জনাব রত্ন ব্যাংকের প্রতি সততা, ঋণ পরিশোধ, সুদ আদায়, চেক অঙ্কনে সতর্কতা বিষয়গুলোতে লক্ষ রাখেন বলে আমি মনে করি
ব্যাংকার ও গ্রাহকের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ব্যাংক তার গ্রাহকের স্বার্থরক্ষায় বিভিন্ন দায়িত্ব পালন করে। পাশাপাশি গ্রাহকও ব্যাংকের প্রতি বিভিন্ন বিষয়ে লক্ষ রাখেন। ফলে ব্যাংক সুষ্ঠুভাবে তার গ্রাহক সেবা দিয়ে যেতে পারে।
উদ্দীপকে জনাব রত্ন একজন ব্যাংকিং সেবা গ্রাহক। তিনি তার বেতনের কিছু অংশ প্রতিমাসে ব্যাংকে জমা করেন। এক্ষেত্রে ব্যাংক তাকে পরমার্শ দেয়। একজন গ্রাহক হিসেবে ব্যাংকের প্রতি তার কিছু দায়িত্ব রয়েছে। তিনি সেগুলো সঠিকভাবে পালন করেন।
ব্যাংকে হিসাব খোলা থেকে শুরু করে সবসময়ই তথ্য দিতে হয়। জনাব রত্ন এক্ষেত্রে সততা অবলম্বন করেন। ব্যাংক থেকে ঋণ নিলে তা গ্রাহকের কাছে আমানতস্বরূপ। জনাব রর সময়মতো ঋণ পরিশোধ করে তার পবিত্র দায়িত্ব পালন করেন। জমাতিরিক্ত উত্তোলন ও ঋণের সুদ তিনি চুক্তি অনুযায়ী আদায় করেন। এছাড়া তিনি নিয়ম-কানুন মেনে সতর্কতার সাথে চেক অঙ্কন করেন। এসব বিষয়গুলো একজন গ্রাহক হিসেবে জনাব রত্ন ব্যাংকের প্রতি লক্ষ রাখেন। ফলে ব্যাংকের সাথে তার সম্পর্ক আরও দৃঢ় হয়।
Related Question
View Allব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
