জনাব শরীফ একজন ক্ষুদ্র 
ব্যবসায়ী। তিনি মুড়ি, চিড়া দিয়ে বিভিন্ন রকমের মোয়া, নারিকেল, ও তিল দ্বারা রকমারি সন্দেশ তৈরি করে বাজারে বিভিন্ন দোকানে সরবরাহ করেন। ক্রেতারা তার পণ্য আগ্রহের সহিত ক্রয় করেন। জনাব শরীফ সব সময় ক্রেতাদের রুচি, চাহিদা ও সন্তুষ্টির প্রতি গুরুত্ব দেন। এতে করে দিন দিন তার ব্যবসায়ে মুনাফা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি এলাকাতে সুনামও অর্জিত হচ্ছে। শরীফ ভবিষ্যতে ব্যবসায়টি সম্প্রসারণের চিন্তা করছেন। 

Updated: 11 months ago
উত্তরঃ

সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টিবিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে।

উত্তরঃ

বিপণন হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা প্রদানের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্ট করার প্রক্রিয়া।
বিপণন সমাজে বসবাসকারী ভোক্তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যবসায়ের অন্যতম শাখা হিসেবে বিপণন একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে জনগণের আয় বৃদ্ধি করে অন্যদিকে তেমনি তাদের প্রত্যাশিত পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি করে দেয়। এভাবে আয় ও ভোগ বৃদ্ধি করে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিপণন সহায়তা করে থাকে।,

উত্তরঃ

জনাব শরীফের ব্যবসায়টি 'বিপণন মতবাদ'-এর অন্তর্গত।
বিপণন মতবাদে বিপণনকারীরা ক্রেতাদের প্রয়োজন ও অভাব খুঁজে বের করে। অতঃপর তা পূরণের মাধ্যমে তারা ক্রেতা সন্তুষ্টি সৃষ্টি করে।
উদ্দীপকে জনাব শরীফ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি মুড়ি ও চিড়া দিয়ে নানান রকমের মোয়া, নারিকেল ও তিল দ্বারা রকমারি সন্দেশ তৈরি করেন। অতঃপর তা খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। ক্রেতারাও তার পণ্য আগ্রহের সাথে ক্রয় করেন। কিন্তু এ আগ্রহ একদিনে তৈরি হয়নি। এজন্য জনাব শরীফকে ক্রেতাদের বুচি,।
চাহিদা ও সন্তুষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করতে হয়েছে। তাকে।
ক্রেতাদের প্রয়োজন ও অভাব খুঁজে বের করে তাদের রুচির সাথে
!
সামঞ্জস্য রেখে পণ্য উৎপাদন করতে হয়েছে। এ বিষয়গুলো বিপণন মতবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, তার ব্যবসায়টি বিপণন মতবাদের অন্তর্গত।

উত্তরঃ

ব্যবসায়ে সফলতা অর্জনের জন্য জনাব শরীফ ভোক্তা সন্তুষ্টি। দিকটির ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন- এ ব্যাপারে আমি। একমত।
ভোক্তা হলো এমন কোনো ব্যক্তি যিনি পণ্য ভোগ বা ব্যবহার করেন।
পণ্যের কার্যকারিতা সম্পর্কে ক্রেতা বা ভোক্তার উপলব্ধির ভিত্তিতে গড়ে ওঠা প্রত্যাশা এবং অপ্রাপ্তির অনুভূতির স্তরকে ভোক্তা সন্তুষ্টি বলে।
উদ্দীপকে জনাব শরীফ মুড়ি ও চিড়া দিয়ে মোয়া এবং নারিকেল ও তিল দ্বারা সন্দেশ তৈরি করে বাজারের বিভিন্ন দোকানে সরবরাহ করেন। তার ক্রেতাও অনেক। তিনি সবসময় ক্রেতাদের বুচি, চাহিদা ও সন্তুষ্টির প্রতি গুরুত্ব দেন। এতে তার মুনাফা এবং সুনাম দুটিই বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ক্রেতাসন্তুষ্টির প্রতি অধিক গুরুত্ব দেওয়ার কারণেই জনাব শরীফ ব্যবসায়ে সফলতা অর্জন করতে পেরেছেন।
সুতরাং বলা যায়, ব্যবসায়ে সফলতার জন্য জনাব শরীফ ক্রেতাসন্তুষ্টির প্রতি যে গুরুত্ব দিয়েছেন তা অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ হয়েছে।

236

Related Question

View All
উত্তরঃ

কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে।

271
উত্তরঃ

বিপণন শক্তিশালী ক্রেতাসম্পর্ক তৈরি করে"- উক্তিটি সঠিক।
সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টিবিধান, শক্তিশালী ক্রেতাসম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে। বর্তমান সময়ে বিপণন বলতে লাভজনক শক্তিশালী ক্রেতা সম্পর্ককে বোঝায়। আর তাই একজন বিপণনকারী সম্পর্কভিত্তিক বিপণন প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতা, বিক্রেতা, পরিবেশক, ডিলার, সরবরাহকারী প্রভৃতি পক্ষের সাথে দীর্ঘমেয়াদি সুসম্পর্ক প্রতিষ্ঠায় অত্যন্ত সচেষ্ট থাকেন। কেননা একজন সন্তুষ্ট ক্রেতাই কোম্পানি এবং পণ্যের প্রতি অনুগত থাকে এবং সে নিজে পণ্য ক্রয় করে ও অন্যদেরকে পণ্য ক্রয়ে উৎসাহিত করে।

316
উত্তরঃ

মি. পলের গাড়ি ক্রয় বিপণনের মৌলিক ধারণা চাহিদার অন্তর্গত।
কোনো পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা এবং তা ক্রয়ের সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা থাকাকে চাহিদা বলে। সাধারণত অভাব যখন ব্যক্তির ক্রয়ক্ষমতার শর্ত পূরণ করে তখন তা চাহিদায় রূপান্তরিত হয়।

উদ্দীপকের মি. পলের প্রাথমিক অবস্থায় গাড়ি কেনার সামর্থ্য ছিল না কিন্তু প্রচন্ড ইচ্ছা ছিল। এ ইচ্ছাকে বাস্তবায়নের জন্য তিনি একটি পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের উৎপাদিত ডিম ও মাংস উন্নতমানের হওয়ায় ব্যবসায়টি ব্যাপক লাভজনক হয়। পরবর্তীতে - তিনি ব্যবসায়ের মুনাফা দিয়ে ব্যক্তিগত এবং ব্যবসায়ের কাজে ব্যবহারের জন্য একটি গাড়ি ক্রয় করেন। এক্ষেত্রে তার গাড়ি ক্রয় সম্ভব হয়েছে চাহিদার সকল শর্ত যেমন- ক্রয়ের ইচ্ছা, সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা বিদ্যমান থাকায় গাড়িটি ক্রয় করতে পেরেছেন। আর তাই বলা যায়, মি. পলের গাড়ি ক্রয় করা ছিল বিপণনের মৌলিক ধারণা চাহিদার অন্তর্গত।

294
উত্তরঃ

মি পলের বৃহদায়তন ফার্ম প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যে সকল প্রতিষ্ঠান মূলধন, আয়তন ও ব্যবস্থাপনায় বৃহৎ প্রকৃতির হয় তাকে বৃহদায়তন প্রতিষ্ঠান বা ফার্ম বলে। এরূপ প্রতিষ্ঠানের মাধ্যমে বৃহৎ উৎপাদন ও ব্যাপক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় বিধায় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
উদ্দীপকের মি. পল নাটোরে স্বল্প পরিসরে একটি পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের ডিম ও মাংস উন্নতমানের হওয়ায় এর চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং ব্যবসায়টিও ব্যাপক লাভজনক হয়ে উঠে।
পরবর্তীতে চাহিদা আরও বৃদ্ধি পাওয়ায় তিনি রাজশাহীতে একটি বৃহত্তম তথা বৃহদায়তন ফার্ম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন; যেখানে ১,০০০ জন শ্রমিক কর্মরত থাকবেন। এর ফলে একদিকে যেমন বৃহৎ উৎপাদন সম্ভব হবে তেমনি ব্যাপক সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে মানুষের আয়, ভোগ ও জীবনযাত্রার মান যেমন বৃদ্ধি পাবে তেমনি জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। ফলে দেশের তথা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
পরিশেষে বলা যায়, মি. পলের বৃহদায়তন ফার্ম প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

250
উত্তরঃ

প্রয়োজন ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হলে তাকে অভাব বলে।

299
উত্তরঃ

ভোক্তা কোনো পণ্য বা সেবা ভোগ কিংবা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পায় এবং তার বিনিময়ে যে পরিমাণ অর্থ ব্যয় করে এদের মধ্যকার পার্থক্যকে বলা হয় ক্রেতাভ্যালু।
একটি পণ্য ব্যবহার বা ভোগ করে ক্রেতা কিছু সুবিধা পায়। অন্যদিকে, ঐ পণ্য অর্জনের জন্য তাকে কিছু অর্থ ব্যয় করতে হয়। পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যই হচ্ছে ক্রেতার ভ্যালু। যেমন- 'ভলবো এসি' বাসে ভ্রমণ করে ক্রেতা আরাম, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ইত্যাদি ভোগ করে। এরূপ ভ্রমণের জন্য তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। এ দু'য়ের পার্থক্য হচ্ছে ক্রেতাভ্যালু।

291
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews