কোনো নির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে লক্ষ্য বলে।
ভবিষ্যৎ কার্যক্রমের পূর্বনির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলে। মানুষের জীবনের প্রতিটি কাজের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। এ কাঙ্ক্ষিত উদ্দেশ্যকে অর্জন করার জন্য কী কী কাজ করতে হবে, কীভাবে করতে হবে, কে করবে, কখন এবং কাদের দ্বারা সম্পাদন করা হবে ইত্যাদি বিষয়গুলো চিন্তা-ভাবনা করে আগেভাগেই নির্ধারণ করাকে পরিকল্পনা বলে। পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ।
উদ্দীপকে জনাব শাহিন প্রথমে স্থায়ী পরিকল্পনা অনুসরণ করেছেন। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়, তাকে স্থায়ী পরিকল্পনা বলে।
উদ্দীপকে জনাব শাহীন জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক। তিনি পণ্য উৎপাদন, বিক্রয় ও পরিচালনার ক্ষেত্রে একই ধরনের নীতি ও কৌশল অনুসরণ করেন যা স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত। একই ধরনের সমস্যা মোকাবিলার জন্য এ পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বারবার ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে তিনি স্থায়ী পরিকল্পনা ব্যবহার করে পণ্য উৎপাদন, বিক্রয় ও পরিচালনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে অধস্তনদের পক্ষে এর সাথে সংগতি বিধান করে চলা সহজ হয়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব শাহীন প্রথম ক্ষেত্রে প্রকৃতিভেদে স্থায়ী পরিকল্পনা অনুসরণ করেন।
উদ্দীপকের জনাব শাহীন প্রতিযোগীদের মোকাবিলায় পরবর্তীতে একার্থক পরিকল্পনা গ্রহণ করেন।
কোনো একটি নির্দিষ্ট কাজের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়, তাকে একার্থক পরিকল্পনা বলা হয়।
উদ্দীপকের জনাব শাহীন পণ্যের বিভিন্ন ডিজাইন তৈরি, বাজারজাতকরণ প্রসার কর্মসূচি গ্রহণ ইত্যাদি বিষয়ে দ্রুত পরিবর্তনের জন্য একার্থক পরিকল্পনা গ্রহণ করেন। যদিও প্রথমে স্থায়ী পরিকল্পনা অনুসরণ করেছিলেন কিন্তু পরবর্তীতে প্রতিযোগীদের মোকাবিলার জন্য তিনি একার্থক পরিকল্পনা গ্রহণ করেন। এ পরিকল্পনা শুধু একবারই ব্যবহারযোগ্য। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের পরপরই এ পরিকল্পনা বাতিল বলে গণ্য হয়। প্রতিষ্ঠানে কোনো বিশেষ অবস্থা মোকাবিলার জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়। ফলে প্রতিযোগীদের মোকাবিলা ও পণ্যের ডিজাইন তৈরি, বাজারজাতকরণ প্রসার কর্মসূচি ইত্যাদি ক্ষেত্রে একার্থক পরিকল্পনা তার প্রতিষ্ঠানের জন্য যথার্থ ভূমিকা পালন করে। পরিশেষে বলা যায়, আধুনিক প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সঠিক পরিকল্পনার মাধ্যমে উৎকৃষ্ট মানের পণ্য বা সেবা উৎপাদন ও বণ্টন করতে হবে। তাই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তাদের প্রয়োজন, অবস্থা ও প্রকৃতিভেদে উপরিউক্ত ভিন্ন ভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন করে থাকে।
Related Question
View Allপরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!