কপিরাইট নিবন্ধন করা ছিল না বিধায় জনাব অর্ণবের আদালতের আশ্রয় নিয়েও কোনো প্রতিকার না পাওয়ার যৌক্তিকতা বিদ্যমান।
লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের ওপর একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে। এটি একটি আইনগত ধারণা। যার উদ্দেশ্য হলো নকল করা থেকে প্রকৃত লেখক, শিল্পী বা সৃষ্টকর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা; যা না করা হলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। তবে এক্ষেত্রে কপিরাইট নিবন্ধিত করা হলে তা আইনানুগ প্রকাশ্য দলিলের মর্যাদা লাভ করে। অন্যথায় তা সাক্ষ্য-প্রমাণ দিয়ে প্রমাণ করতে হয়; যা কষ্টসাধ্য ও ব্যয়বহুল।
উদ্দীপকের জনাব অর্ণব একজন সঙ্গীত শিল্পী। তিনি গান লিখেন এবং সুর করেন। প্রিজম নামের একজন নতুন শিল্পী গানের একক অ্যালবাম বাজারে ছাড়েন। জনাব অর্ণব প্রিজমের প্রকাশিত সিডির একটি গানের সুর তার নিজের বলে দাবি করে আদালতে মামলা করেন। কিন্তু তাতে কোনো প্রতিকার পাননি। কেননা জনাব অর্ণব যে উক্ত গানের সুরের প্রকৃত মালিক তা তার প্রমাণস্বরূপ তিনি কপিরাইট নিবন্ধন করেননি কিংবা তিনি সাক্ষ্য-প্রমাণের মাধ্যমেও তা প্রমাণ করতে পারেন নি। তাই বলা যায়, কপিরাইট নিবন্ধন করা ছিল না বিধায় জনাব অর্ণবের আদালতের আশ্রয় নিয়েও কোনো প্রতিকার না পাওয়ার যৌক্তিকতা বিদ্যমান।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!