জনাব তাহের কলেজ রোডের একটি মনিহারি দোকানের মালিক। কলেজ রোডের পাশে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তিনি লক্ষ করলেন আজকাল ছাত্রদের সব কাজই ইন্টারনেটভিত্তিক এবং এর ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। তিনি এ পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিলেন। তিনি দুটি কম্পিউটার এবং দুটি মডেম কিনলেন। তার ব্যবসায় এখন গরম রুটির বিক্রির মতো চলছে।

Updated: 9 months ago
উত্তরঃ

যে ব্যবসায়ের মালিক, পরিচালক, সংগঠক ও পুঁজি সরবরাহকারী একজনমাত্র ব্যক্তি, যিনি এককভাবে কারবারের সকল প্রকার ঝুঁকি বহন করেন এবং সমুদয় মুনাফা ভোগ করে থাকেন তাকে একমালিকানা ব্যবসায় বলে।

উত্তরঃ

আইনগত আনুষ্ঠানিকতা না থাকায় যেকোনো ব্যক্তি যেকোনো স্থানে ট্রেড লাইসেন্স সংগ্রহপূর্বক একমালিকানা কারবার প্রতিষ্ঠা করতে পারে।

স্বল্প পুঁজি নিয়ে শহরে, গ্রাম-গঞ্জে যেকোনো জায়গায় অনায়াসে একমালিকানা ব্যবসায় সংগঠন গড়ে তুলে তা স্বাধীনভাবে পরিচালনা করা যায়। এরূপ ব্যবসায়ে একাধিক মালিক না থাকায় সিদ্ধান্ত নিতে কোনো জটিলতা নেই। ফলে হিসাব ও তথ্য গোপন রাখা অত্যন্ত সহজ হয়। এতে আইনগত আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই বললেই চলে। একমালিকানা ব্যবসায় অত্যন্ত সহজ ও সরল প্রকৃতির সংগঠন। তাই যেকোনো ব্যক্তি ইচ্ছা করলে শুধু ট্রেড লাইসেন্স সংগ্রহ করে যেকোনো স্থানে উক্ত ব্যবসায় গঠন করতে পারে।

উত্তরঃ

নমনীয়তা সুবিধাটি থাকায় ব্যবসায়টি এত দ্রুত এগুচ্ছে।

একমালিকানা ব্যবসায়ের একজন মালিক হওয়ায় যেকোনো ব্যবসায়ের তুলনায় এ ব্যবসায় থেকে কিছু বেশি সুবিধা ভোগ করা যায়। আয়তন ক্ষুদ্র হওয়ায় এ ব্যবসায় পরিবর্তন ও সহজ হয়।

উদ্দীপকের মনিহারি ব্যবসায়ী জনাব তাহের লক্ষ্য করলেন আজকাল ছাত্রদের সব কাজই ইন্টারনেটভিত্তিক এবং এর ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। তাই তিনি দুটি কম্পিউটার এবং দুটি মডেম কিনলেন। এখন তার ব্যবসায় খুব জমজমাট। মূলত জনাব তাহের পরিস্থিতি বিবেচনা করে পরিবর্তন আনায় তার ব্যবসায় ভালো চলছে। তাই বলা যায়, নমনীয়তা সুবিধাটি থাকায় ব্যবসায়টি এত দ্রুত এগুচ্ছে।

উত্তরঃ

"একজন একমালিকানা কারবারের মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে"-আমি উক্তিটির সাথে একমত পোষণ করছি।

একজন ব্যক্তির বিনিয়োগকৃত মূলধন তার নিজস্ব মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনই হলো একমালিকানা ব্যবসায় সংগঠন। একমালিকানা ব্যবসায়ের মালিক একজন হওয়ায় এর পরিকল্পনা, পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণে অন্য কারও ওপর নির্ভর করতে হয় না।

উদ্দীপকের মনিহারি ব্যবসায়ী জনাব তাহের ইন্টারনেট এর ক্রমবর্ধমান চাহিদা লক্ষ্য করলেন। আর এ চাহিদা পূরণে তিনি দুটি কম্পিউটার এবং দুটি মডেম কিনে ইন্টারনেট সেবা চালু করলেন। কলেজ সংলগ্ন, চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিকটস্থ স্থানে উক্ত সেবা পেয়ে সন্তুষ্ট। মূলত জনাব তাহেরের ব্যবসায়টি একমালিকানা সংগঠন বিধায় তিনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণপূর্বক চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে।

সুতরাং "একজন একমালিকানা কারবারের মালিক সহজেই চাহিদা ও যোগানের সামঞ্জস্য বিধান করতে পারে"-উক্তিটি নিঃসন্দেহে যথার্থ যার সাথে আমি একমত পোষণ করছি।

192

পৃথিবীর প্রাচীনতম ও সহজ প্রকৃতির ব্যবসায় সংগঠন হিসেবে একমালিকানা ব্যবসায় পরিচিত । একক মালিক কম পুঁজি নিয়ে যেকোনো জায়গায় স্বাধীনভাবে নিজ সিদ্ধান্তে আইনানুগ আনুষ্ঠানিকতা ছাড়াই এ ধরনের সংগঠন গড়ে তুলতে পারে। এতে ঝুঁকির পরিমাণও অত্যন্ত কম। তাই ব্যবসা সংগঠনের ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখি, ব্যবসায় শুরুর প্রাথমিক পর্যায় থেকেই একমালিকানা ব্যবসায় যাত্রা শুরু করে আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বেও জনপ্রিয়তার সাথে সফলভাবে টিকে আছে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নতিতে একমালিকানা সংগঠন ব্যাপকভাবে অবদান রাখতে পারছে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা ।
  • একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য।
  • একমালিকানা ব্যবসায়ের গুরুত্ব।
  • একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ।
  • বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায় টিকে থাকার কারণসমূহ ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
উত্তরঃ

এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।

এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।

উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব রক্তিম প্রতিষ্ঠিত হতে পেরেছেন।

RA HAT
RA HAT
8 months ago
616
উত্তরঃ

এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।

এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।

উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব রক্তিম প্রতিষ্ঠিত হতে পেরেছেন।

RA HAT
RA HAT
8 months ago
571
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews