ব্যাংক জনাব আলমের অর্থ জমা রেখে নিরাপত্তা দেওয়ার মাধ্যমে ঝুঁকি দূর করতে পারেন।
ব্যাংক গ্রাহকের জমাকৃত অর্থ আমানত হিসেবে নেয়। এ অর্থ ঋণদান ও বিনিয়োগের মাধ্যমে ব্যাংক মুনাফা অর্জন করে। তবে চাওয়ামাত্র গ্রাহককে তার টাকা ফেরত দিতে ব্যাংক বাধ্য থাকে। তাই জমাকৃত অর্থ ব্যাংককে নিরাপদে সংরক্ষণ করতে হয়।
উদ্দীপকে জনাব আলম অনেকগুলো প্রতিষ্ঠানের মালিক। তিনি উক্ত প্রতিষ্ঠানগুলো থেকে পর্যাপ্ত মুনাফা অর্জন করেন। উক্ত মুনাফা বাড়িতে রাখা তিনি ঝুঁকিপূর্ণ মনে করেন।
গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রীর নিরাপত্তা দেওয়া ব্যাংকের একটি উদ্দেশ্য। গ্রাহকের নিজের কাছে বা বাসায় অনেক অর্থ, সোনা-গহনা বা মূল্যবান সামগ্রী রাখা নিরাপদ নয়। ব্যাংক এসব সামগ্রী নিরাপদে গচ্ছিত রাখে। এর জন্য ব্যাংকের লকার সেবা রয়েছে। উদ্দীপকে জনাব আলমের প্রাপ্ত মুনাফা বাড়িতে রাখা নিরাপদ নয়। এক্ষেত্রে, তিনি উক্ত টাকা ব্যাংকে জমা রাখার মাধ্যমে অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
Related Question
View Allপাবলিক লি. ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক ৭ জন থাকে।
তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি কে তারল্য নীতি বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
