সচিত্রে প্রদর্শিত A প্রক্রিয়াটি হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। নিচে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো- অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে।

এ কোষ বিভাজনের শুরুতে নিউক্লিয়াসটি প্রথমে ডাম্বেলের আকার ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময়ে সাইটোপ্লাজমও মাঝ বরাবর সংকুচিত হতে থাকে। এতে একটি চক্রাকার গর্ত সৃষ্টি হয় এবং কোষটিকে দু'ভাগে ভাগ করে ফেলে, ফলে একটি কোষ দুটি অপত্য কোষে পরিণত হয়। এ ধরনের বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে অর্থাৎ এটি একটি ও বিভাজন প্রক্রিয়া।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
