ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করার দুটি উপায় হলো-
১. ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার না করা।
২. ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা।
Related Question
View Allপ্রকৃত পরজীবী কথাটির অর্থ হচ্ছে জীবিত জীবদেহ ছাড়া যেসব পরজীবীর অস্তিত্ব কল্পনা করা যায় না। অর্থাৎ জীবদেহের বাইরে যেসব পরজীবী জীবনের কোনো লক্ষণই প্রকাশ করে না সেগুলোই প্রকৃত পরজীবী। যেমন- ভাইরাস।
ব্যাকটেরিয়াজনিত চারটি রোগ নিম্নরূপ-
১. নিউমোনিয়া,
২. রক্তামাশয়,
৩. ধনুষ্টংকার,
৪. কলেরা।
যেসব জীবকে খালি চোখে দেখা যায় না এবং যাদের নির্দিষ্ট কেন্দ্রিকাযুক্ত সুগঠিত কোষও নেই, তারাই অণুজীব। যেমন- ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল ইত্যাদি।
ভাইরাসের দেহ দুটি উপাদান নিয়ে গঠিত। এগুলো হলো-
১. আমিষ আবরণ ও ২. নিউক্লিক এসিড (ডিএনএ বা আরএনএ)।
অণুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করা যায়। সেগুলো হলো-
১. এক্যারিওটা
২. প্রোক্যারিওটা ও
৩. ইউক্যারিওটা।
অকোষীয় রাজ্যের দুটি বৈশিষ্ট্য হলো-
১. এরা অতি অণুবীক্ষণিক জীব।
২. এদের দেখতে ইলেক্ট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!