ঘটনা-১: রতন বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠানে শ্রদ্ধেয় ভন্তে দেশনা করলেন- জগতের সবকিছুই অনিত্য ও দুঃখময়। জন্মের শেষ পরিণতি হচ্ছে মৃত্যু। মৃত্যুকে কেউ রোধ করতে পারে না।

ঘটনা-২: জয় চাকমা রাজবনবিহারে গিয়ে ভিক্ষু-সঙ্ঘের পিন্ডাচরণ দেখে ও সূত্রপাঠ শুনে মুগ্ধ হলেন। নিজের জীবনের পরিবর্তন উপলব্ধি করেন। একপর্যায়ে সংসারের প্রতি তাঁর অনীহা এলো। তিনি মা-বাবার অনুমতি নিয়ে সংসার ত্যাগ করে শ্রামণ্যধর্মে দীক্ষিত হলেন।

Updated: 1 year ago
উত্তরঃ

বৈশাখী পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেন।

উত্তরঃ

সকল জীবের প্রতি মৈত্রীভাব দেখে হৃদয়কে কলুষমুক্ত রাখা যায়। মৈত্রী মানুষের হৃদয়কে প্রফুল্ল করে। শান্ত এবং ঈর্ষামুক্ত রাখে। মৈত্রী হৃদয় থেকে ক্রোধ, হিংসা, হীন মনোবৃত্তি দূর করে এবং অন্যের জন্য প্রেম, ভালোবাসা ও মমত্ববোধ জেগে ওঠে। বুদ্ধের কথামতো, ক্রোধকে জয় করার জন্য সব জীবের মধ্যে মৈত্রীভাব পোষণ করতে হবে।

উত্তরঃ

প্রাণী মাত্রই মরণশীল। মরণকে কেউ ফাঁকি দিতে পারে না। মরণকে কেউ প্রতিরোধ করতে পারে না।

উদ্দীপকের ঘটনা-১-এর মধ্যে রাজকুমার গৌতম বুদ্ধের শহর ভ্রমণে যাবার তৃতীয় দিনের ঘটনাটির ইঙ্গিত বহন করে। সেদিন গৌতম বুদ্ধ শহর ভ্রমণে গিয়ে দেখলেন, চার জন লোক একটি মৃতদেহ নিয়ে যাচ্ছে। পিছনে একদল লোক ক্রন্দন করছিল। কারণ জিজ্ঞাসা করলে ছন্দক বললেন, জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হবে। সকলেই মৃত্যুর অধীন। জরা, ব্যাধি ও মৃত্যু মানুষের অবশ্যম্ভাবী পরিণতি। কোনো প্রাণীই মৃত্যু থেকে বাঁচতে পারে না।

উত্তরঃ

বুদ্ধের দেখানো পথেই জয় চাকমা অনুসরণ করেছেন।

ধর্মের প্রতি পূর্ণ স্তুতি এবং পূর্ণ জ্ঞান লাভ করতে হলে জগতের সংসার জীবন সম্ভব নয়। তাই গৌতম বুদ্ধ তাঁর বাণী প্রচার ও প্রসারতার জন্য সংসারধর্ম ত্যাগ করেছিলেন। উদ্দীপকের জয় চাকমা বিহারের ভিক্ষু-সংঘের পিন্ডাচারণ দেখে ও বুদ্ধ সূত্রপাঠ শ্রবণ করে মুগ্ধ হয়ে জীবনের পরিবর্তন আনার জন্য বাবা-মায়ের মতামত নিয়ে শ্রাবণ্যধর্মে দীক্ষিত হয়েছিলেন। এমনিভাবে গৌতম বুদ্ধ তাঁর পিতার রাজকীয়তা পরিত্যাগ করে বৌদ্ধধর্মের মতো একটি সুসম্পূর্ণ ধর্ম প্রতিষ্ঠা করতে পেরেছেন। গৌতম বুদ্ধ সংসার ত্যাগের ফলেই 'বুদ্ধত্ব' লাভ করতে পেরেছিলেন।

111

আজ থেকে আড়াই হাজার বছরেরও আগে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বৌদ্ধধর্মের প্রবর্তক।
তাঁর ধর্মের অনুসারীদের বৌদ্ধ বলা হয়। আমরা বৌদ্ধধর্মের অনুসারী। গৌতম বুদ্ধের বাল্য নাম ছিল সিদ্ধার্থ গৌতম। বুদ্ধত্ব লাভ করে তিনি গৌতম বুদ্ধ নামে খ্যাত হন। ছোটবেলা থেকেই জীবের প্রতি ছিল তাঁর অপরিসীম মমত্ববোধ। ছোট-বড় সকল প্রাণীকে তিনি সমানভাবে ভালোবাসতেন। তাঁর সেবায় ও আদরে অনেক প্রাণী সুস্থ হয়েছে এবং মৃত্যুর কবল থেকে রক্ষা পেয়েছে। ত্রিপিটকের গ্রন্থসমূহে গৌতম বুদ্ধের জীবপ্রেমের অনেক কাহিনি পাওয়া যায়। এ অধ্যায়ে আমরা গৌতম বুদ্ধের জীবপ্রেম সম্পর্কে পড়ব।

এ অধ্যায় শেষে আমরা

  • বুদ্ধের জীবপ্রেম ব্যাখ্যা করতে পারব।
  • গৌতম বুদ্ধের জীবপ্রেমের কাহিনি বর্ণনা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

সিদ্ধার্থের জন্মের সাত দিন পর তাঁর মাতা রানি মহামায়া মৃত্যুবরণ করেন। তাঁর দায়িত্ব নেন রানি মহাপ্রজাপতি গৌতমী। বিমাতা মহাপ্রজাপতি গৌতমী কর্তৃক লালিত-পালিত হয়েছিলেন বলে সিদ্ধার্থের অপর নাম হয় গৌতম।

214
উত্তরঃ

সিদ্ধার্থ গৌতম চৌষট্টি রকমের লিপি, শাস্ত্রবিদ্যা, অশ্বারোহণ, রথচালনা, অসি-চালনা, যুদ্ধকৌশল এবং অন্যান্য, বিদ্যা শিক্ষালাভকরেন।

242
উত্তরঃ

বুদ্ধ সারনাথের ঋষিপতন মৃগদাবে তাঁর পঞ্চবর্গীয় শিষ্যদের কাছে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন।

252
উত্তরঃ

গৌতম বুদ্ধ খ্রিষ্টপূর্ব ৬২৩ অব্দে লুম্বিনী কাননে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শুদ্ধোদন ও মাতা মহামায়া। তিনি ছিলেন বৌদ্ধধর্মের প্রবর্তক। তাঁর বাল্য নাম ছিল সিদ্ধার্থ। বুদ্ধত্ব লাভ করে তিনি হন গৌতম বুদ্ধ। আশি বছর বয়সে তিনি মহানির্বাণ লাভ করেন।

349
উত্তরঃ

সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের জন্মের পর অনেক জ্যোতিষী আগমন করেন। তাঁরা শিশু সিদ্ধার্থের মধ্যে বত্রিশটি সুলক্ষণ দেখতে পান এবং ভবিষ্যদ্বাণী করেন- 'এই রাজকুমার গৃহে থাকলে রাজচক্রবর্তী রাজা হবেন, সন্ন্যাস জীবন ধারণ করলে মহাজ্ঞানী বুদ্ধ হবেন।'

170
উত্তরঃ

রাজকুমার সিদ্ধার্থ নগর ভ্রমণে বের হলে প্রথমদিন এক জরাজীর্ণ দুর্বল বৃদ্ধ লোককে দেখেন, দ্বিতীয় দিন, ব্যাধিগ্রস্ত যন্ত্রণাকাতর এক লোককে দেখেন তৃতীয় দিন এক মৃত ব্যক্তিতে, দেখেন এবং এই জরা, ব্যাধি, মৃত্যুকে দর্শন করে সিদ্ধার্থ বিষণ্ণ হয়েছিলেন।

163
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews