উদ্দীপকে উল্লিখিত ঘটনায় পানিপূর্ণ বিকারে একটি কয়েন ফেললে আলোর প্রতিসরণের কারণে এর প্রকৃত অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয়। ঘাট বাঁধানো পুকুরে স্বচ্ছ পানিতেও ঠিক একই ঘটনা ঘটে। যেখানে পানির নিচে সিঁড়ি প্রকৃত অবস্থানে নেই বলে মনে হয়। নিচে উল্লিখিত ঘটনাটি এক্ষেত্রে যেভাবে কাজে লাগানো যায়, তা বিশ্লেষণ করা হলো-
ধরি, পানির নিচে সিঁড়িটির অবস্থান । এখন ১ হতে দুটি আলোক রশ্মি পানি মাধ্যমে SA এবং SB পথে নির্গত হবে। যেহেতু, আলোকরশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাই বায়ু মাধ্যমে প্রবেশের পর দিক পরিবর্তন করে রশ্মি দুটি অভিলম্ব থেকে দূরে সরে AC এবং BD পথে যায়। এই AC এবং BD রশ্মি দুটিকে পেছনের দিকে বাড়ালে তারা ০ বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ বিন্দু বিন্দুতে উঠে এসেছে বলে মনে হয়। ঠিক যেমন পানিপূর্ণ বিকারে কয়েনটির প্রকৃত অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয়। এক্ষেত্রে কয়েনটির মতো সিঁড়িটিকেও তার প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে দেখা যাবে।

সুতরাং কনকের গোসলের উদ্দেশ্যে পুকুরে যাওয়ার সময় মনে রাখতে হবে যে, আলোর প্রতিসরণের কারণে পানির নিচে সিঁড়ি প্রকৃত অবস্থানে নেই বলে মনে হবে এবং গোসলের সময় সাবধানে সিঁড়িটিতে পা ফেলতে হবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!