদ্ধ করব, অন্যদিকে লক্ষ রাখব এই প্রক্রিয়ায় আমাদের মূল্যবান সম্পদটির যেন অপচয় না হয়।বিজ্ঞান
 এই অধ্যায় পাঠ শেষে আমরা :

  •  মাটি ও ভূমির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব ।
  • বিভিন্ন প্রকার মাটির মধ্যে পার্থক্য করতে পারব।
  • মাটির গঠন ব্যাখ্যা করতে পারব।
  •  মাটির pH মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব।
  •  মাটি দূষণের কারণ, ফলাফল এবং মাটি সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারব।
  •  মাটিতে অবস্থিত খনিজের ভৌত ও রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে পারব।
  •  খনিজের ব্যবহার এবং সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারব।
  • প্রাকৃতিক জ্বালানির গঠন, প্রক্রিয়াকরণ, ব্যবহার এবং সংরক্ষণের কৌশল বর্ণনা করতে পারব।
  • শিক্ষার্থীর এলাকায় মাটিদূষণের কারণ ও ফলাফল অনুসন্ধান করতে পারব।
  •  pH পেপার দিয়ে মাটির pH নির্ণয় অথবা লিটমাস পেপার দিয়ে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয় করতে পারব।
  • সম্পদ সংরক্ষণে যত্নবান হব ও অন্যদের সচেতন করব।

 



 

Related Question

View All
উত্তরঃ

লক্ষ লক্ষ বছর পূর্বে ভূগর্ভে চাপা পড়া মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ উচ্চ চাপ ও তাপের ফলে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যে জ্বালানিতে পরিণত হয়, তাকে জীবাশ্ম জ্বালানি (Fossil Fuel) বলে। মূলত কয়লা, পেট্রোলিয়াম, এবং প্রাকৃতিক গ্যাস হলো প্রধান জীবাশ্ম জ্বালানি।

এই জ্বালানিগুলো নবায়নঅযোগ্য (Non-renewable) সম্পদ কারণ এদের তৈরি হতে মিলিয়ন মিলিয়ন বছর সময় লাগে এবং ব্যবহারের হার এদের উৎপাদিত হওয়ার হারের চেয়ে অনেক বেশি। আধুনিক সভ্যতার শক্তি চাহিদার একটি বড় অংশ এই জীবাশ্ম জ্বালানি থেকে পূরণ হয়, যেমন বিদ্যুৎ উৎপাদন, যানবাহন চালানো এবং শিল্প কারখানায় ব্যবহার।

Satt AI
Satt AI
2 weeks ago
1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews