বিশ্বায়ন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ধারণা, পণ্য এবং পরিষেবা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বায়নকে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিকভাবে মানুষকে সংযুক্ত করার একটি প্রক্রিয়া হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে ৷ সাধারণ অর্থে, বিশ্বায়ন বলতে সারা বিশ্বের অর্থনীতির ক্রমবর্ধমান একীকরণকে বোঝায়। এই একীকরণ আন্তর্জাতিক সীমানা জুড়ে মানুষ এবং জ্ঞানের চলাচল ছাড়াও সীমান্তের ওপারে পণ্য, পরিষেবা এবং পুঁজির চলাচলে ভূমিকা রেখেছে। বিশ্বায়ন বিশ্বের অর্থনীতি, সংস্কৃতি এবং জনসংখ্যার ক্রমবর্ধমান আন্তঃনির্ভরতাকে বর্ণনা করে যা পণ্য, পরিষেবা, প্রযুক্তি এবং বিনিয়োগের প্রবাহ, মানুষ এবং তথ্যের আন্তঃসীমান্ত বাণিজ্য দ্বারা সৃষ্ট। অ্যান্থনি গিডেনস এর মতে, 'বিশ্বায়ন বলতে বোঝায় যে আমরা সবাই ক্রমবর্ধমানভাবে এক বিশ্বে বাস করি যেখানে ব্যক্তি, গোষ্ঠী এবং জাতি পরস্পর নির্ভরশীল হয়।' সমাজবিজ্ঞানী মার্টিন অ্যালব্রো এবং এলিজাবেথ কিং এর মতে, ‘বিশ্বায়ন সেই সমস্ত প্রক্রিয়া যার মাধ্যমে বিশ্বের মানুষ একটি একক বিশ্ব সমাজে অন্তর্ভুক্ত হয়।'
বিশ্বায়নের সুবিধা বা ইতিবাচক দিকঃ দরিদ্র দেশগুলোকে বৈদেশিক বিনিয়োগের ফলে উৎপাদন শক্তি বৃদ্ধি; মুক্তবাজার অর্থনীতিতে পূর্ণ প্রতিযোগিতা বজায় থাকার ফলে ভোক্তা স্বার্থ রক্ষা; আমদানি-রপ্তানি অবাধ হওয়ায় যে কোন পণ্য বিশ্ব গতিশীলতা; মানুষের মেধা ও দক্ষতার বিশ্ববাজারে প্রবেশ; এক বিশ্ব এক জাতি ধারণার ফলে বিশ্ব ভ্রাতৃত্ব ও মানব সৌহার্দ্য বৃদ্ধি; তৃতীয় বিশ্বের দেশগুলোতে বৈদেশিক বিনিয়োগ সহায়তার পাশাপাশি জি.এস.পি সুবিধা ।
বিশ্বায়নের চ্যালেঞ্জ বা নেতিবাচক দিকঃ দেশীয় উৎপাদন কাঠামো, দেশীয় শিল্প ও দেশীয় প্রযুক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থঃ উন্নয়ন সাহায্যের নামে উন্নত দেশগুলো তৃতীয় বিশ্বকে পরনির্ভরশীল করে তোলা; মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে দেশীয় পুঁজি ধনী দেশগুলো করতলগত হওয়া; অবাধ তথ্য প্রবাহের ফলে স্থানীয় ও জাতীয় স্বকীয়তার বিনাশ; সংস্কৃতি অনুপ্রবেশের ফলে সংস্কৃতির সংকরায়ণ ঘটার ফলে জাতি-সম্প্রদায়ের বিশ্বাস, আদর্শ ও মূল্যবোধের বিপর্যয়; সকল সুবিধা ভোগ করার ফলে অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোই সমৃদ্ধি ও উন্নতি লাভ করছে।
Related Question
View Allলবণ পাঁচ প্রকারের -
Neutral Salt- তীব্র অম্ল ও তীব্র ক্ষার র প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন হয় যেমন table salt(NaCl)
Acidic Salt- তীব্র অম্ল ও মৃদু ক্ষার র প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন হয় যেমন NH4Cl, CuSO4
Basic Salt - মৃদু অম্ল ও তীব্র ক্ষার র প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন হয় যেমন Na2S, CH3COONa
Mixed Salt - মিশ্র লবণে একাধিক cation ( H*+ ব্যতীত) বা anion থাকে যেমন bleaching powder Ca(OCl)Cl, NaKCO3
Double Salt - যখন দুটো সরল বা সাধারণ লবণকে সমমোলার ( equimolar) অনুপাতে কেলাসিত বা crystallized করা হয় তখন যে লবন উৎপন্ন হয় তখন সেটাকে double salt বলে। Doubled salt জলে দ্রবীভূত হয়ে দুটো সরল লবন হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়
পটাশ অ্যালাম K2SO4.Al2(SO4)3.24H2O, খনিজ লবণ Dolomite CaCO3.MgCO3
Complex Salt - এই ধরনের লবণকে complex compound ও বলা হয়। এই ধরনের লবণে কেন্দ্র একটা ধাতুর পরমাণু থাকে যেটা চারধারে অন্য জটিল আয়ন র সাথে coordinate bond র সাথে যুক্ত হয়ে একটা আয়ন তৈরি করে। এই জটিল লবণ জলে পুরোপুরি বিশ্লেষিত হয় না। Potassium ferrocnide,
K4[ Fe(CN)6]. কেন্দ্রে Fe পরমাণুর সাথে cyanide ion CN^- cordinate bond দ্বারা যুক্ত, Fe(CN)6^4-- anion 4K^+1 cation. Anion বিশ্লেষিত হয়ে Fe^+2 ও CN^-1 হয় না। Tetra amino cupric sulphate [ Cu(NH3)4]SO4
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!