উদ্দীপকে চিত্র-B হলো মিষ্টি কুমড়া যা ভিটামিন-এ নির্দেশ করে এবং চিত্র-C হলো ঘি যা স্নেহ জাতীয় পদার্থকে নির্দেশ করে। ভিটামিন-এ ও স্নেহ পদার্থ এর অভাবে শিশু ও বৃদ্ধ উভয়েই রোগাক্রান্ত হয়; তবে বৃদ্ধদের চেয়ে শিশুরাই বেশি রোগাক্রান্ত হয়। নিচে যুক্তিসহকারে তা বিশ্লেষণ করা হলো-
ভিটামিন-এ এর অভাবে শিশুদের রাতকানা রোগ হয়ে থাকে। এ রোগে স্বল্প আলোতে বিশেষ করে রাতের আলোতে দেখতে পায় না। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকলে চোখ সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ভিটামিন-এ এর অভাবে শিশুদের জেরপথালমিয়া রোগ হয়ে থাকে। ভিটামিন এ-এর অভাব ঘটলে চোখের কর্নিয়ার আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হয় এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ হতে পারে। অপরদিকে খাদ্যে স্নেহ পদার্থের অভাব ঘটলে দেহের চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অভাব পরিলক্ষিত হয় যার ফলে ভিটামিনের অভাবজনিত রোগ দেখা দেয়।
যেমন- ত্বক শুদ্ধ ও খসখসে হয়ে দেহের সৌন্দর্য নষ্ট করে। চর্বি জাতীয় খাদ্যের অভাবে শিশুদের একজিমা রোগ হয়ে থাকে এবং বয়স্কদের চর্মরোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
