ওয়াইট হল রেস্টুরেন্টের মালিক জনাব কবির চৌধুরী একজন বিচক্ষণ ব্যবসায়ী। তিনি সাধারণত তার ব্যবসায়ের যাবতীয় লেনদেনের অর্থ ব্যাংকে সংরক্ষণ করেন। একদিন রাত ১০টায় হঠাৎ তার কিছু টাকার প্রয়োজন হয় কিন্তু তখন ব্যাংক সাধারণত বন্ধ থাকে। বিকল্প ব্যবস্থা হিসেবে ব্যাংক থেকে প্রদত্ত একটি কার্ডের মাধ্যমে ঐ ব্যাংকের একটি মেশিন থেকে টাকা তুলে আনেন। ব্যাংক থেকে তাকে লেনদেনকৃত টাকার একটি এসএমএস প্রদান করা হয়। 

Updated: 9 months ago
উত্তরঃ

ATM-এর পূর্ণরূপ হলো Automated Teller Machine

উত্তরঃ

স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সঞ্চয়ে উৎসাহ প্রদান করার জন্য ব্যাংকসমূহ যে বিশেষ ধরনের হিসাবের ব্যবস্থা করে তাকে স্কুল সঞ্চয়ী ব্যাংক হিসাব বলে।
স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদেরকে তাদের পড়ালেখার ব্যয় নির্বাহ করার পর তাদের হাতে অতিরিক্ত যে অর্থ থাকে সেগুলো এ হিসাবের মাধ্যমে সঞ্চয় করা যায়। এক্ষেত্রে স্কুলে ব্যাংকের শাখা খোলা হয়। এ ধরনের আমানতি অর্থের ওপর ব্যাংক আমানতকারীকে সুদ প্রদান করে থাকে।

উত্তরঃ

উদ্দীপকে জনাব কবির চৌধুরী টাকা উত্তোলন করার জন্য ডেবিট কার্ড ব্যবহার করেছেন।
ডেবিট কার্ড হলো এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড, যা ব্যাংক তার গ্রাহকের জন্য ইস্যু করে থাকে। এ কার্ডের সাহায্যে গ্রাহক যেকোনো সময় এটিএম মেশিন থেকে অর্থ উত্তোলন করতে পারে উদ্দীপকে ওয়াইট হল রেস্টুরেন্টের মালিক জনাব কবির চৌধুরী একজন বিচক্ষণ ব্যবসায়ী। তিনি সাধারণত ব্যবসায়ের যাবতীয় লেনদেনের অর্থ ব্যাংকে সংরক্ষণ করেন। একদিন রাত ১০টায় হঠাৎ তার কিছু টাকার প্রয়োজন হয়। কিন্তু ঐ সময় ব্যাংক বন্ধ থাকায় তিনি একটি কার্ডের মাধ্যমে ঐ ব্যাংকের একটি মেশিন থেকে টাকা তুলে আনেন। এখানে তিনি যে কার্ডটি ব্যবহার করেছেন সেটি ব্যাংক তাকে অর্থ উত্তোলনের জন্য প্রদান করেছে। এ ধরনের কার্ডকে সাধারণত ডেবিট কার্ড বলা হয়। তাই বলা যায়, তিনি ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলন করেছেন।

উত্তরঃ

উদ্দীপকে লেনদেন হওয়ার পর গ্রাহককে এসএমএস দিয়ে জানানোর ফলে গ্রাহক নিরাপত্তার সুবিধাটি পেয়ে থাকে।
এসএমএস ব্যাংকিং হলো ইলেকট্রনিক বা আধুনিক ব্যাংকিং-এর একটি সেবা। এসএমএস ব্যাংকিং-এর মাধ্যমে গ্রাহক তার হিসাবে জমার পরিমাণ, চেক বইয়ের জন্য অনুরোধ, লেনদেন হওয়ার পরবর্তী তথ্য ইত্যাদি পেয়ে থাকে।
উদ্দীপকে ওয়াইট হলো রেস্টুরেন্টের মালিক কবির চৌধুরী একজন বিচক্ষণ ব্যবসায়ী। তিনি ব্যবসায়ের যাবতীয় লেনদেনের অর্থ ব্যাংকে সংরক্ষণ করেন। একদিন হঠাৎ রাত ১০টায় কিছু টাকার প্রয়োজন হলে

তিনি ডেবিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করেন। এক্ষেত্রে ব্যাংক থেকে তাকে লেনদেনকৃত টাকার একটি এসএমএস প্রদান করে।
এখানে ব্যাংক কবির চৌধুরীকে ইলেকট্রনিক ব্যাংকিং-এর এসএমএস ব্যাংকিং সুবিধাটি প্রদান করেছে। এরূপ এসএমএস ব্যাংকিং-এর ফলে জনাব কবির চৌধুরীর অর্থের নিরাপত্তা নিশ্চিত হবে। কেননা, কেউ জালিয়াতি বা হ্যাকিং-এর মাধ্যমে অর্থ উত্তোলন করলে তিনি এসএমএস-এর মাধ্যমে তা জানতে পারবেন। ফলে তিনি অতিদ্রুত ব্যাংককে অবহিত করে তার অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। তাই বলা যায়, এরূপ এসএমএস ব্যাংকিং-এর ফলে গ্রাহক অর্থের নিরাপত্তা পাবেন বলে আমি মনে করি।

152

এই অধ্যায় অধ্যয়নের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকের আমানত বা তহবিলের মূল উৎস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাবের পরিচিতির সাথে সাথে ব্যাংকে হিসাব খোলা ও বন্ধ করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাছাড়াও নতুন নতুন ব্যাংকিং পণ্য বিশেষ করে আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য সম্পর্কে বিশদ ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়ে শিক্ষার্থীদের ইলেকট্রোনিক ব্যাংকিং এর কিছু পণ্যের সাথে পরিচয় করানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করতে পারব।
  • ব্যাংক হিসাবের ধরন বিশ্লেষণ করতে পারব।
  • হিসাব খোলার পদ্ধতি অনুশীলন করতে পারব। 
  • আধুনিক ব্যাংকিং সেবা পদ্ধতি মূল্যায়ন করতে পারব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews