যারা গ্রহকে কেন্দ্র করে ঘোরে তাদেরকে উপগ্রহ বলা হয়।
পুটো একটি অসম্পূর্ণ গ্রহ। সৌরজগতে রয়েছে সূর্য ও একে ঘিরে আবর্তনশীল ৮টি গ্রহ অনুপস্থিত। এজন্য পুটোকে এখন সৌর জগতের সদস্য বলা হয় না।
উদ্দীপকে প্রদর্শিত চিত্র-ক এর A বস্তুটি হলো কৃত্রিম উপগ্রহ।
কৃত্রিম উপগ্রহ কেন্দ্রমুখী বল বা টানের প্রভাবে পৃথিবীর চারদিকে ঘুরে। পৃথিবীর চতুর্দিকে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কৌশল নিচে বর্ণনা করা হলো-
পৃথিবীর চারদিকে ঘুরার জন্য কৃত্রিম উপগ্রহের কেন্দ্রমুখী বল বা টানের প্রয়োজন হয়। কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষ বলই এ কেন্দ্রমুখী বল যোগায়। কৃত্রিম উপগ্রহের নিজস্ব কোনো গতি না থাকায় হিসাব করে দেখা গেছে যে, যদি কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর প্রায় ২৫০ কিলোমিটার উপরে তুলে পৃথিবীপৃষ্ঠের সমান্তরালভাবে প্রতি সেকেন্ডে প্রায় ৮ কিলোমিটার বেগ দেওয়া যায় তবে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারদিকে ঘুরবে। কিন্তু এত উপরে তুলে কোনো বস্তুকে এত বেশি বেগ দেওয়া সহজসাধ্য নয়। কারণ বায়ুস্তরের সাথে তীব্র সংঘর্ষে তাপ উৎপন্ন হয়ে বস্তুটি পুড়ে ছাই হয়ে যাবে। আর এ কারণেই তিনটি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় তুলে পরে ভূপৃষ্ঠের সমান্তরালে বেগ দেওয়া হয়।
এভাবেই কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে।
অতএব, উপরের আলোচনা হতে বলা যায়, উৎক্ষেপণের পর কৃত্রিম উপগ্রহ পৃথিবীর অভিকর্ষ বল বা টানের কারণে পৃথিবীর চারদিকেনির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে বা ঘুরে।
উদ্দীপকের চিত্র-খ তে দেখানো হয়েছে সূর্য এবং সূর্যের চারদিকে ঘূর্ণনশীল পৃথিবী। চিত্রের আলোকে যেভাবে দিন-রাত সংঘটিত হয়. তা নিচে আলোচনা করা হলো-
পৃথিবীর আহ্নিক গতির কারণে পৃথিবীতে দিন-রাত সংঘটিত হয়। অর্থাৎ পর্যায়ক্রমে দিন-রাত সংঘটিত হওয়া পৃথিবীর আহ্নিক গতির একটি ফল। আমরা জানি পৃথিবী গোল এবং এর নিজের কোনো আলো নেই। সূর্যের আলোতে পৃথিবী আলোকিত হয়। আবর্তন গতির জন্য পৃথিবীর যেদিক সূর্যের সামনে আসে সেদিক সূর্যের আলোতে আলোকিত হয়। তখন ঐ আলোকিত স্থানসমূহে দিন। আলোকিত স্থানের উল্টাদিকে অর্থাৎ পৃথিবীর যেদিকটা সূর্যের বিপরীতে থাকে, সেখানে সূর্যের আলো পৌছায় না, সেদিকটা অন্ধকার থাকে। এসব অন্ধকার স্থানে তখন রাত্রি। পৃথিবীর পর্যায়ক্রমিক আবর্তনের ফলে আলোকিত দিকটি অন্ধকারে আর অন্ধকারের দিকটি সূর্যের দিকে বা আলোতে আসে। ফলে দিন-রাত পাল্টে পায়। অন্ধকার স্থানগুলো আলোকিত হওয়ার ফলে এসব স্থানে দিন হয়। আর আলোকিত স্পান অন্ধকারে যাওয়ার ফলে ঐসব স্থানে রাত হয়। এভাবে পর্যায়ক্রমে দিনরাত সংঘটিত হয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
