উদ্দীপকের চিত্র: ২ হতে পাতাটির ক্ষেত্রফল নির্ণয় সম্ভব।
আমার মতামত: প্রথমে পাতাটিকে একটি সাদা কাগজের উপর রেখে চারপাশ পেন্সিল দিয়ে দাগাঙ্কিত করি যা পাতাটির ক্ষেত্র নির্দেশ করে। এবার পাতার ক্ষেত্রটিকে মাঝখানে রেখে তার চারপাশে একটি বর্গ অঙ্কন করি।
এবার বর্গটিকে প্রথমে দৈর্ঘ্য বরাবর ১ সে.মি পরপর এবং পরে প্রস্থ বরাবর ১ সে.মি পরপর রেখা টানি যাতে ১ বর্গ সে.মি এর অনেকগুলো বর্গের সৃষ্টি হয়।

এবার প্রথমে কতকগুলো পূর্ণবর্গ পাতার ক্ষেত্রের মধ্যে আছে তা গণনা করি। এরপর যে বর্গগুলো পুরোপুরি ক্ষেত্রের অন্তর্ভুক্ত হয়নি সেগুলো থেকে অনুমান করি। এক্ষেত্রে যে বর্গগুলো অর্ধেকের বেশি ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত সেগুলোকে গণনা করি। অন্যদিকে যে বর্গগুলো 'অর্ধেকের কম ক্ষেত্রের মধ্যে নেই সেগুলো বাদ দিই।
এখানে, ২৭টি পূর্ণবর্গ ক্ষেত্রের অন্তর্ভুক্ত এবং ১২টি অর্ধেকের বেশি ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত। ফলে আমরা বলতে পারি পাতাটির ক্ষেত্রফল ৩৯ বর্গ সে.মি.।
Related Question
View Allআমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ জীবনধারণের জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান-প্রদান করতে হয়। যেমন- কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন। কারণ পরিমাপ ব্যতীত এ কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়।
উদ্দীপক থেকে পাই,
ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল = ৪০ বর্গমিটার
এবং দৈর্ঘ্য = ১০ মিটার
আমরা জানি,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য প্রস্থ
প্রস্থ= ক্ষেত্রফল/দৈর্ঘ্য
= ৪০ বর্গমিটার/১০ মিটার== ৪ মিটার
অতএব, ফারহানের পড়ার ঘরের প্রস্থ ৪ মিটার।
উদ্দীপক থেকে পাই,
ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল = ৪০ বর্গমিটার
পড়ার টেবিলের দৈর্ঘ্য = ১ মিটার
পড়ার টেবিলের প্রশ্ন = ৫০ সে. মি.
মি. [ ১০০ সে. মি. = ১ মি.]
= ০.৫ মি
পড়ার টেবিলের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য প্রস্থ) বর্গএকক
= (১ ০ ০.৫) বর্গমিটার
= ০.৫ বর্গমিটার
অতএব, একটি টেবিলের ক্ষেত্রফল = ০.৫ বর্গমিটার
ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল = (৪০ ১) বর্গমিটার
= ৩৯ বর্গমিটার
অতএব, টেবিল দুটি রাখার পর ঘরে ৩৯ বর্গমিটার ফাঁকা জায়গা থাকবে
ক্যান্ডেলা হলো দীপন ক্ষমতা অর্থাৎ আলোক ঔজ্জ্বল্য পরিমাপের একক।
যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত - তাদেরকে যৌগিক একক বলে। যেমন, আয়তনের একক ঘনমিটার, যা তিনটি মৌলিক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার একক মিটার এর গুণফল। -তাই আয়তনের একক একটি যৌগিক একক।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
