উদ্দীপকে জনাব তাসকিন ব্যাংকের প্রতি সঠিক তথ্য দেওয়া, সততা বজায় রাখা, সময়মতো ঋণ পরিশোধ ইত্যাদি দায়িত্ব পালন করেন।
ব্যাংকে হিসাব খোলার মধ্য দিয়ে গ্রাহক ও ব্যাংকের মধ্যে আইনগত সম্পর্কের সৃষ্টি হয়। এতে করে দুই পক্ষেরই কিছু অধিকার ও দায়িত্বের সৃষ্টি হয়। ফলে তাদেরকে পরস্পরের স্বার্থ সংরক্ষণ করার জন্য কিছু দায়িত্ব আবশ্যিকভাবে পালন করে।
উদ্দীপকে জনাব তাসকিন ব্যাংকের একজন বিশ্বস্ত গ্রাহক। গ্রাহক হিসেবে তার কিছু দায়িত্ব রয়েছে। এজন্য তিনি সেগুলো যথাযথভাবে পালন করে থাকেন।
জনাব তাসকিন হিসাব খোলা থেকে শুরু করে সব ক্ষেত্রে সততা অবলম্বন করেন। তিনি ব্যাংক থেকে ঋণ নিলে তা সময়মতো পরিশোধ করেন। এছাড়া, জমাতিরিক্ত উত্তোলন বা ঋণের সুদ সময়মতো পরিশোধ করেন। পাশাপাশি, চেক অংকনে সতর্কতা অবলম্বন করে। এভাবে তিনি গ্রাহক হিসেবে ব্যাংকের প্রতি দায়িত্ব পালন করেন।
Related Question
View Allব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
