ঘর্ষণ বল ও মাধ্যাকর্ষণ বল কী? এই দুই বল কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে? (বর্ণনামূলক প্রশ্ন)

Updated: 2 weeks ago
উত্তরঃ

ঘর্ষণ বল: ঘর্ষণ বল হলো এমন একটি বল, যা একটি বস্তুর পৃষ্ঠের উপর দিয়ে অপর একটি বস্তুর পৃষ্ঠকে চলতে বাধা দেয়।
মাধ্যাকর্ষণ বল: পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাই হলো মাধ্যাকর্ষণ বল।

আমাদের দৈনন্দিন জীবনে ঘর্ষণ বল: একটি বস্তু যখন আরেকটিবস্তুর উপর দিয়ে গড়িয়ে যায় তখন তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। ফলে বস্তুর গতি কমে যায়। অমসৃণ পৃষ্ঠযুক্ত বস্তু হলে ঘর্ষণ বেড়ে যায়, বস্তু সরাতে বেশি শক্তি লাগে। ঘর্ষণ বলের কারণে আমরা লেখার সময় কলম ধরতে পারি, বোর্ডে লিখতে পারি, দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতে পারি, হাঁটার সময় পিছলে যাই না।

আমাদের দৈনন্দিন জীবনে মাধ্যাকর্ষণ বল পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে টানে। এই টানকে বলা হয় পৃথিবীর আকর্ষণ বল। শুধু বল, পেন্সিল, কাগজ বা পালকই নয় যেকোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা এই পৃথিবীর আকর্ষণ বলের কারণে নিচে পড়বে। এই বলকেই মাধ্যাকর্ষণ বল বলে।
আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় কষ্ট হয়। কারণ তখন আমরা মাধ্যাকর্ষণ বলের উল্টা দিকে কাজ করি। আবার যখন সিঁড়ি দিয়ে নিচে নামি তখন্ কষ্ট তুলনামূলক কম হয়। কারণতখন আমরা মাধ্যাকর্ষণ বলের একই দিকে কাজ করি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
32

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews