তারল্যনীতি ব্যাংক ব্যবসায়ের অন্যতম মূলনীতি।
গ্রাহকের আস্থা অর্জনের জন্য যে নীতি অনুসরণ করা হয় তাকে সততা ও বিশ্বস্ততার নীতি বলা হয়।
দক্ষ ব্যাংক ব্যবসার পূর্বশর্ত হলো ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা সৃষ্টি করা। এ আস্থা থাকলেই গ্রাহক তাদের অর্থ ও মূল্যবান সম্পদ ব্যাংকের কাছে জমা রাখে। ব্যাংকও কোনো ধরনের প্রতারণা ছাড়া গ্রাহকের অর্থ ও সম্পদের নিরাপত্তা দেয়।
জনাব আলমের ব্যয় পরিশোধের কাজে ব্যাংক প্রতিনিধি ও অছি হিসেবে সাহায্য করেছে।
গ্রাহকের পক্ষে ব্যাংকের অন্যতম একটি উদ্দেশ্য হলো প্রতিনিধি ও অছি হিসেবে কাজ করা। এক্ষেত্রে, ব্যাংক গ্রাহকের পক্ষে বিল পরিশোধ, চুক্তিতে অংশগ্রহণ, বিনিময় বিলে স্বাক্ষর ও বাসা ভাড়া আদায় করে।
বিনিময়ে ব্যাংক কমিশন নেয়।
উদ্দীপকে জনাব আলম একজন ব্যবসায়ী। তার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ের বড় ধরনের ব্যয় তিনি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন। এক্ষেত্রে, ব্যাংক তার পক্ষে ব্যয় পরিশোধ করে। এটি ব্যাংকের গ্রাহকের প্রেক্ষাপটে উদ্দেশ্যাবলি। সুতরাং বলা যায়, ব্যাংক জনাব আলমের পক্ষে ব্যয় পরিশোধ করে প্রতিনিধি ও অছি হিসেবে দায়িত্ব পালন করেছে।
ব্যাংক জনাব আলমের অর্থ জমা রেখে নিরাপত্তা দেওয়ার মাধ্যমে ঝুঁকি দূর করতে পারেন।
ব্যাংক গ্রাহকের জমাকৃত অর্থ আমানত হিসেবে নেয়। এ অর্থ ঋণদান ও বিনিয়োগের মাধ্যমে ব্যাংক মুনাফা অর্জন করে। তবে চাওয়ামাত্র গ্রাহককে তার টাকা ফেরত দিতে ব্যাংক বাধ্য থাকে। তাই জমাকৃত অর্থ ব্যাংককে নিরাপদে সংরক্ষণ করতে হয়।
উদ্দীপকে জনাব আলম অনেকগুলো প্রতিষ্ঠানের মালিক। তিনি উক্ত প্রতিষ্ঠানগুলো থেকে পর্যাপ্ত মুনাফা অর্জন করেন। উক্ত মুনাফা বাড়িতে রাখা তিনি ঝুঁকিপূর্ণ মনে করেন।
গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রীর নিরাপত্তা দেওয়া ব্যাংকের একটি উদ্দেশ্য। গ্রাহকের নিজের কাছে বা বাসায় অনেক অর্থ, সোনা-গহনা বা মূল্যবান সামগ্রী রাখা নিরাপদ নয়। ব্যাংক এসব সামগ্রী নিরাপদে গচ্ছিত রাখে। এর জন্য ব্যাংকের লকার সেবা রয়েছে। উদ্দীপকে জনাব আলমের প্রাপ্ত মুনাফা বাড়িতে রাখা নিরাপদ নয়। এক্ষেত্রে, তিনি উক্ত টাকা ব্যাংকে জমা রাখার মাধ্যমে অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
Related Question
View Allপাবলিক লি. ব্যাংকিংয়ের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক ৭ জন থাকে।
তারল্য ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখার নীতি কে তারল্য নীতি বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
