এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমস অব ইউনিটের সংক্ষিপ্ত রূপ। বাংলায় একে বলা হয় এককের আন্তর্জাতিক পদ্ধতি।
সময় পরিমাপের সকল পদ্ধতির একক হলো সেকেন্ড। তবে দৈনন্দিন জীবনে সেকেন্ডের চেয়ে এর গুণিতাংশের এককগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যেমন মিনিট, ঘণ্টা, দিন, মাস, বছর ইত্যাদি। পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থানে পুনরায় ফিরে আসতে যে সময় লাগে সেটি হলো ১ দিন। এক দিনের ২৪ ভাগের এক ভাগ হলো ১ ঘণ্টা। ১ ঘণ্টার ৬০ ভাগের ১ ভাগ হলো ১ মিনিট। ১ মিনিটের ৬০ ভাগের ১ ভাগই হলো মৌলিক একক সেকেন্ড। সুতরাং সময়ের একক হচ্ছে সেকেন্ড, মিনিট, ঘণ্টা, দিন ও বছর। তবে সময় পরিমাপের সকল পদ্ধতিতে এর একক সেকেন্ড।
আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের প্রস্থ
উদ্দীপকের চিত্র-১ এ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ সি.জি.এস এককে দেওয়া আছে। কিন্তু ক্ষেত্রফল এসআই এককে নির্ণয় করতে হবে।
এখানে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২০ সে.মি
মিটার (১০০ সে.মি = ১ মিটার)
= ০.২০ মিটার
এবং
আয়তক্ষেত্রের প্রশ্ন = ১০ সে.মি
মিটার
= ০.১০ মিটার
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল= ০.২০ মিটার ০.১০ মিটার
= ০.০২ বর্গমিটার
অতএব, চিত্র-১ এর আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল এসআই এককে ০.০২ বর্গমিটার।
উদ্দীপকের চিত্র: ২ হতে পাতাটির ক্ষেত্রফল নির্ণয় সম্ভব।
আমার মতামত: প্রথমে পাতাটিকে একটি সাদা কাগজের উপর রেখে চারপাশ পেন্সিল দিয়ে দাগাঙ্কিত করি যা পাতাটির ক্ষেত্র নির্দেশ করে। এবার পাতার ক্ষেত্রটিকে মাঝখানে রেখে তার চারপাশে একটি বর্গ অঙ্কন করি।
এবার বর্গটিকে প্রথমে দৈর্ঘ্য বরাবর ১ সে.মি পরপর এবং পরে প্রস্থ বরাবর ১ সে.মি পরপর রেখা টানি যাতে ১ বর্গ সে.মি এর অনেকগুলো বর্গের সৃষ্টি হয়।

এবার প্রথমে কতকগুলো পূর্ণবর্গ পাতার ক্ষেত্রের মধ্যে আছে তা গণনা করি। এরপর যে বর্গগুলো পুরোপুরি ক্ষেত্রের অন্তর্ভুক্ত হয়নি সেগুলো থেকে অনুমান করি। এক্ষেত্রে যে বর্গগুলো অর্ধেকের বেশি ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত সেগুলোকে গণনা করি। অন্যদিকে যে বর্গগুলো 'অর্ধেকের কম ক্ষেত্রের মধ্যে নেই সেগুলো বাদ দিই।
এখানে, ২৭টি পূর্ণবর্গ ক্ষেত্রের অন্তর্ভুক্ত এবং ১২টি অর্ধেকের বেশি ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত। ফলে আমরা বলতে পারি পাতাটির ক্ষেত্রফল ৩৯ বর্গ সে.মি.।
দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো, তোমার উচ্চতা কত? তোমার ওজন কত? এখন কয়টা বাজে? আজকে বাতাসের তাপমাত্রা কত? ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময় এবং তাপমাত্রার মাপজোখের। দৈনন্দিন জীবনে এই মাপজোখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি। আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত। যেমন, বাজার থেকে চাল কিনে আনতে, রান্নার জন্য তেলের ব্যবহারের সময়, জামাকাপড় তৈরি করার সময়।

এই অধ্যায় শেষে আমরা
- বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ ব্যাখ্যা করতে পারব।
- বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ ব্যাখ্যা করতে পারব।
- পরিমাপের প্রয়োজনীয়তা এবং এককের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
- মৌলিক ও যৌগিক একক ব্যাখ্যা করতে পারব।
- দৈর্ঘ্য, ভর ও সময় পরিমাপ করতে পারব।
- বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ করতে পারব।
- তরল পদার্থের আয়তন পরিমাপ করতে পারব।
- তাপমাত্রা পরিমাপ করতে পারব।
Related Question
View Allআমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ জীবনধারণের জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান-প্রদান করতে হয়। যেমন- কেনাকাটা, কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন। কারণ পরিমাপ ব্যতীত এ কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়।
উদ্দীপক থেকে পাই,
ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল = ৪০ বর্গমিটার
এবং দৈর্ঘ্য = ১০ মিটার
আমরা জানি,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য প্রস্থ
প্রস্থ= ক্ষেত্রফল/দৈর্ঘ্য
= ৪০ বর্গমিটার/১০ মিটার== ৪ মিটার
অতএব, ফারহানের পড়ার ঘরের প্রস্থ ৪ মিটার।
উদ্দীপক থেকে পাই,
ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল = ৪০ বর্গমিটার
পড়ার টেবিলের দৈর্ঘ্য = ১ মিটার
পড়ার টেবিলের প্রশ্ন = ৫০ সে. মি.
মি. [ ১০০ সে. মি. = ১ মি.]
= ০.৫ মি
পড়ার টেবিলের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য প্রস্থ) বর্গএকক
= (১ ০ ০.৫) বর্গমিটার
= ০.৫ বর্গমিটার
অতএব, একটি টেবিলের ক্ষেত্রফল = ০.৫ বর্গমিটার
ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল = (৪০ ১) বর্গমিটার
= ৩৯ বর্গমিটার
অতএব, টেবিল দুটি রাখার পর ঘরে ৩৯ বর্গমিটার ফাঁকা জায়গা থাকবে
ক্যান্ডেলা হলো দীপন ক্ষমতা অর্থাৎ আলোক ঔজ্জ্বল্য পরিমাপের একক।
যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত - তাদেরকে যৌগিক একক বলে। যেমন, আয়তনের একক ঘনমিটার, যা তিনটি মৌলিক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার একক মিটার এর গুণফল। -তাই আয়তনের একক একটি যৌগিক একক।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!