উদ্দীপকে জনাব কবির চৌধুরী টাকা উত্তোলন করার জন্য ডেবিট কার্ড ব্যবহার করেছেন।
ডেবিট কার্ড হলো এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড, যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। এ কার্ডের সাহায্যে গ্রাহক যেকোনো সময় এটিএম মেশিন থেকে অর্থ উত্তোলন করতে পারে উদ্দীপকে ওয়াইট হল রেস্টুরেন্টের মালিক জনাব কবির চৌধুরী একজন বিচক্ষণ ব্যবসায়ী। তিনি সাধারণত ব্যবসায়ের যাবতীয় লেনদেনের অর্থ ব্যাংকে সংরক্ষণ করেন। একদিন রাত ১০টায় হঠাৎ তার কিছু টাকার প্রয়োজন হয়। কিন্তু ঐ সময় ব্যাংক বন্ধ থাকায় তিনি একটি কার্ডের মাধ্যমে ঐ ব্যাংকের একটি মেশিন থেকে টাকা তুলে আনেন। এখানে তিনি যে কার্ডটি ব্যবহার করেছেন সেটি ব্যাংক তাকে অর্থ উত্তোলনের জন্য প্রদান করেছে। এ ধরনের কার্ডকে সাধারণত ডেবিট কার্ড বলা হয়। তাই বলা যায়, তিনি ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলন করেছেন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
