উদ্দীপকের চিত্র-খ তে দেখানো হয়েছে সূর্য এবং সূর্যের চারদিকে ঘূর্ণনশীল পৃথিবী। চিত্রের আলোকে যেভাবে দিন-রাত সংঘটিত হয়. তা নিচে আলোচনা করা হলো-
পৃথিবীর আহ্নিক গতির কারণে পৃথিবীতে দিন-রাত সংঘটিত হয়। অর্থাৎ পর্যায়ক্রমে দিন-রাত সংঘটিত হওয়া পৃথিবীর আহ্নিক গতির একটি ফল। আমরা জানি পৃথিবী গোল এবং এর নিজের কোনো আলো নেই। সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়। আবর্তন গতির জন্য পৃথিবীর যেদিক সূর্যের সামনে আসে সেদিক সূর্যের আলোতে আলোকিত হয়। তখন ঐ আলোকিত স্থানসমূহে দিন। আলোকিত স্থানের উল্টাদিকে অর্থাৎ পৃথিবীর যেদিকটা সূর্যের বিপরীতে থাকে, সেখানে সূর্যের আলো পৌছায় না, সেদিকটা অন্ধকার থাকে। এসব অন্ধকার স্থানে তখন রাত্রি। পৃথিবীর পর্যায়ক্রমিক আবর্তনের ফলে আলোকিত দিকটি অন্ধকারে আর অন্ধকারের দিকটি সূর্যের দিকে বা আলোতে আসে। ফলে দিন-রাত পাল্টে পায়। অন্ধকার স্থানগুলো আলোকিত হওয়ার ফলে এসব স্থানে দিন হয়। আর আলোকিত স্পান অন্ধকারে যাওয়ার ফলে ঐসব স্থানে রাত হয়। এভাবে পর্যায়ক্রমে দিনরাত সংঘটিত হয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
