যচিত্রের A ও C স্তর দুটি যথাক্রমে অশ্মমণ্ডল ও কেন্দ্রমণ্ডল।
অশ্মমণ্ডলের উপরিভাগে পৃথিবীর বাইরের কঠিন বহিরাবরণকে ভূত্বক বলে। ভূত্বক মহাদেশের তলদেশে ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং গড়ে ৩৫ কি.মি. পুরু। সমুদ্রের তলদেশে এ স্তর ৩ থেকে ১০ কি.মি. এবং গড়ে ৫ কি.মি. পর্যন্ত পুরু। সাধারণভাবে মহাদেশের তলদেশের এ স্তরকে সিয়াল (Sial) স্তর বলে; যা সিলিকন (Si) এবং অ্যালুমিনিয়াম (Al) দ্বারা গঠিত। এ স্তরে গ্রানাইট শিলার প্রাধান্য দেখা যায়। সমুদ্রের তলদেশের স্তরকে সিমা (Sima) স্তর বলে যা প্রধানত সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। সিয়াম স্তরটি মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত।
গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কেন্দ্র মণ্ডলটি প্রায় ৩,৪৮৬ কিলোমিটার পুরু। ভূ-অভ্যন্তরের স্তরসমূহের মধ্যে এ স্তরের পুরুত্বই সবচেয়ে বেশি। এ মন্ডলটি দুটি স্তরে বিভক্ত। ভূকম্পন তরঙ্গের সাহায্যে জানা গেছে যে কেন্দ্রমন্ডলের একটি তরল বহিরাবরণ রয়েছে যা প্রায় ২,২৭০ কিলোমিটার পুরু এবং একটি কঠিন অন্তঃভাগ রয়েছে যা ১,২১৬ কিলোমিটার পুরু। বিজ্ঞানীদের বিশ্বাস যে, কেন্দ্রমণ্ডলের
উপাদানগুলির মধ্যে লোহা, নিকেল, পারদ ও সীসা রয়েছে। তবে প্রধান উপাদান হলো নিকেল ও লোহা।
উপরের আলোচনা থেকে বলা যায়, পৃথিবীর কেন্দ্রে ভারি উপাদানগুলি অবস্থান নিয়েছে। গভীরতা, তাপ ও চাপের কারণে এসব উপাদান
ক্ষেত্রবিশেষে তরল অবস্থায় রয়েছে। অন্যদিকে অশ্মমণ্ডলের উপাদানগুলো হালকা হলেও কঠিন আকারে রয়েছে
Related Question
View Allযে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে নদী উপত্যকা বলে।
উর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ার কারণে নদী বড় বড় শিলাখন্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে পার্শ্ব অপেক্ষা নিম্নদিকের শিলা বেশি কোমল বলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।তাই একে 'V' উপত্যকা বলা হয়।
প্রবাহিত নদী খাতকে উক্ত নদীর উপত্যকা বলে।
ঊর্ধ্বগতিতে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় বলে উপত্যকা 'V' আকৃতির হয়।
ঊর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ায় তা বড় বড় শিলাখণ্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে নিচের শিলা বেশি কোমল বলে পার্শ্ব অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!