গৃহের যাবতীয় কেনাকাটা নায়লা নিজেই করেন। গৃহসামগ্রী কেনার সময় তিনি স্বল্পমূল্য ও স্থায়িত্বকে প্রাধান্য দেন। এছাড়া ক্রয় পরিকল্পনা ও বাজারমূল্য এ বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেন। তার বান্ধবী জুলি ভোক্তা হিসেবে স্বার্থ রক্ষার জন্য ভোক্তার শিক্ষালাভের অধিকার সম্পর্কে জ্ঞান রাখেন।

Updated: 9 months ago
উত্তরঃ

গৃহসামগ্রীর স্থায়িত্ব সামগ্রীর গঠন প্রণালী ও ধাতুর বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে।

উত্তরঃ

পরিকল্পনা ছাড়া গৃহসামগ্রী ক্রয় করলে বেশির ভাগ চাহিদা অপূর্ণ থেকে যায়। তাই সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই একটা পরিকল্পনা করতে হবে।

কোন সামগ্রী কখন, কোন কাজের জন্য, কোথা থেকে কেনা হবে, কেনার সামর্থ্য আছে কিনা ইত্যাদি বিষয় বিবেচনা করে ক্রয়ের পরিকল্পনা করা হয়।

উত্তরঃ

নায়লা গৃহসামগ্রী কেনার সময় স্বল্পমূল্য ও স্থায়িত্বকে প্রাধান্য দেন। এছাড়া তিনি ক্রয় পরিকল্পনা ও বাজারমূল্য এ বিষয়গুলোর প্রতিও গুরুত্ব দেন।

নায়লা প্রয়োজনীয় সামগ্রী কেনার আগেই সেটা টেকসই কিনা তা বিচার করেন। কোনো সামগ্রীর স্থায়িত্ব অনেকাংশে নির্ভর করে তার গঠনপ্রণালী ও ধাতুর বৈশিষ্ট্যের ওপর। যেমন- কেটলি, ফ্রাইপ্যান ইত্যাদির হাতগুলো কাঠ বা প্লাস্টিক দিয়ে জোড়া দেওয়া থাকে। তাই দ্রব্যটির জোড়ার অংশগুলো ঠিকভাবে লাগানো হয়েছে কি না তা দেখতে হয়। যে কোনো সামগ্রী কিনতে হলে তার মূল্য যাচাই করে অপেক্ষাকৃত সুলভ মূল্যে কেনার চেষ্টা করা উচিত। সেজন্য সামগ্রী কেনার সময় বিভিন্ন দোকান ঘুরে বাজার মূল্য যাচাই করলে আর্থিক দিক থেকে লাভবান হওয়া যায়।

নায়লাও কোনো কিছু কেনার সময় বাজারমূল্য যাচাই করেন। পরিকল্পনা ছাড়া গৃহসামগ্রী কিনলে বেশির ভাগ চাহিদা অপূর্ণ থেকে যায়। তাই সামগ্রী কেনার সময় নায়লা একটা পরিকল্পনা করেন। কোন সামগ্রী কখন, কোন কাজের জন্য, কোথা থেকে কেনা হবে, কেনার সামর্থ্য আছে কি না ইত্যাদি বিষয় বিবেচনা করে ক্রয়ের পরিকল্পনা করা হয়। উল্লিখিত বিষয়গুলো লক্ষ রেখে নায়লা গৃহসামগ্রী কিনেন।

উত্তরঃ

নায়লার বান্ধবী জুলি ভোক্তা হিসেবে স্বার্থ রক্ষার জন্য ভোক্তার শিক্ষালাভের অধিকার সম্পর্কে জ্ঞান রাখেন যা যুক্তিসঙ্গত বলে আমি মনে করি।

প্রায়ই দেখা যায়, ক্রেতা বা ভোক্তারা নানাভাবে বিক্রেতার দ্বারা প্রভাবিত হচ্ছে। বেশিরভাগ বিক্রেতা ও উৎপাদনকারীরা জিনিসপত্রের বেশি ও অযৌক্তিক মূল্য নির্ধারণ ও প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করে এবং ভেজাল দ্রব্য বিক্রি করে ভোক্তাদের প্রতারিত করছে।

ভোক্তা হিসেবে আমরা যেন স্বার্থ রক্ষা করতে পারি এবং প্রতারিত না হই সেজন্য আমাদের সচেতন হওয়া দরকার। অর্থকে সঠিকভাবে ব্যবহার করে সর্বোচ্চ সন্তুষ্টির জন্য প্রয়োজন ভোক্তার শিক্ষালাভের অধিকার। ভোস্তার শিক্ষার অর্থ হলো সেই শিক্ষা যা ভোক্তাদের সঠিক দ্রব্যসামগ্রী বেছে নিতে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করে। উন্নত অনেক দেশে ভোক্তার শিক্ষালাভে বিভিন্ন সংস্থা কাজ করে।

বিভিন্ন প্রচারমাধ্যম যেমন- রেডিও, টেলিভিশন, পত্রিকা ইত্যাদির মাধ্যমে ভোক্তাকে ঠকানোর বিষয়টি জনসাধারণের কাছে তুলে ধরা যায়। দ্রব্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দ্রব্যের গুণ ও মানের, তুলনামূলক বিচার বিশ্লেষণ করে তার ফলাফল ভোক্তাদের জানাতে পারে। এভাবে ভোক্তা শিক্ষালাভ করে সচেতন হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও আদায়ের জন্য ঐক্যবদ্ধ হতে পারে।

67
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

গৃহসামগ্রী ক্রয়ের আগে পরিকল্পনা করে না কিনলে বেশির ভাগ চাহিদা অপূর্ণ থেকে যায়।

কোন সামগ্রী কখন, কোন কাজের জন্য ও কোথা থেকে কেনা হবে, কেনার সামর্থ্য আছে কি না ইত্যাদি বিষয় বিবেচনায় এনে পরিকল্পনা করে কিনলে লাভবান হওয়া যায়।

100
উত্তরঃ

জুস ক্রয়ে মুবীনা তার জানার অধিকার ও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারটি প্রয়োগ করেননি।

যেসব দ্রব্য ভোক্তা ক্রয় করে সেগুলোর সঠিক মূল্য কত, গুণগত মান কেমন, কী উপাদান দ্বারা তৈরি, ব্যবহারের নিয়ম, মেয়াদকাল ইত্যাদি সম্পর্কে তার জানার অধিকার থাকবে। এই অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রব্যের মোড়কের লেবেলে সব তথ্য থাকলে ভোক্তারা পণ্য যাচাই করে কিনতে পারে। মুবীনা মেয়াদকাল না দেখে জুসের প্যাকেট ক্রয় করেছেন। দ্রব্য ক্রয় করতে যে জানার অধিকার আছে তা তিনি প্রয়োগ করেননি। মুবীনা যদি জুসের মোড়কের লেবেল পড়ে দেখতেন তাহলে মেয়াদ উত্তীর্ণ জুস কিনতেন না। আবার কোনো দ্রব্য ও সেবা ব্যবহারে ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে বা দ্রব্যের মান সঠিক না হলে বিক্রেতা তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।
এই অধিকারটিও মুবিনা প্রয়োগ করেননি।

131
উত্তরঃ

ভোক্তা হিসেবে মুবীনা তার স্বার্থ রক্ষা করতে পারেননি। তাই বলা যায়, ভোক্তা হিসেবে তিনি নিজ অধিকার সম্পর্কে সচেতন নয়।

মুবীনা ক্যাশমেমো ছাড়া একটি ইস্ত্রি কেনেন এবং লেবেল না দেখে মেয়ের জন্য এক প্যাকেট জুস কেনেন। পরবর্তীতে দেখা যায় জুসের মেয়াদ পার হয়ে গেছে আর ইস্ত্রিটিও চালু হচ্ছে না।

মুবীনা ইস্ত্রিটি দোকানে নিয়ে গেলেন। কিন্তু দোকানদার ইস্ত্রিটি অন্য দোকান থেকে কেনা হয়েছে বলে সন্দেহ পোষণ করেন। মুবীনার মতো ক্রেতাদের অসচেতনতার সুযোগে বিক্রেতারা নানাভাবে তাদের প্রতারিত করে। এ ধরনের ক্রেতারা দ্রব্যের ভালো-মন্দ সম্পর্কে যেমন জানতে চান না তেমনি ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে বিক্রেতার নিকট থেকে কীভাবে ক্ষতিপূরণ দাবি করা যায় সে সম্পর্কেও অসচেতন। কোনো দ্রব্য কেনার আগে যাচাই করতে হবে, মেয়াদকাল দেখতে হবে, ক্যাশমেমো সংগ্রহ করতে হবে। দ্রব্য ব্যবহারে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দাবি করতে হবে। তাহলেই ভোক্তা ও ক্রেতারা তাদের স্বার্থ রক্ষা করতে পারবে।

পরিশেষে বলা যায় যে, মুবীনার মতো ভোক্তাদের অবশ্যই নিজ অধিকার সম্পর্কে সচেতন হয়ে পণ্য ক্রয় করা উচিত।

72
উত্তরঃ

ক্ষতিপূরণ পাওয়ার অধিকার বলতে বোঝায় কোনো দ্রব্য বা সেবা ব্যবহারে ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে বা দ্রব্যের মান সঠিক না হলে বিক্রেতা তার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এজন্য ভোক্তাকে সচেতনভাবে ক্যাশমেমো সংগ্রহ করতে হবে।

83
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews