চিত্রে উল্লিখিত 'ক'-এর প্রভাবে 'খ', 'পা' ও 'খ-এর ওপর ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ কর। (প্রয়োগ)

Updated: 7 months ago
উত্তরঃ

চিত্রে 'ক' হচ্ছে একটি শিল্পকারখানা; যেখান থেকে চিমনি নিঃসৃত ধোঁয়া ও অন্যান্য দূষক বের হচ্ছে। এসব ধোঁয়া ও দূষক পদার্থ পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। অন্যদিকে 'খ', 'গ' ও 'খ' হচ্ছে যথাক্রমে পুকুর, গাছপালা ও প্রাণিকুল যা পরিবেশের উপাদান। এসব উপাদানের ওপর শিল্পকারখানা থেকে নির্গত ধোঁয়া ক্ষতিকর প্রভাববিস্তার করে থাকে।

বর্তমানে সারাবিশ্বব্যাপী শিল্পায়ন হচ্ছে। অর্থাৎ পৃথিবীব্যাপী শিল্পকারখানা বৃদ্ধি পেয়েছে। এ শিল্পকারখানা থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস যেমন- কার্বন-ডাইঅক্সাইড (CO2), সালফার ডাইঅক্সাইড (SO2), কার্বন-মনোক্সাইড (CO), নাইট্রাস অক্সাইড (N2O) প্রভৃতি নির্গত হয়। এসব গ্যাস বায়ুমণ্ডলে মিশে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে। তাপমাত্রা বৃদ্ধি পেলে অনাবৃষ্টি, দুর্যোগ প্রভৃতি ঘন ঘন দেখা দেয়। এর ফলে ফসলের উৎপাদন হ্রাস, পুকুরের বাস্তুসংস্থান বিনষ্ট হয়। তাছাড়া কোথাও কোথাও এসিড বৃষ্টি হয়। এর ফলে প্রাণিকুল ও উদ্ভিদকুলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

এছাড়া CO2ও CO গ্যাস বায়ুমণ্ডলের ওজোনস্তর ক্ষয় করে। ফলশ্রুতিতে ওজোনস্তর ভেদ করে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি পৃথিবীতে চলে আসে। এতে ফসলের বিভিন্ন রোগ সৃষ্টি হয়, উৎপাদন কমে যায়, প্রাণিকুলের বিভিন্ন রোেগ যেমন- ত্বক ক্যান্সারসহ আরও অন্যান্য রোগ হয়।
সর্বোপরি বলা যায়, চিত্রের 'ক'-এর দ্বারা পৃথিবীব্যাপী পরিবেশের বিভিন্ন উপাদান প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কমবেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
63

Related Question

View All
উত্তরঃ

বায়ুদূষণের একটি অন্যতম উৎস হলো শিল্পকারখানার ধোঁয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
124
উত্তরঃ

দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল।

অর্থনৈতিক দূষণের প্রত্যক্ষ ফল হলো দরিদ্রতা। যেকোনো দেশের সার্বিক উন্নয়নের চাবিকাঠি হলো অর্থনৈতিক কর্মকাণ্ড। বিভিন্ন কারণে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় অর্থাৎ দূষণের সম্মুখীন হয় তখন উন্নয়ন থমকে দাঁড়ায় আর উন্নয়ন থমকে দাঁড়ালে একটি দেশে দরিদ্রতা নেমে আসে। কারণ অর্থনৈতিক উন্নয়নের ফলে সামগ্রিক উন্নয়ন সাধিত হয় এবং দারিদ্র্যতা দূরীকরণ হয়। তাই বলা যায়, দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
161
উত্তরঃ

উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি হলো প্রাকৃতিক গ্যাস যার ভৌগোলিক অবস্থান নিচে দেখানো হলো।
বাংলাদেশের আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসক্ষেত্রসমূহ দেশের উত্তর-পূর্বাংশ, পূর্ব বাংলা এবং দক্ষিণ-পূর্বাংশের বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত।

বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাসক্ষেত্রসমূহের মধ্যে সিলেট, ছাতক, রশিদপুর, তিতাস, কৈলাসটিলা, হবিগঞ্জ, বাখরাবাদ, সেমুতাং, বেগমগঞ্জ, কুতুবদিয়া, বিয়ানীবাজার, ফেনী, কামতা, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, বেলাবো, মেঘনা, শাহবাজপুর, সাঙ্গু, বিবিয়ানা, সুন্দলপুর, শ্রীকাইল ও বাঙ্গুরা প্রভৃতি উল্লেখযোগ্য।
এদের মধ্যে সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রটি বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র, যা ১৯৫৫ সালে আবিষ্কৃত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
147
উত্তরঃ

উদ্দীপকের শেষ বাক্যটির সারমর্ম হলো প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে একদিকে যেমন বনজসম্পদ রক্ষা পায় অন্যদিকে তেমনি কালো ধোঁয়ার হাত থেকে বায়ুদূষণ রোধ হয়।বাংলাদেশে ব্যাপক হারে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। শিল্প ক্ষেত্রে এবং জ্বালানি ক্ষেত্রে ব্যাপকভাবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লক্ষ করা যায়। ফলে জ্বালানির কাজে ব্যবহৃত কাঠের বিকল্প হিসেবে গ্যাস অধিক গ্রহণযোগ্য। এর ফলে কাঠের ব্যবহার হ্রাস পায় যার ফলে বনজসম্পদ রক্ষা পায়। জ্বালানি হিসেবে কাঠ, কয়লার ব্যবহার অধিক হারে বায়ুদূষণ করে। কিন্তু প্রাকৃতিক গ্যাসের কোনো কালো ধোঁয়া নেই। ফলে প্রাকৃতিক গ্যাসের অধিক ব্যবহারের ফলে যেহেতু কাঠের ব্যবহার কম হয় তাই একদিকে যেমন বনজসম্পদ রক্ষা পায় অন্যদিকে কালো ধোঁয়া না থাকায় বায়ুদূষণ রোধ হয়।
তাই বলা যায়, উদ্দীপকের শেষ বাক্যটি সঠিক।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
128
উত্তরঃ

দুর্যোগ হলো এখন কোনো ঘটনা বা অবস্থা যা মানুষের স্বাভাবিক জীবনকে মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
140
উত্তরঃ

পরিবেশবান্ধব পরিকল্পনা টেকসই উন্নয়ন নিশ্চিত করে।

যেকোনো ধরনের পরিকল্পনা যদি পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায় তবে তা বেশিদিন টিকে থাকতে পারে না। কারণ পৃথিবীর সবকিছুই পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। পরিবেশকে হুমকির মুখে ফেলে দিতে পারে এমন পরিকল্পনা টিকে থাকে না। তাই উন্নয়নকে চিরস্থায়ী করতে অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন পরিবেশবান্ধব পরিকল্পনা।

Md Durjoy islam
Md Durjoy islam
7 months ago
175
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews