জনাব সুমন পাবনার একজন আলু চাষি। পাবনাতে প্রচুর আলু চাষ হওয়ায় উৎপাদন মৌসুমে আলুর সরবরাহ বেড়ে যায়। এজন্য জনাব সুমন খুব একটা মুনাফা করতে পারেন না। এখন তিনি নিজস্ব জমিতে আলু প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্যে ব্যাংকে ঋণের আবেদন করলে ব্যাংক ঋণ মঞ্জুর করে।

Updated: 9 months ago
উত্তরঃ

নির্দিষ্ট পরিকল্পনাধীনে বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান একত্রে একস্থানে গড়ে তোলার উদ্দেশ্যে যে এলাকা প্রস্তুত করা হয় তাকে শিল্প এলাকা বলে।

উত্তরঃ

যে স্থানে বা এলাকায় ব্যবসায় তথা শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠে বা যে স্থান হতে এসকল প্রতিষ্ঠান পরিচালিত হয় তাকে ব্যবসায় অবস্থান বলে।
ব্যবসায়ের যথাযথ অবস্থান বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে। এতে ব্যবসায়ে মুনাফার পরিমাণ বাড়ে। পণ্যের প্রকৃতি অনুযায়ী ক্রেতারা সুবিধাজনক স্থান থেকে পণ্য পাওয়ার প্রত্যাশা করে। ক্রেতাদের সুবিধামতো অবস্থানে ব্যবসায় স্থাপন করা হলে বিক্রয় ও মুনাফা উভয়ই বৃদ্ধি পায়।

উত্তরঃ

অর্থসংস্থান ব্যবসায়ের ওপর প্রভাববিস্তারকারী অর্থনৈতিক উপাদান।
কোনো প্রতিষ্ঠানের মূলধন বা অর্থ সংশ্লিষ্ট উপাদানগুলোই হলো অর্থনৈতিক উপাদান। অর্থনৈতিক উপাদান প্রতিষ্ঠানের অনুকূলে থাকলে উৎপাদন সচল থাকে এবং প্রতিকূলে থাকলে উৎপাদন বাধাগ্রস্ত হয়।
উদ্দীপকে জনাব সুমন পাবনার একজন আলু চাষি। পাবনাতে প্রচুর পরিমাণে আলু চাষ হওয়ায় উৎপাদন মৌসুমে আলুর সরবরাহ বেড়ে যায় বলে খুব একটা মুনাফা হয় না। এখন তিনি নিজস্ব জমিতে আলু

প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্যে ব্যাংক ঋণের আবেদন করলে ব্যাংক তাকে ঋণ মঞ্জুর করে। অর্থাৎ তিনি ব্যাংক ঋণের মাধ্যমে অর্থসংস্থান করেন। যদি তিনি পর্যাপ্ত অর্থসংস্থান করতে না পারতেন তবে এ শিল্প স্থাপন বাধার সম্মুখীন হতো। ব্যাংক ঋণের মাধ্যমে অর্থসংস্থান ব্যবসায়ের ওপর প্রভাববিস্তারকারী একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উপাদান।

উত্তরঃ

কাঁচামালের সহজলভ্যতা জনাব সুমনের পাবনাতে আলু প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণের কারণ"- বক্তব্যটির সাথে আমি একমত।
যে স্থান থেকে বা যে উপায়ে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সহজে এবং স্বল্পমূল্যে সংগ্রহ করা যায়, তাকে কাঁচামালের সহজলভ্যতা বলে। ব্যবসায়ের অবস্থান নির্ণয়ে এর প্রবর্তকদেরকে কাঁচামালের নৈকট্য বা সহজে কাঁচামাল প্রাপ্তির নিশ্চয়তার বিষয়টিকে বিবেচনা করতে হয়। স্থানীয় কাঁচামালের সুবিধা থাকলে সেখানেই ব্যবসায় গড়ে তোলা লাভজনক।
উদ্দীপকে জনাব সুমন পাবনার একজন আলু চাষি। পাবনাতে প্রচুর আলু চাষ হওয়ায় উৎপাদন মৌসুমে আলুর সরবরাহ বেড়ে যায়। তিনি এখন নিজস্ব জমিতে আলু প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তিনি কাঁচামালের সহজলভ্যতাকে প্রাধান্য দেন। তার ব্যবসায়ের কাঁচামাল হিসেবে আলুর ফলন পাবনাতে বেশি হওয়ায় তিনি সহজেই এ কাঁচামাল সংগ্রহ করতে পারবেন বলেই পাবনাতে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন। কাঁচামালের সহজলভ্যতা থাকায় পাবনাতে তার আলু প্রক্রিয়াকরণ ব্যবসায় গড়ে তোলা লাভজনক হবে। সুতরাং বলা যায়, উদ্দীপকের জনাব সুমন কাঁচামালের সহজলভ্যতার কারণেই পাবনাতে আলু প্রক্রিয়াকরণ কারখানা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ। করেন বলে আমি মনে করি।

129
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

বিপণনকৃত পণ্য ও সেবাসামগ্রী বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের নিকটবর্তী অবস্থানকে বাজারের নৈকট্য বলে।

387
উত্তরঃ

শহরের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হলে তাকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে।
স্বাভাবিকভাবেই যেকোনো শহরে গ্রামের তুলনায় অধিকসংখ্যক লোক বসবাস করে। ফলে সেখানে ক্রেতা বা ভোক্তার অভাব হয় না। এছাড়াও শহরের মানুষের জীবনধারা, ক্রয় অভ্যাস, নিরাপত্তা ব্যবস্থা, লোকজনের আয় ইত্যাদি বিষয়গুলোও ব্যবসায় সহায়ক। এ সকল কারণেই শহরে অবস্থানরত ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রয় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তাই বলা যায়, ব্যবসায়ের শহুরে অবস্থান বিক্রয় বৃদ্ধিতে সহায়ক।

260
উত্তরঃ

মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে শহুরে অবস্থানের প্রতি পুরুত্ব দিয়েছেন।
শহরের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হলে তাকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে। উত্তম যোগাযোগ ব্যবস্থা, ক্রেতাদের ব্যাপক আনা-গোনা, সহযোগী প্রতিষ্ঠানের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি কারণে শহুরে অধিক হারে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখা যায়।
উদ্দীপকে ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। তার এই দোকান স্থাপন কার্যক্রমটি ব্যবসায়ের শহুরে অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে শহুরে অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন।

248
উত্তরঃ

মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানকৃত ধাপ হলো 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ'; যা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।

সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো শনাক্ত করার কার্যকে গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ বলে। কোনো ব্যবসায়ের জন্য অবস্থান নির্বাচন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানসমূহ চিহ্নিতকরণ করা আবশ্যক। কেননা ব্যবসায় অবস্থানের ওপরই ব্যবসায়ের সাফল্য নির্ভর করে।
ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে।
যেকোনো ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে ব্যবসায়ের অবস্থানে ওপর। কারণ ব্যবসায় স্থাপন করলেই যে, ক্রেতার সমাগম হবে বিষয়টি এমন নয়। এক্ষেত্রে কোন স্থানে কোন ধরনের পণ্যের ক্রেতার সমাগম বেশি তা বিবেচনা করতে হবে। তাই উদ্দীপকের মি. হাসান ব্যবসায় স্থাপন করার পূর্বে ব্যবসায় অবস্থানের ওপর গুরুত্বারোপ করেছেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে। তাই বলা যায়, মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ' সিদ্ধান্তটি তার প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।

207
উত্তরঃ

যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।

258
উত্তরঃ

যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।
যে সকল বিষয় ব্যবসায়ের সফলতাকে প্রভাবিত করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এর অবস্থান। পর্যাপ্ত পরিমাণ মূলধন, দক্ষ কর্মী, আধুনিক যন্ত্রপাতি ও সাজসজ্জা থাকা সত্ত্বেও ব্যবসায়ের অবস্থান যদি সঠিক স্থানে না হয় তাহলে সেই প্রতিষ্ঠানের সফলতা লাভের কোনো সুযোগ থাকে না। অন্যদিকে অন্যান্য বিষয়ের কিছুটা ঘাটতি থাকলেও শুধু উপযুক্ত অবস্থানের কারণে অনেক প্রতিষ্ঠান ক্রমান্বয়ে সফলতার দিকে ধাবিত হচ্ছে। তাই বলা যায়, ব্যবসায়ে সফলতা নির্ভর করে উপযুক্ত স্থান নির্বাচনের ওপর।

370
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews