চিত্র-২ এর ঘটনাটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এর ফলে মানবজীবনের ওপর ক্ষতিকর ও কল্যাণকর উভয় ধরনের প্রভাব পরিলক্ষিত হয়।
ক্ষতিকর প্রভাব: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লাভা উপরের দিকে
ওঠে এবং বহুদূরে লাভা ঢল ছড়িয়ে পড়ে বহু নগর, গ্রাম, কৃষিক্ষেত্র ইত্যাদি ধ্বংস করে। আগ্নেয়গিরির দাহ্য ও বিষাক্ত গ্যাস উদগিরণে অনেক উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ চাপা পড়ে হাজার হাজার লোকের প্রাণহানি ঘটে।
কল্যাণকর প্রভাব: আগ্নেয়গিরির লাভা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে মালভূমি,
সমভূমি, দ্বীপ ও পর্বতের সৃষ্টি করে এবং জমির উর্বরতা শক্তি বাড়িয়ে দেয়। এছাড়া অগ্ন্যুৎপাতের সময় লাভার সাথে ভূঅভ্যন্তর হতে অত্যন্ত মূল্যবান খনিজ সম্পদ ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত হয়।
সুতরাং আলোচনা থেকে বলা যায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কেবল মানুষের অপকার নয় উপকারও করে থাকে।
Related Question
View Allযে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে নদী উপত্যকা বলে।
উর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ার কারণে নদী বড় বড় শিলাখন্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে পার্শ্ব অপেক্ষা নিম্নদিকের শিলা বেশি কোমল বলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।তাই একে 'V' উপত্যকা বলা হয়।
প্রবাহিত নদী খাতকে উক্ত নদীর উপত্যকা বলে।
ঊর্ধ্বগতিতে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় বলে উপত্যকা 'V' আকৃতির হয়।
ঊর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ায় তা বড় বড় শিলাখণ্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে নিচের শিলা বেশি কোমল বলে পার্শ্ব অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!