চিত্র-১ এ একটি পানিভর্তি গ্লাসের ভেতর একটি বস্তু রাখা আছে। বস্তুটির অবাস্তব প্রতিবিম্ব যেভাবে দেখতে পাওয়া যাবে তা রশ্মি চিত্রের সাহায্যে বর্ণনা করা হলো-
আমরা জানি, আলোকরশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে আপতিত হলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে এবং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আপতিত হলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়।

চিত্রে বস্তুটির প্রকৃত অবস্থান A এবং চোখের অবস্থান E তে দেখানো হয়েছে। A হতে আলোকরশ্মি AR পথে আপতিত হয়ে RE পথে প্রতিসরিত হয়ে E বিন্দুতে পৌঁছায়। এ প্রতিসরিত রশ্মি ER কে বর্ধিত করলে তা B বিন্দু থেকে আসছে বলে মনে হয়। Bবিন্দুই হবে বস্তুটির দৃশ্যমান অবস্থান। অর্থাৎ A বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। অতএব বলা যায় যে, ব্যক্তিটি B অবস্থানে বস্তুটির অবাস্তব প্রতিবিশ্ব দেখতে পাবে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
