চিত্র X হচ্ছে জলজ বা পুকুরের বাস্তুতন্ত্র। পুকুরের বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের উপাদান বিদ্যমান। এসব উপাদান ব্যবহার করে শক্তি প্রবাহ চিত্রসহ নিচে বিশ্লেষণ করা হলো-

উপরোক্ত প্রবাহ চিত্র থেকে দেখা যায়, উৎপাদক সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে। অর্থাৎ সৌর শক্তি প্রথমে উৎপাদকের (ফাইটোপ্লাঙ্কটন, কচুরিপানা, শ্যাওলা) দেহে জমা হয়। উৎপাদক থেকে শক্তি যায় প্রথম স্তরের খাদকে (কীটপতঙ্গ, ছোট মাছ, ঝিনুক, শামুক)। এদেরকে ভক্ষণ করে দ্বিতীয় স্তরের খাদক। ফলে শক্তি দ্বিতীয় স্তরের খাদকে স্থানান্তরিত হয়। আর দ্বিতীয় স্তর (বড় মাছ, ব্যাঙ) থেকে শক্তি সর্বোচ্চ খাদকের (সাপ, বক, কচ্ছপ) দেহে পৌঁছে। তবে ধাপে ধাপে কিছু শক্তি হ্রাস পেতে থাকে। এভাবেই উৎপাদক থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত শক্তি প্রবাহ একমুখীভাবে চলতে থাকে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
