ঘাস চেকের জন্য অনুরোধ এসএমএস ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত।
যে চেকের অর্থ নির্দিষ্ট কোনো ব্যক্তি ছাড়া অন্য কেউ উত্তোলন করতে পারে না তাকে হুকুম চেক বলে।
হুকুম চেকে একজন ব্যক্তির নাম স্পষ্ট করে বলে দেওয়া থাকে। শুধু সেই ব্যক্তিই ব্যাংকে চেকটি উপস্থাপন করলেই ব্যাংক টাকা পরিশোধ করে। অন্যথায় ব্যাংক টাকা পরিশোধ করে না
জনাব রত্নের প্রতি ব্যাংক বিভিন্ন রকম আর্থিক এবং অর্থসংক্রান্ত পরামর্শ দিয়েছে।
ব্যাংক তার গ্রাহকদের উন্নয়নের জন্য ব্যবসায়িক ও সম্পদ ব্যবস্থাপনার বিশেষ পরমার্শ দিয়ে থাকে। এ ধরনের কাজ গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের অন্যতম উদ্দেশ্য।
উদ্দীপকে জনাব রত্নের একটি ব্যাংক হিসাব রয়েছে। তিনি তার বেতনের কিছু অংশ প্রতি মাসে ব্যাংকে জমা করেন। ব্যাংক তাকে কিছু পরামর্শ দেয় যার মাধ্যমে তিনি বেশ উপকৃত হয়েছেন। ব্যাংকের প্রধান ভোক্তা হলো জনাব রত্নের মতো গ্রাহকরা। জনাব রত্ন তার অর্থ ব্যাংকের কাছে আমানত রাখছে। তাই এই আর্থিক সিদ্ধান্ত আরো উপযোগী করার পরমার্শ দেওয়া ব্যাংকের দায়িত্ব। এর মাধ্যমে জনাব রত্ন তার জন্য উপযুক্ত হিসাবটি বেছে নিতে সক্ষম হয়েছেন। ফলে ব্যাংক এবং জনাব রত্ন উভয়ই উপকৃত হচ্ছেন।
জনাব রত্ন ব্যাংকের প্রতি সততা, ঋণ পরিশোধ, সুদ আদায়, চেক অঙ্কনে সতর্কতা বিষয়গুলোতে লক্ষ রাখেন বলে আমি মনে করি
ব্যাংকার ও গ্রাহকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ব্যাংক তার গ্রাহকের স্বার্থরক্ষায় বিভিন্ন দায়িত্ব পালন করে। পাশাপাশি গ্রাহকও ব্যাংকের প্রতি বিভিন্ন বিষয়ে লক্ষ রাখেন। ফলে ব্যাংক সুষ্ঠুভাবে তার গ্রাহক সেবা দিয়ে যেতে পারে।
উদ্দীপকে জনাব রত্ন একজন ব্যাংকিং সেবা গ্রাহক। তিনি তার বেতনের কিছু অংশ প্রতিমাসে ব্যাংকে জমা করেন। এক্ষেত্রে ব্যাংক তাকে পরমার্শ দেয়। একজন গ্রাহক হিসেবে ব্যাংকের প্রতি তার কিছু দায়িত্ব রয়েছে। তিনি সেগুলো সঠিকভাবে পালন করেন।
ব্যাংকে হিসাব খোলা থেকে শুরু করে সবসময়ই তথ্য দিতে হয়। জনাব রত্ন এক্ষেত্রে সততা অবলম্বন করেন। ব্যাংক থেকে ঋণ নিলে তা গ্রাহকের কাছে আমানতস্বরূপ। জনাব রর সময়মতো ঋণ পরিশোধ করে তার পবিত্র দায়িত্ব পালন করেন। জমাতিরিক্ত উত্তোলন ও ঋণের সুদ তিনি চুক্তি অনুযায়ী আদায় করেন। এছাড়া তিনি নিয়ম-কানুন মেনে সতর্কতার সাথে চেক অঙ্কন করেন। এসব বিষয়গুলো একজন গ্রাহক হিসেবে জনাব রত্ন ব্যাংকের প্রতি লক্ষ রাখেন। ফলে ব্যাংকের সাথে তার সম্পর্ক আরও দৃঢ় হয়।
Related Question
View Allব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
