জনাব তাসকিন 'জনতা ব্যাংক'-এর একজন বিশ্বস্ত গ্রাহক। গ্রাহক হিসেবে ব্যাংকের প্রতি যথাযথ দায়িত্ব পালন করে থাকেন। তিনি কাউকে দেনা পরিশোধের সময় দাগকাটা চেকের মাধ্যমে পরিশোধ করেন। 

Updated: 9 months ago
উত্তরঃ

চেকে হিসাবধারীর স্বাক্ষর থাকে।

উত্তরঃ

আমানতকারীর নির্দেশ অনুযায়ী ব্যাংক কাজ সম্পাদন করায় ব্যাংককে আমানতকারীর প্রতিনিধি বলা হয়।

ব্যাংক আমানতকারীর প্রতিনিধি হিসেবে আমানতকারীর নির্দেশ অনুযায়ী পাওনাদারকে অর্থ বা বিল পরিশোধ করে এবং দেনাদারের কাছ থেকে প্রাপ্য টাকা আদায় করে তার হিসাবে জমা করে। অবশ্য এর জন্য ব্যাংক নির্দিষ্ট হারে চার্জ নেয়।

উত্তরঃ

দাগকাটা চেক দেওয়ার কৌশলটি যথাযথ হবে বলে আমি মনে করি। ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে দাগকাটা চেক সবচেয়ে নিরাপদ। বাহক বা হুকুম চেকের উপর বামপাশে কোণায় আড়াআড়িভাবে সমান্তরাল দুটি দাগ কেটে দাগকাটা চেক তৈরি করা হয়।
উদ্দীপকে জনাব তাসকিন জনতা ব্যাংকের একজন বিশ্বস্ত গ্রাহক। তিনি কারো দেনা পরিশোধের সময় দাগকাটা চেকের মাধ্যমে পরিশোধ করেন। জনাব তাসকিন মূলত নিরাপত্তার কথা চিন্তা করেই দাগকাটা চেকে অর্থ পরিশোধ করেন। ইচ্ছা করলে তিনি বাহক চেকে অর্থ পরিশোধ করতে পারতেন। কিন্তু বাহক চেক হারিয়ে গেলে বা চুরি হলে অন্য কেউ চেকের অর্থ উত্তোলন করতে পারে। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারতেন। কিন্তু দাগকাটা চেক নির্দিষ্ট হিসাবে জমা দিতে হয় বলে চেক হারিয়ে গেলে বা চুরি হলেও কোনো সমস্যা হয় না। দাগকাটা চেকে অর্থ পরিশোধ করা সর্বোচ্চ নিরাপদ হওয়ায় জনাব তাসকিনের কৌশলটি সঠিক হয়েছে।

উত্তরঃ

উদ্দীপকে জনাব তাসকিন ব্যাংকের প্রতি সঠিক তথ্য দেওয়া, সততা বজায় রাখা, সময়মতো ঋণ পরিশোধ ইত্যাদি দায়িত্ব পালন করেন।
ব্যাংকে হিসাব খোলার মধ্য দিয়ে গ্রাহক ও ব্যাংকের মধ্যে আইনগত সম্পর্কের সৃষ্টি হয়। এতে করে দুই পক্ষেরই কিছু অধিকার ও দায়িত্বের সৃষ্টি হয়। ফলে তাদেরকে পরস্পরের স্বার্থ সংরক্ষণ করার জন্য কিছু দায়িত্ব আবশ্যিকভাবে পালন করে।
উদ্দীপকে জনাব তাসকিন ব্যাংকের একজন বিশ্বস্ত গ্রাহক। গ্রাহক হিসেবে তার কিছু দায়িত্ব রয়েছে। এজন্য তিনি সেগুলো যথাযথভাবে পালন করে থাকেন।
জনাব তাসকিন হিসাব খোলা থেকে শুরু করে সব ক্ষেত্রে সততা অবলম্বন করেন। তিনি ব্যাংক থেকে ঋণ নিলে তা সময়মতো পরিশোধ করেন। এছাড়া, জমাতিরিক্ত উত্তোলন বা ঋণের সুদ সময়মতো পরিশোধ করেন। পাশাপাশি, চেক অংকনে সতর্কতা অবলম্বন করে। এভাবে তিনি গ্রাহক হিসেবে ব্যাংকের প্রতি দায়িত্ব পালন করেন।

100

এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংক কর্তৃক গ্রাহককে প্রদত্ত বিভিন্ন রকম সেবা সম্পর্কে ধারণা লাভ করবে। তাছাড়া ব্যাংকের প্রতি গ্রাহক এবং গ্রাহকের প্রতি ব্যাংক প্রত্যেকের দায় দায়িত্ব সম্পর্কে কিছুটা জ্ঞান লাভ করতে পারবে। এই অধ্যায় পাঠে শিক্ষার্থীরা ব্যাংক হিসাবের গোপনীয়তা রক্ষা ছাড়াও চেক সম্পর্কে জানতে পারবে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • ব্যাংক ও গ্রাহক সম্পর্ক মূল্যায়ন করতে পারব।
  • গ্রাহকের প্রতি ব্যাংকের এবং ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব বর্ণনা করতে পারব।
  • ব্যাংক হিসাবের গোপনীয়তার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"

540
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews