চিত্রে উল্লিখিত 'ক', 'খ', 'গ' ও 'ঘ'-এর মধ্যে পরিবেশিক ভারসাম্য রক্ষা করার জন্য কী ধরনের ভূমিকা দেওয়া যেতে পারে? তোমার মতামত বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 8 months ago
উত্তরঃ

চিত্রে উল্লিখিত 'ক', 'খ', 'গ' ও 'ঘ' হচ্ছে যথাক্রমে শিল্পকারখানা, পুকুর, গাছপালা, প্রাণিকুল প্রভৃতি। উক্ত উপাদানগুলোর মধ্যে পরিবেশিক ভারসাম্য বজায় রাখার জন্য পরিবেশবান্ধব পরিকল্পনা অপরিহার্য।

বর্তমান বিশ্বসভ্যতায় উন্নয়নমূলক কর্মকান্ড ক্রমেই বেড়ে চলছে। প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন অব্যাহত রয়েছে। কৃষি, শিল্প, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত প্রভৃতি প্রায় প্রতিটি ক্ষেত্রেই উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তবে এ উন্নয়নমূলক কর্মকান্ড ঘটার ফলে বিশ্বব্যাপী পরিবেশের ওপর মারাত্মক প্রভাব প্রতিফলিত হচ্ছে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় যেসব ভূমিকা নেওয়া যেতে পারে তা হলো- যেসব শিল্পকারখানা বা গাড়ি থেকে ক্ষতিকারক ধোঁয়া বা গ্যাস বের হয় তার ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি বিকল্প শক্তি হিসেবে প্রাকৃতিক গ্যাস, সৌরশক্তি প্রভৃতি নির্ভর যন্ত্রের ব্যবহার বৃদ্ধি করতে হবে। শিল্পকারখানা থেকে যেসব বর্জ্য পদার্থ পানিতে ফেলা হয় তা বন্ধ করে শিল্প এলাকায় কৃত্রিমভাবে জলাশয় সৃষ্টি করে সেখানে বর্জ্য ও রাসায়নিক পদার্থ ফেলতে হবে। অথবা শিল্প-কারখানা লোকালয় থেকে দূরে স্থানান্তর করতে হবে। শিল্পকারখানার আশপাশে প্রচুর বৃক্ষরোপণ করতে হবে। শিল্পকারখানার' বর্জ্য যাতে মাটির গুণাগুণ নষ্ট না করে সেদিকে খেয়াল রাখতে হবে।
উপরিউক্ত বিষয়গুলোর আলোকে বলা যায় যে, পরিবেশিক ভারসাম্য রক্ষায় উক্ত পরিকল্পনাগুলো যথাযথভাবে কার্যকর করতে পারলে উদ্দীপকের 'ক', 'খ', 'গ' ও 'ঘ' উপাদানগুলোর মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
66

Related Question

View All
উত্তরঃ

বায়ুদূষণের একটি অন্যতম উৎস হলো শিল্পকারখানার ধোঁয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
132
উত্তরঃ

দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল।

অর্থনৈতিক দূষণের প্রত্যক্ষ ফল হলো দরিদ্রতা। যেকোনো দেশের সার্বিক উন্নয়নের চাবিকাঠি হলো অর্থনৈতিক কর্মকাণ্ড। বিভিন্ন কারণে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় অর্থাৎ দূষণের সম্মুখীন হয় তখন উন্নয়ন থমকে দাঁড়ায় আর উন্নয়ন থমকে দাঁড়ালে একটি দেশে দরিদ্রতা নেমে আসে। কারণ অর্থনৈতিক উন্নয়নের ফলে সামগ্রিক উন্নয়ন সাধিত হয় এবং দারিদ্র্যতা দূরীকরণ হয়। তাই বলা যায়, দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
166
উত্তরঃ

উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি হলো প্রাকৃতিক গ্যাস যার ভৌগোলিক অবস্থান নিচে দেখানো হলো।
বাংলাদেশের আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসক্ষেত্রসমূহ দেশের উত্তর-পূর্বাংশ, পূর্ব বাংলা এবং দক্ষিণ-পূর্বাংশের বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থিত।

বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাসক্ষেত্রসমূহের মধ্যে সিলেট, ছাতক, রশিদপুর, তিতাস, কৈলাসটিলা, হবিগঞ্জ, বাখরাবাদ, সেমুতাং, বেগমগঞ্জ, কুতুবদিয়া, বিয়ানীবাজার, ফেনী, কামতা, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, বেলাবো, মেঘনা, শাহবাজপুর, সাঙ্গু, বিবিয়ানা, সুন্দলপুর, শ্রীকাইল ও বাঙ্গুরা প্রভৃতি উল্লেখযোগ্য।
এদের মধ্যে সিলেটের হরিপুর গ্যাসক্ষেত্রটি বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র, যা ১৯৫৫ সালে আবিষ্কৃত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
152
উত্তরঃ

উদ্দীপকের শেষ বাক্যটির সারমর্ম হলো প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে একদিকে যেমন বনজসম্পদ রক্ষা পায় অন্যদিকে তেমনি কালো ধোঁয়ার হাত থেকে বায়ুদূষণ রোধ হয়।বাংলাদেশে ব্যাপক হারে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। শিল্প ক্ষেত্রে এবং জ্বালানি ক্ষেত্রে ব্যাপকভাবে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার লক্ষ করা যায়। ফলে জ্বালানির কাজে ব্যবহৃত কাঠের বিকল্প হিসেবে গ্যাস অধিক গ্রহণযোগ্য। এর ফলে কাঠের ব্যবহার হ্রাস পায় যার ফলে বনজসম্পদ রক্ষা পায়। জ্বালানি হিসেবে কাঠ, কয়লার ব্যবহার অধিক হারে বায়ুদূষণ করে। কিন্তু প্রাকৃতিক গ্যাসের কোনো কালো ধোঁয়া নেই। ফলে প্রাকৃতিক গ্যাসের অধিক ব্যবহারের ফলে যেহেতু কাঠের ব্যবহার কম হয় তাই একদিকে যেমন বনজসম্পদ রক্ষা পায় অন্যদিকে কালো ধোঁয়া না থাকায় বায়ুদূষণ রোধ হয়।
তাই বলা যায়, উদ্দীপকের শেষ বাক্যটি সঠিক।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
131
উত্তরঃ

দুর্যোগ হলো এখন কোনো ঘটনা বা অবস্থা যা মানুষের স্বাভাবিক জীবনকে মারাত্মকভাবে বিঘ্নিত করে এবং জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
144
উত্তরঃ

পরিবেশবান্ধব পরিকল্পনা টেকসই উন্নয়ন নিশ্চিত করে।

যেকোনো ধরনের পরিকল্পনা যদি পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়ায় তবে তা বেশিদিন টিকে থাকতে পারে না। কারণ পৃথিবীর সবকিছুই পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। পরিবেশকে হুমকির মুখে ফেলে দিতে পারে এমন পরিকল্পনা টিকে থাকে না। তাই উন্নয়নকে চিরস্থায়ী করতে অর্থাৎ টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন পরিবেশবান্ধব পরিকল্পনা।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
185
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews