জনাব কালাম ১০% হার সুদে ৫ বছরের জন্য ১০ লক্ষ টাকা ময়নামতি ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য যে, সোনালী ব্যাংকে টাকা জমা রাখলে উক্ত মেয়াদে তিনি ১৯ লক্ষ টাকা পাবেন বলে ব্যাংক ম্যানেজার তাকে বলেছেন। তাই তিনি তার পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে সোনালী ব্যাংকে টাকা জমা রাখেন ।

Updated: 1 year ago
উত্তরঃ

ভবিষ্যতে প্রাপ্য নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের যে মূল্য তাকে বর্তমান মূল্য বলে।

উত্তরঃ

বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে কার্যকর সুদের হার নামিক সুদের হারের সমান হয়। বিষয়টিকে একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যাক। ব্যাংক সুদের হার ১২%। ব্যাংক বছরে একবার সুদ প্রদান করে। এক্ষেত্রে নামিক সুদের হার হচ্ছে ১২%। কার্যকর সুদের হার হবে-

EAR = ১+imm-1

= ১+০.১২১১- ১

= ১.১২ – ১

= ০.১২ বা ১২%

সুতরাং, উপর্যুক্ত উদাহরণে বার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে কার্যকরী সুদের হার ১২% যা নামিক সুদের হারের সমান।

উত্তরঃ

সোনালী ব্যাংকের প্রদত্ত সুদের হার নির্ণয় :

এখানে

বর্তমান মূল্য (PV) = ১০,০০,০০০ টাকা

ভবিষ্যৎ মূল্য (FV) = ১৯,০০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

আমরা জানি

ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য (FV) = PV(1+i)n

বা ১৯,০০,০০০=১০,০০,০০০১+i৫

বা ১০,০০,০০০ (১ + i)৫= ১৯,০০,০০০,

বা, ১+i৫=১৯.০০.০০০১০.০০,০০০

বা, (১ + i)৫ = ১.৯০

বা,১ + i = (১.৯০)১/৫

বা, ১+ i = ১.১৩৬৯৭৪

বা, i =১.১৩৬৯৭৪-১

বা, i = ০. ১৩৬৯৭৪

বা, i =১৩. ৭০ ∘∘

∴i =১৩.৭০%

সুতরাং সোনালী ব্যাংকের প্রদত্ত সুদের হার ১৩.৭০%।

উত্তরঃ

জনাব কালামের সিদ্ধান্ত গাণিতিকভাবে মূল্যায়ন :

ময়নামতি ব্যাংকের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় :
এখানে,

বর্তমান মূল্য (PV) = ১০,০০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

সুদের হার (i) = ১০% বা, ০.১০

আমরা জানি,

ভবিষ্যৎ মূল্য (FV)=PV(1+i)n

=১০,০০,০০০১+০.১০৫

= ১০,০০,০০০ (১.১০)৫

= ১০,০০,০০০ × ১.৬১০৫১

= ১৬,১০,৫১০ টাকা

লক্ষণীয় যে, জনাব কালাম ১০,০০,০০০ টাকা ময়নামতি ব্যাংকে জমা রাখলে মেয়াদ শেষে পাবেন ১৬,১০,৫১০ টাকা। কিন্তু সোনালী ব্যাংকে টাকা জমা রাখায় তিনি মেয়াদ শেষে (১৯,০০,০০০ - ১৬,১০,৫১০) = ২,৮৯,৪৯০ টাকা বেশি পাবেন। এমতাবস্থায় বলা যায়, জনাব কালামের সিদ্ধান্ত গ্রহণ সঠিক হয়েছে।

202

Related Question

View All
উত্তরঃ

একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে বৃত্তি বলে।

325
উত্তরঃ

'বিধি ৬৯' বলতে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে বোঝায়।

বিধি ৬৯' প্রয়োগ করে দুটি বিষয় নির্ণয় করতে পারি।

১. বিনিয়োগকৃত অর্থ কত বছরে দ্বিগুণ হবে:  n=  ৬৯i+০.৩৫

২. বিনিয়োগকৃত অর্থ শতকরা কত সুদের হারে দ্বিগুণ হবে: i=৬৯n+ ০.৩৫

535
উত্তরঃ

কার্যকরী সুদের হার নির্ণয় :
এখানে

সুদের হার (i) =  ১২%   বা, ০.১২

বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ১২

কার্যকরী সুদের হার (EAR) = কত?

আমরা জানি,

কার্যকরী সুদের হার (EAR) =  1+imm-1× 100

  = 1+0.121212-1× 100

= 1.0112-1×100  

=(১.১২৬৮২৫ – ১) × ১০০ 

= ০.১২৬৮২৫ × ১০০ 

= ১২.৬৮% 

সুতরাং কার্যকরী সুদের হার ১২.৬৮%।

261
উত্তরঃ

মেয়াদ শেষে নাহিন মোটর সাইকেলটি কিনতে সক্ষম হবে কিনা

তা জানার জন্য সোনালী ব্যাংকের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় :

এখানে

বর্তমান মূল্য (PV) = ৭০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

সুদের হার (i) = ১২% বা, ০.১২

বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ১২

  আমরা জানি,

ভবিষ্যৎ মূল্য (FV) = PV 1imn×m

= ৭০,০০০ 1+0.12125×12

= ৭০,০০০ (১.০১) ৬০

= ৭০,০০০ × ১.৮১৬৬৯৭

= ১,২৭,১৬৮.৭৯ টাকা

লক্ষণীয় যে, সোনালী ব্যাংক থেকে ৫ বছর শেষে পাওয়া যাবে ১,২৭,১৬৮.৭৯ টাকা কিন্তু ৫ বছর শেষে মটর সাইকেল কিনতে প্রয়োজন হবে ১,৫০,০০০ টাকা। অর্থাৎ (১,৫০,০০০ – ১,২৭,১৬৮.৭৯) = ২২,৮৩১.২১ টাকার ঘাটতি থাকে। এমতাবস্থায় বলা যায়, মেয়াদ শেষে নাহিন মোটর সাইকেলটি কিনতে সক্ষম হবে না।

234
উত্তরঃ

বর্তমানের নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে সুদসহ যে মূল্য হবে তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে।

260
উত্তরঃ

প্রকৃত সুদের হার বলতে ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে বোঝায়।

প্রকৃত সুদের হার মূলত চক্রবৃদ্ধিকরণের সাথে জড়িত। বছরে চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে প্রকৃত সুদের হার বৃদ্ধি পায়। চক্রবৃদ্ধির সংখ্যা কমলে প্রকৃত সুদের হারও কমে। প্রকৃত সুদের হার নির্ণয়ের

সূত্রটি হলো : EAR = 1+imm-1×100

530
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews