জনাব মিজানুর রহমান দীর্ঘদিন কুয়েত থাকার পর দেশে এসে সাভারে একটি ডেইরি ফার্ম শুরু করেন। শুরুর দিকে লাভ না হলেও এখন তার খামারে উৎপাদিত দুধের চাহিদা অনেক। কিছুদিন আগে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় কেন্দ্র খুলে তিনি দুধ বিক্রয় শুরু করেন। প্রতিটি বিক্রয় কেন্দ্রে অভিজ্ঞ বিক্রয়কর্মী নিয়োগ দেন। বাড়তি চাহিদা মেটানোর জন্য মিজানুর রহমান এখন নতুন আরেকটি ডেইরি ফার্ম চালু করার চিন্তা করছেন। 

Updated: 10 months ago
উত্তরঃ

সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টিবিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে।

উত্তরঃ

পণ্যের কার্যকারিতা সম্পর্কে ক্রেতার উপলব্ধির ভিত্তিতে গড়ে উঠা প্রত্যাশা এবং অপ্রাপ্তির অনুভূতির স্তরকে ক্রেতাসন্তুষ্টি বলে।
পণ্যের কার্যকারিতা সম্পর্কে উপলব্ধির সাথে ক্রেতার প্রত্যাশার মিল পর্যন্ত ক্রেতার সন্তুষ্টি বিস্তৃত। পূর্ব ক্রয়ের অভিজ্ঞতা, সহযোগী ও বন্ধু-বান্ধবদের মন্তব্য এবং বিপণনকারীর তথ্যের ভিত্তিতে ভোক্তার মনে প্রত্যাশা গড়ে উঠে। প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে তারা অসন্তুষ্ট হয়। পণ্যের কার্যকারিতা এবং প্রত্যাশা একই হলে ক্রেতারা সন্তুষ্ট হয়। আবার প্রত্যাশার তুলনায় কার্যকারিতা বেশি হলে অনুপ্রাণিত হয়।

উত্তরঃ

জনাব মিজানুর রহমানের কার্যক্রম দ্বারা বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
বিপণনের বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, সমন্বয়সাধন, প্রেষণা, নিয়ন্ত্রণ। ইত্যাদি ব্যবস্থাপনাসংক্রান্ত কাজের প্রয়োজন হয়। এজন্য বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়।
উদ্দীপকের জনাব মিজানুর রহমান দীর্ঘদিন কুয়েত থাকার পর দেশে এসে সাভারে একটি ডেইরি ফার্ম স্থাপন করেন। তার এরূপ কাজের দ্বারা ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন ও সংগঠিতকরণ কাজ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে তার ফার্মের দুধের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয়কেন্দ্র খুলেন এবং প্রয়োজন অনুযায়ী বিক্রয়কর্মী নিয়োগ দেন। চাহিদা আরও বাড়তে থাকলে তিনি আরেকটি ডেইরি ফার্ম চালুর ব্যাপারেও চিন্তা শুরু করলেন। এভাবে তিনি বিপণনের ব্যবস্থাপকীয় কাজের অন্তর্গত পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, নিয়ন্ত্রণ ইত্যাদি কর্মকাণ্ড দক্ষতার সাথে সম্পন্ন করেন।

উত্তরঃ

দক্ষ বাজারজাতকরণ উৎপাদন বৃদ্ধি করে" আমি এ বক্তব্যের সাথে একমত।
মানুষের বিভিন্নমুখী চাহিদা পূরণে ও জীবনযাত্রার মান উন্নয়নে বাজারজাতকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাজারজাতকরণ • একদিকে উৎপাদকের জন্য প্রয়োজনীয় উপায়-উপকরণ সংগ্রহের ব্যবস্থা করে এবং অন্যদিকে উৎপাদিত পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে উৎপাদনের চাকাকে সচল রাখে। এর ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। = উদ্দীপকের মিজানুর রহমান একজন বিদেশ ফেরত যুবক। তিনি দীর্ঘদিন কুয়েতে থাকার পর দেশে ফিরে এসে সাভারে একটি ডেইরি ফার্ম স্থাপন করেন। শুরুর দিকে লাভ না হলেও অল্পদিনের মধ্যেই তিনি একজন সফল খামারি হয়ে উঠেন। তার ফার্মের দুধের বিক্রয় এবং উৎপাদন দ্রুতগতিতে বাড়তে থাকে। এক পর্যায়ে বর্ধিত চাহিদা। মিটাতে তিনি আরও একটি ডেইরি ফার্ম স্থাপনের চিন্তা করছেন এক্ষেত্রে জনাব মিজানুর রহমানের ফার্মের দুধের চাহিদা ও বিক্রয় বৃদ্ধিতে তার বাজারজাতকরণ দক্ষতা প্রত্যক্ষভাবে কাজে লেগেছে।
ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয়কেন্দ্র খুলে অভিজ্ঞ বিক্রয়কর্মী নিয়োগ দেওয়া এবং বাজার সম্প্রসারণ করে আরও একটি ডেইরি ফার্ম স্থাপনের ব্যাপারে চিন্তা করা বাজারজাতকরণ বিষয়ে মিজানুর রহমানের অত্যন্ত দক্ষতার পরিচয় বহন করে। এক্ষেত্রে তার দক্ষ বাজারজাতকরণ কার্যক্রমের কারণেই দুধের চাহিদা, বিক্রয় এবং উৎপাদনের পরিমাণ বাড়তে থাকে।
সুতরাং বলা যায়, দক্ষ বাজারজাতকরণ কার্যক্রম যেকোনো প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

182

Related Question

View All
উত্তরঃ

কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে।

257
উত্তরঃ

বিপণন শক্তিশালী ক্রেতাসম্পর্ক তৈরি করে"- উক্তিটি সঠিক।
সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টিবিধান, শক্তিশালী ক্রেতাসম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে। বর্তমান সময়ে বিপণন বলতে লাভজনক শক্তিশালী ক্রেতা সম্পর্ককে বোঝায়। আর তাই একজন বিপণনকারী সম্পর্কভিত্তিক বিপণন প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতা, বিক্রেতা, পরিবেশক, ডিলার, সরবরাহকারী প্রভৃতি পক্ষের সাথে দীর্ঘমেয়াদি সুসম্পর্ক প্রতিষ্ঠায় অত্যন্ত সচেষ্ট থাকেন। কেননা একজন সন্তুষ্ট ক্রেতাই কোম্পানি এবং পণ্যের প্রতি অনুগত থাকে এবং সে নিজে পণ্য ক্রয় করে ও অন্যদেরকে পণ্য ক্রয়ে উৎসাহিত করে।

303
উত্তরঃ

মি. পলের গাড়ি ক্রয় বিপণনের মৌলিক ধারণা চাহিদার অন্তর্গত।
কোনো পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা এবং তা ক্রয়ের সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা থাকাকে চাহিদা বলে। সাধারণত অভাব যখন ব্যক্তির ক্রয়ক্ষমতার শর্ত পূরণ করে তখন তা চাহিদায় রূপান্তরিত হয়।

উদ্দীপকের মি. পলের প্রাথমিক অবস্থায় গাড়ি কেনার সামর্থ্য ছিল না কিন্তু প্রচন্ড ইচ্ছা ছিল। এ ইচ্ছাকে বাস্তবায়নের জন্য তিনি একটি পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের উৎপাদিত ডিম ও মাংস উন্নতমানের হওয়ায় ব্যবসায়টি ব্যাপক লাভজনক হয়। পরবর্তীতে - তিনি ব্যবসায়ের মুনাফা দিয়ে ব্যক্তিগত এবং ব্যবসায়ের কাজে ব্যবহারের জন্য একটি গাড়ি ক্রয় করেন। এক্ষেত্রে তার গাড়ি ক্রয় সম্ভব হয়েছে চাহিদার সকল শর্ত যেমন- ক্রয়ের ইচ্ছা, সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা বিদ্যমান থাকায় গাড়িটি ক্রয় করতে পেরেছেন। আর তাই বলা যায়, মি. পলের গাড়ি ক্রয় করা ছিল বিপণনের মৌলিক ধারণা চাহিদার অন্তর্গত।

276
উত্তরঃ

মি পলের বৃহদায়তন ফার্ম প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যে সকল প্রতিষ্ঠান মূলধন, আয়তন ও ব্যবস্থাপনায় বৃহৎ প্রকৃতির হয় তাকে বৃহদায়তন প্রতিষ্ঠান বা ফার্ম বলে। এরূপ প্রতিষ্ঠানের মাধ্যমে বৃহৎ উৎপাদন ও ব্যাপক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় বিধায় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
উদ্দীপকের মি. পল নাটোরে স্বল্প পরিসরে একটি পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের ডিম ও মাংস উন্নতমানের হওয়ায় এর চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং ব্যবসায়টিও ব্যাপক লাভজনক হয়ে উঠে।
পরবর্তীতে চাহিদা আরও বৃদ্ধি পাওয়ায় তিনি রাজশাহীতে একটি বৃহত্তম তথা বৃহদায়তন ফার্ম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন; যেখানে ১,০০০ জন শ্রমিক কর্মরত থাকবেন। এর ফলে একদিকে যেমন বৃহৎ উৎপাদন সম্ভব হবে তেমনি ব্যাপক সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে মানুষের আয়, ভোগ ও জীবনযাত্রার মান যেমন বৃদ্ধি পাবে তেমনি জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। ফলে দেশের তথা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
পরিশেষে বলা যায়, মি. পলের বৃহদায়তন ফার্ম প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

241
উত্তরঃ

প্রয়োজন ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হলে তাকে অভাব বলে।

288
উত্তরঃ

ভোক্তা কোনো পণ্য বা সেবা ভোগ কিংবা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পায় এবং তার বিনিময়ে যে পরিমাণ অর্থ ব্যয় করে এদের মধ্যকার পার্থক্যকে বলা হয় ক্রেতাভ্যালু।
একটি পণ্য ব্যবহার বা ভোগ করে ক্রেতা কিছু সুবিধা পায়। অন্যদিকে, ঐ পণ্য অর্জনের জন্য তাকে কিছু অর্থ ব্যয় করতে হয়। পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যই হচ্ছে ক্রেতার ভ্যালু। যেমন- 'ভলবো এসি' বাসে ভ্রমণ করে ক্রেতা আরাম, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ইত্যাদি ভোগ করে। এরূপ ভ্রমণের জন্য তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। এ দু'য়ের পার্থক্য হচ্ছে ক্রেতাভ্যালু।

274
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews