জনাব রত্নের প্রতি ব্যাংক বিভিন্ন রকম আর্থিক এবং অর্থসংক্রান্ত পরামর্শ দিয়েছে।
ব্যাংক তার গ্রাহকদের উন্নয়নের জন্য ব্যবসায়িক ও সম্পদ ব্যবস্থাপনার বিশেষ পরমার্শ দিয়ে থাকে। এ ধরনের কাজ গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের অন্যতম উদ্দেশ্য।
উদ্দীপকে জনাব রত্নের একটি ব্যাংক হিসাব রয়েছে। তিনি তার বেতনের কিছু অংশ প্রতি মাসে ব্যাংকে জমা করেন। ব্যাংক তাকে কিছু পরামর্শ দেয় যার মাধ্যমে তিনি বেশ উপকৃত হয়েছেন। ব্যাংকের প্রধান ভোক্তা হলো জনাব রত্নের মতো গ্রাহকরা। জনাব রত্ন তার অর্থ ব্যাংকের কাছে আমানত রাখছে। তাই এই আর্থিক সিদ্ধান্ত আরো উপযোগী করার পরমার্শ দেওয়া ব্যাংকের দায়িত্ব। এর মাধ্যমে জনাব রত্ন তার জন্য উপযুক্ত হিসাবটি বেছে নিতে সক্ষম হয়েছেন। ফলে ব্যাংক এবং জনাব রত্ন উভয়ই উপকৃত হচ্ছেন।
Related Question
View Allব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
