চাকমাদের ধর্মীয় জীবন ব্যাখ্যা কর। (অনুধাবন)

Updated: 10 months ago
উত্তরঃ

চাকমারা বৌদ্ধধর্মের অনুসারী। চাকমাদের অধিকাংশ গ্রামে কিয়াং বা বৌদ্ধ মন্দির রয়েছে। তারা গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু ও বুদ্ধত্ব প্রাপ্তির দিনটি তারা সাড়ম্বরে 'বৈশাখী পূর্ণিমা' হিসেবে পালন করে। 'মাঘী পূর্ণিমার রাতে কিয়াং বা প্যাগোডার প্রাঙ্গণে গৌতম বুদ্ধের সম্মানে ফানুস উড়ায়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
103

Related Question

View All
উত্তরঃ

পঞ্চায়েত হলো সাঁওতাল সমাজের মূলভিত্তি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
129
উত্তরঃ

উদ্দীপকে 'Y' নৃগোষ্ঠী হলো মারমা।

বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে জনসংখ্যার দিক থেকে মারমাদের অবস্থান দ্বিতীয়। মারমাদের সামাজিক জীবন বৈচিত্র্যময়। বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত মারমা সমাজের প্রধান হলেন বোমাং চিফ বা বোমাং রাজা। প্রত্যেক মৌজায় কতকগুলো গ্রাম রয়েছে। গ্রামবাসী গ্রামের প্রধান মনোনীত করে। মারমারা গ্রামকে তাদের ভাষায় 'রোয়া' এবং গ্রামের প্রধানকে 'রোয়াজা' বলে। মারমা পরিবারে পিতার স্থান সর্বোচ্চ হলেও পারিবারিক কাজকর্মে মাতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মারমা সমাজে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মেয়েদের মতামত বেশ গুরুত্ব দেওয়া হয়।

অতএব নিশ্চিতভাবে বলা যায়, ছকচিত্রে 'Y' দ্বারা ইঙ্গিতকৃত মারমা নৃগোষ্ঠীর সামাজিক জীবন অন্যান্য নৃগোষ্ঠী থেকে আলাদা।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
93
উত্তরঃ

উদ্দীপকে 'X' ও 'Y' উভয় নৃ-গোষ্ঠী অর্থাৎ রাখাইন ও মারমা নৃগোষ্ঠীর ধর্মীয় জীবনের মধ্যে সাদৃশ্য বিদ্যমান।

মঙ্গোলীয় নৃগোষ্ঠীর অন্তর্গত রাখাইনরা বাংলাদেশের পটুয়াখালী, বরগুনা ও কক্সবাজার জেলায় বাস করে। বাংলাদেশের রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী। রাখাইন শিশু-কিশোরদের বৌদ্ধ মন্দিরে চৌদ্ধ ভিক্ষুদের হাতে ধর্মীয় শিষ্টাচারে দীক্ষিত করা হয়। অন্যদিকে মারমারাও বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা এ ধর্মেরই অনুষ্ঠানাদি উদ্যাপন করে। প্রায় প্রত্যেকটি মারমা গ্রামে বৌদ্ধবিহার 'কিয়াং' এবং বৌদ্ধ ভিক্ষু 'ভান্তে'দের দেখা যায়। মারমারা বৈশাখী পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা ইত্যাদি দিনগুলোতে বৌদ্ধমন্দিরে গিয়ে ফুল দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে বুদ্ধের পূজা করে। কাপ্তাইয়ের অনতিদূরে চন্দ্রঘোনার কাছে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত 'চিৎমরম বৌদ্ধবিহার' মারমাদের নির্মিত একটি খুবই সুন্দর বৌদ্ধমন্দির। প্রতি বছর বহু বৌদ্ধ ধর্মাবলম্বী সেখানে বুদ্ধ প্রণাম ও পূজা করতে যায়।

পরিশেষে বলা যায়, মারমা ও রাখাইনরা একই ধর্মাবলম্বী নৃগোষ্ঠী এবং তাদের ধর্মীয় আচার-আচরণের মধ্যেও সাদৃশ্য রয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
65
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews