মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন, বণ্টন ও এর সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসায় বলে।
যে বিশেষ প্রক্রিয়ায় সম্পদ বা সেবা প্রাথমিক অবস্থা থেকে চূড়ান্ত অবস্থায় রূপান্তরিত হয়ে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয় তাকে শিল্প বলে।
শিল্প একটি রূপান্তর প্রক্রিয়া যার মাধ্যমে সম্পদ বা সেবা প্রাথমিক অবস্থা থেকে চূড়ান্ত অবস্থায় রূপান্তরিত হয়। প্রকৃতিতে প্রাপ্ত সম্পদের রূপান্তর ঘটিয়ে মানুষের ব্যবহার উপযোগী করা শিল্পের কাজ। সাধারণত উৎপাদন প্রক্রিয়া বা কর্মপ্রচেষ্টার ভিন্নতার কারণে শিল্পকে প্রধানত কৃষিজ, প্রজনন, নিষ্কাশন, উৎপাদন, নির্মাণ ও সেবা পরিবেশক শিল্পে ভাগ করা যেতে পারে।
জনাব সামা বৈদেশিক বাণিজ্যের আওতাভুক্ত পুনঃরপ্তানি বাণিজ্যের সাথে জড়িত।
দুটি ভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে যে ক্রয়-বিক্রয় কার্য সম্পন্ন হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। আর যখন অন্য একটি দেশ থেকে কোনো পণ্য আমদানি করে সেটি আবার তৃতীয় কোনো দেশে বিক্রয় বা রপ্তানি করা হয় তখন সেটিকে পুনঃরপ্তানি বাণিজ্য বলে।
জনাব সামা প্রথমত ভারত থেকে চাল আমদানি করেছেন। এ চাল তিনি ভোগ না করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পুনরায় সেটি ইংল্যান্ডে রপ্তানি করেছেন। তার বৈদেশিক বাণিজ্যে দুটির অধিক দেশ জড়িত রয়েছে। পুনঃরপ্তানি শুধু দুইটি দেশের মাধ্যমে সম্ভব হয় না বিধায় তৃতীয় একটি দেশ আসবে। এভাবে প্রক্রিয়াজাত দ্রব্য বিক্রয় করার মাধ্যমে পুনঃরপ্তানি বাণিজ্য সংঘটিত হয়। তাই বলা যায়, জনাব সামার ব্যবসায়িক কার্যক্রম বৈদেশিক বাণিজ্যের আওতাভুক্ত পুনঃরপ্তানি বাণিজ্যের সাথে জড়িত।
গুদামজাতকরণের ব্যবস্থা না থাকায় জনাব সামাকে আগেই পণ্য বিক্রয় করতে হচ্ছে।
পণ্যদ্রব্য ভোগের জন্য উৎপাদন করা হয়। কিন্তু ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। এসব বাধার মধ্যে অন্যতম বাধা হলো সময় বা গুদামজাতকরণ।
উদ্দীপকে জনাব সামা একজন ব্যবসায়ী। তিনি ভারত থেকে চাল আমদানি করে প্রক্রিয়াকরণের পর ইংল্যান্ডের বিভিন্ন বিপণিতে বিক্রয় করেন। গত বছর তিনি যে চাল আমদানি করেছেন, তা দুই মাস পর ইংল্যান্ডে বিক্রয় করলে অনেক বেশি লাভ পেতেন। কিন্তু আমদানিকৃত চালের জন্য জায়গার ব্যবস্থা না থাকায় লাভের জন্য অপেক্ষা না করে নির্দিষ্ট সময়ের পূর্বেই বিক্রয় করতে বাধ্য হলেন। আর নির্ধারিত সময়ের পূর্বেই বিক্রয় করায় অধিক মুনাফা অর্জনের যে সুযোগ ছিল সেটি অর্জনে তিনি ব্যর্থ হলেন। তবে তিনি যদি উক্ত চাল গুদামতজাতকরণের ব্যবস্থা করতে পারতেন তবে কাঙ্ক্ষিত লাভের সুযোগ থেকে বঞ্চিত হতেন না।
সুতরাং বলা যায়, সংরক্ষণগত সমস্যার কারণে (গুদামজাতকরণের ব্যবস্থা না থাকায়) জনাব সামাকে আগেই পণ্য বিক্রয় করতে হয়েছে।
Related Question
View Allমুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত বিভিন্ন ধরনের উৎপাদন ও বন্টন সহ সকল, ঝুঁকিবহুল, ধারাবাহিক এবং বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে পেশাজীবী গ্রাহকদের প্রয়োজন পূরণের সামর্থ্য কোন কাজ বা সুবিধা প্রদানকে প্রত্যক্ষ সেবা বলে।
সামাজিক ব্যবসায় হল নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস প্রবর্তিত একশ্রেণীর অর্থনৈতিক প্রকল্প যার মূল লক্ষ্য মুনাফার পরিবর্তে মানবকল্যাণ। যে কোন সাধারণ ব্যাবসায় প্রতিষ্ঠানের মতোই এই সকল প্রকল্প পরিচালিত হয় ; কেবল লক্ষ্য থাকে মানুষের কল্যাণ—বিশেষ করে দারিদ্র ও আয়বৈষম্য দূর করা। মুহাম্মদ ইউনূস ১৯৭০ দশক থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যাংকিং, টেলিকম, সৌরশক্তি, তথ্যপ্রযুক্তি, টেক্সটাইল, তাঁত, বিপণন প্রভৃতি খাতে অনেকগুলো কোম্পানী স্থাপন করেছেন যেগুলোর মৌলিক উদ্দেশ্য মুনাফা ম্যাক্সিমাইজ করা নয় ; অন্যদিকে এগুলোর কোনটিই ব্যক্তিগত মালিকানায় প্রতিষ্ঠিত হয় নি। এই উদ্যোগগুলো কার্যত সামাজিক সমস্যা সমাধানের জন্য স্থাপিত ব্যবসায়িক প্রকল্প। এ ধরনের ব্যবসায়িক পুজিঁলগ্নির কথা ঐতিহ্যগত অর্থশাস্ত্রে নেই। এই পরিপ্রেক্ষিতে ড. মুহাম্মদ ইউনূস ২০০৭ খ্রিষ্টাব্দের শেষভাগে "সামাজিক ব্যবসায়" ধারনাটি প্রবর্তন করেন।সামাজিক ব্যবসায়ের সঙ্গে সনাতন ব্যবসায়ের পার্থক্য কেবল লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে: সনাতন ব্যবসায় মুনাফামুখী এবং সামাজিক ব্যবসায় কোম্পানি মুনাফা করবে নিশ্চয়ই, কিন্তু মালিক মুনাফা নেবে না, মালিক কেবল মূলধন ফেরত নিতে পারবে।
যে ব্যবসায় গঠন করতে উদ্যোক্তা বা বিনিয়োগকারী মূলধন সরবরাহ করেন কিন্তু তার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয় বরং সমাজের কল্যাণ সাধন করা তাকে সামাজিক ব্যবসায় বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!