উদ্দীপকের শিলা হলো আগ্নেয় শিলা এবং C হলো রূপান্তরিত শিলা।
আগ্নেয় ও রূপান্তরিত শিলার বৈশিষ্ট্যগত বেশ কিছু মিল রয়েছে। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে তাই একে প্রাথমিক শিলাও বলে। আগ্নেয়শিলা স্ফটিকাকার, কঠিন ও কম ভঙ্গুর এবং অপেক্ষাকৃত ভারী। এছাড়া আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম দেখা যায় না। অপরদিকে, আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। রূপান্তরিত শিলা স্ফটিকযুক্ত, খুব কঠিন হয়। এ শিলায়ও আগ্নেয় শিলার মতো জীবাশ্ম দেখা যায় না।
উপরোক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলার মধ্যে বৈশিষ্ট্যগত বেশ কিছু: যেমন- স্কটিকাকার, কঠিন, জীবশোর অনুপস্থিতি এসব বৈশিষ্ট্যে মিল রয়েছে।
Related Question
View Allযে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে নদী উপত্যকা বলে।
উর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ার কারণে নদী বড় বড় শিলাখন্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে পার্শ্ব অপেক্ষা নিম্নদিকের শিলা বেশি কোমল বলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।তাই একে 'V' উপত্যকা বলা হয়।
প্রবাহিত নদী খাতকে উক্ত নদীর উপত্যকা বলে।
ঊর্ধ্বগতিতে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় বলে উপত্যকা 'V' আকৃতির হয়।
ঊর্ধ্বগতি অবস্থায় নদীর স্রোতের বেগ প্রবল হওয়ায় তা বড় বড় শিলাখণ্ডকে বহন করে নিচের দিকে অগ্রসর হয়। পর্বতগুলো কঠিন শিলা দ্বারা গঠিত হলেও মাঝে মাঝে নরম শিলাও থাকে। নদীখাতে নিচের শিলা বেশি কোমল বলে পার্শ্ব অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। এভাবে ক্রমশ ক্ষয়ের ফলে নদী উপত্যকা অনেকটা ইংরেজি 'V' আকৃতির হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!