বাংলাদেশের প্রাকৃতিক জ্বালানির প্রধান উৎসগুলো হলোঃ
১। প্রাকৃতিক গ্যাস (Natural Gas)
২। কয়লা (Coal)
৩। জ্বালানি তেল (Crude Oil - সীমিতভাবে)
৪। বায়োমাস (Biomass)
৫। জৈববর্জ্য বা গোবর গ্যাস (Biogas)
৬। পেট্রোলিয়াম জাতীয় খনিজ (Petroleum Resources - সীমিত অনুসন্ধানকৃত)
৭। পীট (Peat) -জলাভূমিতে পাওয়া যায়, জ্বালানিরূপে ব্যবহৃত হয়।
Related Question
View Allপলিমার হলো এমন একধরনের যৌগ, যা বহু সংখ্যক ক্ষুদ্র একক (যাদের বলে মনোমার) পরস্পরের সঙ্গে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে গঠিত হয়।
'Poly' অর্থ অনেক এবং 'mer' অর্থ একক অর্থাৎ পলিমার মানে অনেক - একক নিয়ে গঠিত বড় অণু। যেমনঃ পলিথিন তৈরি হয় ইথিন (Ethene) নামক মনোমার থেকে।
কয়েকটি পরিচিত পলিমারের নাম
ক্র. | পলিমারের নাম | ব্যবহার |
| ১. | পলিথিন (Polyethylene) | ব্যাগ, বোতল, প্যাকেজিং |
| ২. | পলিপ্রোপিলিন (Polypropylene) | টিউব, খেলনা, গাড়ির যন্ত্রাংশ |
| ৩. | পলিভিনাইল ক্লোরাইড (PVC) | পাইপ, তারের আবরণ, দরজা-জানালা |
| ৪. | নাইলন (Nylon) | কাপড়, দড়ি, ব্রাশ |
| ৫. | টেফলন (Teflon) | রান্নার পাত্রের আবরণ, ল্যাব যন্ত্রপাতি |
| ৬. | বাকেলাইট (Bakelite) | ইলেকট্রিক সুইচ, প্লাগ |
| ৭. | পলিস্টাইরিন (Polystyrene) | ডিসপোজেবল কাপ, প্লেট ইত্যাদি |
| ৮. | রাবার (Natural & Synthetic Rubber) | টায়ার, জুতা, সিল |
ক্লোনিং হলো এমন একটি জৈব প্রক্রিয়া যার মাধ্যমে কোনো জীব বা কোষের জিনগতভাবে অভিন্ন (Genetically identical) কপি তৈরি করা হয়। অর্থাৎ মূল জীব বা কোষের ডিএনএ-র সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে এমন অনুলিপি তৈরি করা। প্রকৃতিতে যেমনঃ ব্যাকটেরিয়া বাইনারি ফিশনের মাধ্যমে নিজেকে ক্লোন করে।
বিজ্ঞান অনুযায়ী মূলত ৩ ধরনের ক্লোনিং দেখা যায়:
ধরন | সংক্ষিপ্ত ব্যাখ্যা |
| ১. প্রজনন ক্লোনিং (Reproductive Cloning) | একটি সম্পূর্ণ জীবকে জিনগতভাবে অভিন্নভাবে প্রতিলিপি করা হয়। উদাহরণ: ভেড়া ডলি। |
| ২. থেরাপিউটিক ক্লোনিং (Therapeutic Cloning) | ক্লোন করা ভ্রূণ থেকে স্টেম সেল সংগ্রহ করে চিকিৎসায় ব্যবহার করা হয়। |
| ৩. জিন ক্লোনিং (Gene Cloning ev Molecular Cloning) | নির্দিষ্ট একটি জিন বা ডিএনএ অনুচ্ছেদের অসংখ্য কপি তৈরি করা হয় গবেষণার জন্য। যেমন: PCR (Polymerase Chain Reaction) পদ্ধতি। |
ক্লোনিংয়ের ধরন | উদাহরণ |
| প্রজনন ক্লোনিং | ভেড়া ডলি, বিড়াল সিসি, বানর ম্যাকাক |
| থেরাপিউটিক ক্লোনিং | স্টেম সেল থেরাপি, আলঝেইমার চিকিৎসা ইত্যাদি |
| জিন ক্লোনিং | ডিএনএ গবেষণা, ইনসুলিন উৎপাদন ইত্যাদি |
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!