জনাব মেছবাহ উদ্দিন আহম্মেদ দশম শ্রেণির ক্লাসে বললেন রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম তেজস্ক্রিয় মৌল। যাদের নিউক্লিয়াস হতে অনবরত আলফা, বিটা, গামা, রশ্মি নির্গত হয়। অতপর তিনি অর্ধায় সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন রেডিয়ামের অর্ধায়ু 3.82 দিন।

Updated: 8 months ago
উত্তরঃ

যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত হয় তাই ঐ তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

তেজস্ক্রিয়তা বলতে কোনো মৌল থেকে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমনের ঘটনাকে বোঝায়। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। এর মাধ্যমে নিউক্লিয়াসের ভাঙনের ফলে একটি মৌল আর একটি নতুন মৌলে রূপান্তরিত হয়। তেজস্ক্রিয়তা প্রাকৃতিক, স্বতঃস্ফূর্ত এবং অবিরাম ঘটনা। তাপ, চাপ, বিদ্যুৎ বা চৌম্বক ক্ষেত্রের ন্যায় বাইরের কোনো প্রক্রিয়া দ্বারা এর সক্রিয়তাকে হ্রাস বা বৃদ্ধি করা যায় না।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

এখানে, উল্লেখিত প্রথম মৌলটি হলো রেডিয়াম, যার অর্থায়ু 3.82 দিন।

অর্থাৎ, রেডিয়াম মৌলটির মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ক্ষয়প্রাপ্ত -হতে সময় লাগবে 3.82 দিন।

অতএব, 3.82 দিনে ক্ষয়প্রাপ্ত হয় 12অংশ পরমাণু। বাকি 1-12=12এর অর্ধেক অর্থাৎ 12×12=14অংশ ক্ষয় প্রাপ্ত হতে সময় লাগবে 3.82 দিন।

মোট সময় লাগবে = (3.82+3.82)= 7.64 দিন।

অতএব, মোট পরমাণুর 34অংশ ক্ষয়প্রাপ্ত হতে সময় লাগবে 7.64 দিন।

SATT Team
SATT Team
8 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত রশ্মিগুলো হলো- আলফা, বিটা ও গামা রশ্মি। এদের বৈশিষ্ট্য নিচে বিশ্লেষণ করা হলো-
আলফা রশ্মির বৈশিষ্ট্য:
১. আলফা রশ্মি ধনাত্মক আধানযুক্ত আলফা কণার প্রবাহ। এর আধান 3.2×10-19C

২. এ রশ্মি চৌম্বক ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়।
৩. এ রশ্মির ভর বেশি (হাইড্রোজেন পরমাণুর চারগুণ) হওয়ায় ভেদন ক্ষমতা কম।
৪. এ রশ্মি তীব্র আয়নায়ন সৃষ্টি করতে পারে।

৫. ফটোগ্রাফিক প্লেটে এ রশ্মির প্রতিক্রিয়া আছে।

বিটা রশ্মির বৈশিষ্ট্য:
১. এ রশ্মি ঋণাত্মক আধানযুক্ত।
২. এ রশ্মি চুম্বক ও ত্বড়িৎক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।
৩. এর ভর ইলেকট্রনের ভরের সমান
৪. এর দ্রুতি আলোর দ্রুতির শতকরা ৯৮ ভাগ পর্যন্ত হতে পারে।
৫. ফটোগ্রাফিক প্লেটে. এর প্রতিক্রিয়া আছে।

গামা রশ্মির বৈশিষ্ট্য:
১. গামা রশ্মির ভর নেই এবং এটি আধান নিরপেক্ষ।
২. এই রশ্মি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না।
৩. এটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
৪. এ রশ্মি ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া সৃষ্টি করে।
৫. এ রশ্মির তরঙ্গদৈর্ঘ্য খুবই ক্ষুদ্র, তাই শক্তি খুব বেশি।

SATT Team
SATT Team
8 months ago
77

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews