ক্লোনিং হলো এমন একটি জৈব প্রক্রিয়া যার মাধ্যমে কোনো জীব বা কোষের জিনগতভাবে অভিন্ন (Genetically identical) কপি তৈরি করা হয়। অর্থাৎ মূল জীব বা কোষের ডিএনএ-র সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে এমন অনুলিপি তৈরি করা। প্রকৃতিতে যেমনঃ ব্যাকটেরিয়া বাইনারি ফিশনের মাধ্যমে নিজেকে ক্লোন করে।
বিজ্ঞান অনুযায়ী মূলত ৩ ধরনের ক্লোনিং দেখা যায়:
ধরন
সংক্ষিপ্ত ব্যাখ্যা
১. প্রজনন ক্লোনিং (Reproductive Cloning)
একটি সম্পূর্ণ জীবকে জিনগতভাবে অভিন্নভাবে প্রতিলিপি করা হয়। উদাহরণ: ভেড়া ডলি।
২. থেরাপিউটিক ক্লোনিং (Therapeutic Cloning)
ক্লোন করা ভ্রূণ থেকে স্টেম সেল সংগ্রহ করে চিকিৎসায় ব্যবহার করা হয়।
৩. জিন ক্লোনিং (Gene Cloning ev Molecular Cloning)
নির্দিষ্ট একটি জিন বা ডিএনএ অনুচ্ছেদের অসংখ্য কপি তৈরি করা হয় গবেষণার জন্য। যেমন: PCR (Polymerase Chain Reaction) পদ্ধতি।
বিভিন্ন গুরুত্বপূর্ণ আবিষ্কার ও তাদের আবিষ্কারকদের মধ্যে রয়েছে আলেকজান্ডার গ্রাহাম বেলের টেলিফোন, টমাস এডিসনের বৈদ্যুতিক বাল্ব ও ফোনোগ্রাফ, রাইট ভ্রাতৃদ্বয়ের বিমান এবং Guglielmo Marconi-র রেডিও, যা মানব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।