বয়স অনুপযোগী ব্যায়াম অনুশীলন দ্বারা আনোয়ার সাহেবের যে শারীরিক ৰতি হচ্ছিল তা রোধ করতে চিকিৎসক তাকে ভারোত্তোলন জাতীয় ব্যায়াম না করার পরামর্শ দিয়েছেন। ব্যায়াম সকল বয়সের লোকদের জন্য আবশ্যক। কিন্তু সকল বয়সের লোকদের শারীরিক সৰমতা এক রকম নয়। তাই সকলের উচিত নিজ বয়স বিবেচনায় রেখে ব্যায়াম নির্বাচন ও অনুশীলন করা। অন্যথায় তাকে ব্যায়াম অনুশীলন করার কারণে সুফল লাভ না করে দুর্ভোগ পোহাতে হবে। উদ্দীপকে আনোয়ার সাহেবে বয়স ৬৫ বছর। তার বয়স উপযোগী ব্যায়াম হলো- হাঁটা, জগিং, আস্তে আস্তে দৌড়। অর্থাৎ শারীরিক সুস্থতা ধরে রাখার জন্য এ বয়সে তাকে হালকা ধরনের ব্যায়াম অনুশীলন করতে হবে। কিন্তু তিনি প্রতিদিন সকালে ভারোত্তালন জাতীয় ব্যায়াম অনুশীলন করেন, যা তার বয়সের জন্য একেবারেই অনুপযুক্ত। এ ধরনের ব্যায়াম অনুশীলনের কারণে তার কোনো উপকার হচ্ছে না। উপরন্তু ধীরে ধীরে তার শরীরের অবনতি ঘটছে। তার শরীরের এই অবনতি রোধ করতেই চিকিৎসক তাকে ভারোত্তোলন জাতীয় ব্যায়াম না করার পরামর্শ দিয়েছেন।
Related Question
View AllAAHPER এর পূর্ণরু প হলো- American Association of Health, Physical Education and Recreation.
শারীরিক শিবার মূল উদ্দেশ্য হলো শারীরিক সবমতা অর্জন। তাই শারীরিক সৰমতার বৈশিষ্ট্য, খেলাধুলার সাথে এর সম্পর্ক, শারীরিক সৰমতার মূল্যায়ন ইত্যাদি সম্পর্কে শারীরিক শিবার ছাত্রছাত্রীদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এসব বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে তারা মাংসপেশি সঞ্চালনের ব্যায়াম যেমন দ্রবততা, দম, শক্তি, বিপ্রতা, নমনীয়তা ইত্যাদি দ্বারা শরীরকে উপযুক্তভাবে গড়ে তুলে সুস্থ ও সুন্দর জীবন যাপনে সৰম হবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!