গোলাম কুদ্দুস সাহেব হাটহাজারী উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা। তিনি ২০১৫ সালে একটি স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য তার এলাকায় ৫টি নলকূপ স্থাপন, রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। ইতোমধ্যেই তিনি তাঁর এলাকায় একজন জনপ্রিয় ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসাবে পরিচিতি পেয়েছেন।

Updated: 10 months ago
উত্তরঃ

বাংলাদেশে জেলা পরিষদের সংখ্যা ৬৪টি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। এতে জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করে। পৃথিবীর অধিকাংশ দেশেই এ ধরনের সরকার রয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ। এটি গ্রামীণ এলাকায় অবস্থিত একটি স্থানীয় সরকার। ১ জন নির্বাচিত চেয়ারম্যান, ৯ জন সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা আসনের সদস্যসহ মোট ১৩ জন সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত। এটি গণতন্ত্র চর্চারও একটি তৃণমূল প্রতিষ্ঠান। এটি মূলত জনপ্রতিনিধিত্বমূলক স্থানীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউনিয়ন পরিষদ গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যা সমাধান করে। ইউনিয়ন পরিষদ সরকারের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে সরাসরি নিয়োজিত সরকারি প্রতিনিধি হিসেবে কাজ করে। উদ্দীপকেও অনুরূপ ঘটনা প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে বর্ণিত কুদ্দুস সাহেবও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য নলকূপ স্থাপন করে। এ ছাড়া তিনি রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। যা ইউনিয়ন পরিষদের কর্মকান্ডকেই নির্দেশ করে।

তাই বলা যায়, গোলাম কুদ্দুস সাহেব স্থানীয় শাসনব্যবস্থার প্রাথমিক স্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করেছেন।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত গোলাম কুদ্দুস সাহেব চেয়ারম্যান হিসেবে 'এলাকার ৫টি নলকূপ স্থাপন, রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। এসর দায়িত্ব ছাড়াও তাকে আরও অনেক দায়িত্ব পালন করতে হয়। যেমন-

  • ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন;
  • ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা;
  • ইউনিয়নের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা;
  • প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা;
  • পরিবার পরিকল্পনা কর্মসূচি সফল করার লক্ষ্যে গণসচেতনতা সৃষ্টি ও জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন উপকরণ সহজলভ্য করার ব্যবস্থা;
  • বয়স্কদের শিক্ষাদান, নিরক্ষরতা দূরীকরণ ইত্যাদি ব্যবস্থা;
  • এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা;
  • এলাকায় জমির খাজনা আদায়ের ব্যবস্থা;
  • এলাকায় কোনো অপরাধ বা দুর্ঘটনা ঘটলে পুলিশকে জানানো এবং অপরাধের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি;
  • বিভিন্ন সামাজিক সমস্যা যেমন- যৌন হয়রানি, যৌতুক প্রথা ইত্যাদির বিরুদ্ধে সচেতনতামূলক কাজ করা;
  • এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা করা ইত্যাদি।

পরিশেষে বলা যায়, চেয়ারম্যান হিসেবে কুদ্দুস সাহেবকে উদ্দীপকে উল্লিখিত কাজ ছাড়া উপরে বর্ণিত দায়িত্বগুলোও পালন করতে হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
270

রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান । সরকার রাষ্ট্র গঠনের একটি উপাদান। পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রের নিজস্ব সরকার ব্যবস্থা রয়েছে। সরকার বিভিন্ন ধরনের হতে পারে। আবার প্রতিটি সরকারের রয়েছে কিছু অঙ্গ । এগুলোর মাধ্যমে রাষ্ট্র নানামুখী কাজ করে থাকে। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লিখিত নীতিমালার ভিত্তিতে। স্বাধীনতার পর ১৯৭২ সালের নভেম্বর মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। এতে আমাদের রাষ্ট্র পরিচালনার বিবরণ রয়েছে। 

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

• সরকার পদ্ধতির ধরন সংক্ষেপে বর্ণনা করতে পারব;

• বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ বর্ণনা করতে পারব;

• বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করতে পারব ও সংবিধানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব ;  সংক্ষিপ্ত রূপরেখা ও কার্যাবলি বর্ণনা করতে পারব;

• বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো ও কাজ ব্যাখ্যা করতে পারব;

• বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গের সুশাসনের জন্য গৃহীতসুশাসনের গুরুত্ব উপলব্ধি করে

• কার্যক্রমে সহযোগিতা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

সরকার রাষ্ট্রের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। এটি রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য এবং সকল কাজ সরকারের মাধ্যমে সম্পন্ন হয়। ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্রের আইন ও শৃঙ্খলা রক্ষায় সরকারের ভূমিকা অপরিসীম।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
269
উত্তরঃ

সরকারব্যবস্থার পরিবর্তন যুগে যুগে ঘটেছে। রাষ্ট্রের শুরু থেকেই সরকারের ধরন ও ধারণায় পরিবর্তন এসেছে। বর্তমান যুগে সরকার বিভিন্ন নীতি ও কাঠামোর ভিত্তিতে পরিচালিত হয়। এ কারণে সরকারের শ্রেণিবিভাগও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
179
উত্তরঃ

সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা- গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্রে জনগণই ক্ষমতার উৎস এবং তারা ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে। অন্যদিকে, একনায়কতন্ত্রে এক ব্যক্তি বা দলের শাসন চলে এবং জনগণের মতামতের কোনো পুরুত্ব থাকে না।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
248
উত্তরঃ

গণতন্ত্র হলো এমন একটি শাসনব্যবস্থা যেখানে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে এবং জনগণের কল্যাণে কাজ করে। এটি পৃথিবীর অধিকাংশ দেশে প্রচলিত।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
496
উত্তরঃ

একনায়কতন্ত্র হলো এক ব্যক্তির বা এক দলের শাসনব্যবস্থা। এতে জনগণের অধিকার ও মতামতের কোনো স্বীকৃতি থাকে না। শাসকের ইচ্ছাই আইন হিসেবে কার্যকর হয়। এটি গণতন্ত্রের বিপরীত একটি শাসনব্যবস্থা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
260
উত্তরঃ

একনায়কতন্ত্রে, ক্ষমতা এক ব্যক্তির বা এক দলের হাতে কেন্দ্রীভূত থাকে। এতে জনগণের অধিকার ও মতামতের গুরুত্ব থাকে না। একনায়ক বা দল ইচ্ছামতো রাষ্ট্র পরিচালনা করে। এই শাসনব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে না।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
345
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews