কড়ি আদিম যুগে ব্যবহার করা হতো।
দ্রব্যের পরিবর্তে দ্রব্যের আদান-প্রদানকে পণ্য বিনিময় বা Barter System বলা হয়।
মানব সৃষ্টি ও সভ্যতার বিবর্তনের সাথে মানুষের প্রয়োজন, কর্মকাণ্ড এবং সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করে। পণ্য বিনিময় সময়ে মানুষ পরস্পরের মধ্যে তার প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যাদি বিনিময়ের মাধ্যমে নিজেদের চাহিদা নির্বাহ করতো। তাই 'দ্রব্যের বিনিময়ে দ্রব্য' এ প্রথাটিই বিনিময় প্রথা হিসেবে পরিচিত।
উদ্দীপকে জনাব আকরামের প্রতিদিনের কাজে মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে।
মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। যেকোনো লেনদেন করার জন্য মুদ্রা ব্যবহার করা যায়। এটি সবার কাছে স্বীকৃত একটি বিনিময় মাধ্যম। উদ্দীপকে জনাব আকরাম একজন ব্যবসায়ী। তিনি সফলতার সাথে ব্যবসায় করেন। প্রতিদিন তাকে নানা ধরনের ব্যবসায়িক কাজ করতে হয়। এসব
কাজে তিনি মুদ্রা ব্যবহার করেন। এক্ষেত্রে মুদ্রা লেনদেনের বিনিময় মাধ্যম হিসেবে কাজ করে। কারণ জনাব আকরাম প্রতিটি লেনদেনের বিপরীতে টাকা পান বা পরিশোধ করেন। তাই বলা যায়, জনাব আকরামের প্রতিদিনের কাজে মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে।
উদ্দীপকে জনাব আকরাম বলেন, 'মুদ্রা এমন একটি জিনিস যা বিনিময়ের মাধ্যম হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য, স্বীকৃত ও সঞ্চয়ের বাহন- বক্তব্যটি যথার্থ।
মুদ্রা একটি বিনিময় মাধ্যম। এটি সবার কাছে গ্রহণযোগ্য ও স্বীকৃত। এছাড়া মুদ্রা সঞ্চয়ের বাহন। উদাহরণস্বরূপ- আমরা ভবিষ্যতে প্রয়োজনের সময় ব্যবহারের জন্য টাকার মাধ্যমে এ সঞ্চয় করে থাকি। উদ্দীপকে জনাব আকরাম একজন নামকরা ব্যবসায়ী। তিনি ব্যবসায়িক কাজে মুদ্রা ব্যবহার করেন। তিনি মনে করেন মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম। এটি সবার কাছে স্বীকৃত। এছাড়াও এটি সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে।
জনাব আকরামের বক্তব্য অনুযায়ী মুদ্রা বিনিময়ের জনপ্রিয় মাধ্যম। এটি বিনিময়ের মাধ্যম হিসেবে যেকোনো লেনদেনে ব্যবহার করা যায়। যেমন- জনাব আকরাম ব্যবসায়ের জন্য পণ্য বিক্রি করে টাকা (মুদ্রা) পান। অন্যদিকে জনাব আকরাম ব্যয়ের অতিরিক্ত টাকা সঞ্চয় করতে পারেন। এক্ষেত্রে তিনি টাকার মাধ্যমে ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন। এখানে টাকা সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। তাই বলা যায়, মুদ্রা সম্পর্কে জনাব আকরামের বক্তব্যটি যথার্থ।
Related Question
View Allভব্যের বিনিময়ে দ্রব্য লেনদেন করে চাছিদা পূরণ করাই হলো দ্রব্য।
মুদ্রাকে ব্যাংক বাবসায়ের জননী বলা হয়।
মুদ্রা প্রানান হবার পরই ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয়েছে। ব্যাংক মুদ্রার মাধ্যমে আমানর সংগ্রহ করে ও ঋণ দেয়। এ কারণেই মুদ্রা ব্যাংক ব্যবসায়ের প্রধান উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। এককথায় ব্যাংক সাবস্থার উৎপরি ও ক্রমবিকাশ হয়েছে মুদ্রাকে ঘিরে। মুদ্রা ছাড়া ব্যাংক ব্যবসায় অচল। আবার ব্যাংক স্বাড়া মুদ্রার ব্যবহারও সীমিত। অর্থাৎ একটি আরেকটির সাথে প্রতপ্রোতভাবে জড়িত
ব্যাংকির ও ব্যাংকার। একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত'-বক্তব্যটি যথার্থ।
ব্যাংকের সব আইনসঙ্গত কাজকে ব্যাংকিং বলে। ব্যাংকিং ব্যবসায় যারা পরিচালনা করেন তাদেরকে বলা হয় ব্যাংকার।
উদ্দীপকে আজমি নর নবম শ্রেণির একজন শিক্ষার্থী। সে বিভাগে পড়াশোনা করে। তার বাধা ব্যাংকের একজন উচ্চ পর্যয়ের কর্মকর্তী। তিনি সবসময় ব্যাংকের বিভিন্ন কাজ নিয়ে ব্যয় বাতেন এক্ষেত্রে আজমির বানা একজন ব্যাংকার। আর তার করা কাজগুলে হলো ব্যাকিং। অর্থাৎ ব্যাংকারের কাজই ব্যাংকিং। সুতরাং বলা বাহ ব্যাংকিং ও ব্যাংকার একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত।
উদ্দীপকে আজমি নূর নবম শ্রেণির একজন শিক্ষার্থী। সে বাণিজ্য বিভাগে পড়াশোনা করে। তার বাবা ব্যাংকের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা। তিনি সবসময় ব্যাংকের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এক্ষেত্রে আজমির বাবা একজন ব্যাংকার। আর তার করা কাজগুলো হলো ব্যাংকিং। অর্থাৎ ব্যাংকারের কাজই ব্যাংকিং। সুতরাং বলা যায়, ব্যাংকিং ও ব্যাংকার একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
