জনাব হাসনাত পূর্বাচল সমবায় সমিতি হতে ১০% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে ১,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করেছেন যা তিনি আগামী ৩ বছর পর এককালীন পরিশোধ করবেন। অন্যদিকে জনাব রায়হান, শ্যামল বাংলা ব্যাংক লি. থেকে বার্ষিক ১০% সুদের হারে ১,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করেছেন। তিনি আগামী ৩ বছরব্যাপী প্রতি বছর শেষে ঋণের কিস্তি ৪০,২১১ টাকা করে পরিশোধ করবেন। 

Updated: 1 year ago
উত্তরঃ

যদি প্রতি বছরের শুরুতে বা প্রতি কিস্তির শুরুতে সমপরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর্যন্ত জমা বা গ্রহণ করা হয় তাকে প্রদেয় বার্ষিক বৃত্তি বলে।

উত্তরঃ

সুদের হার ও সময়ের কারণে বর্তমান মূল্য অপেক্ষা ভবিষ্যৎ মূল্য অধিক হয়।

যদি সুদের হার না থাকে তবে যা বর্তমান মূল্য তাই ভবিষ্যৎ মূল্য হবে। আবার সুদের হার বাড়লে ভবিষ্যৎ মূল্য বাড়বে। অর্থাৎ সুদের হারের সাথে ভবিষ্যৎ মূল্যের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান। অন্যদিকে, সময় যত বাড়তে থাকবে বর্তমান অর্থের ভবিষ্যৎ মূল্য তত বাড়তে থাকবে। অর্থাৎ সময়ের সাথেও ভবিষ্যৎ মূল্যের ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।

উত্তরঃ

উদ্দীপকের জনাব হাসনাত ৩ বছর পর মোট কত টাকা পরিশোধ করবেন তা জানার জন্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় :

এখানে

বর্তমান মূল্য (PV) = ১,০০,০০০ টাকা

মেয়াদকাল (n) =` বছর

সুদের হার (i) = ১০

বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = 8

ভবিষ্যৎ মূল্য (FV)=PV১+imn×m

=১,০০,০০০ ১+০.১০৪৩×৪

= ১,০০,০০০ (১.০২৫)১২

= ১,০০,০০০ × ১.৩৪৪৮৮৯

= ১,৩৪,৪৮৮.৯০ টাকা

সুতরাং জনাব হাসনাত ৩ বছর পর মোট ১,৩৪,৪৮৮.৯০ টাকা পরিশোধ করবেন।

উত্তরঃ

জনাব রায়হানের ঋণ পরিশোধ তালিকায় পরিশোধিত সুদের পরিমাণ প্রতি বছর ক্রমাগত হ্রাস পাবে। বক্তব্যটির সাথে আমি একমত।

ঋণ পরিশোধের তালিকা নির্ণয় :

১

২

৩

৪= (২ × ১০%)

৫ = (৩ – ৪)

৬ = (২-৫)

বছরের সংখ্যা

বছরের শুরুতে ঋণের পরিমাণ

কিস্তির পরিমাণ

সুদের পরিমাণ

আসলের পরিমাণ

বছরের শেষে ঋণের পরিমাণ

১

১,০০,০০০

৪০,২১১

১০,০০০

৩০,২১১

৬৯,৭৮৯

২

৬৯,৭৮৯

৪০,২১১

৬,৯৭৯

৩৩,২৩২

৩৬,৫৫৭

৩

৩৬,৫৫৭

৪০,২১১

৩,৬৫৪

৩৬,৫৫৭

০

উল্লিখিত ঋণ পরিশোধের তালিকায় লক্ষণীয় যে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের সুদের পরিমাণ যথাক্রমে ১০,০০০ টাকা; ৬,৯৭৯ টাকা ও ৩,৬৫৪ টাকা। অর্থাৎ সুদের পরিমাণ প্রতি বছর ক্রমাগত হ্রাস পাচ্ছে। এর অন্যতম কারণ হলো প্রতি বছর কিস্তি পরিশোধ করায় ঋণের পরিমাণ কমে যাচ্ছে। যার ফলে সুদের পরিমাণও প্রতি বছর ক্রমাগত হ্রাস পাচ্ছে।

110

Related Question

View All
উত্তরঃ

একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে বৃত্তি বলে।

253
উত্তরঃ

'বিধি ৬৯' বলতে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে বোঝায়।

বিধি ৬৯' প্রয়োগ করে দুটি বিষয় নির্ণয় করতে পারি।

১. বিনিয়োগকৃত অর্থ কত বছরে দ্বিগুণ হবে:  n=  ৬৯i+০.৩৫

২. বিনিয়োগকৃত অর্থ শতকরা কত সুদের হারে দ্বিগুণ হবে: i=৬৯n+ ০.৩৫

485
উত্তরঃ

কার্যকরী সুদের হার নির্ণয় :
এখানে

সুদের হার (i) =  ১২%   বা, ০.১২

বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ১২

কার্যকরী সুদের হার (EAR) = কত?

আমরা জানি,

কার্যকরী সুদের হার (EAR) =  1+imm-1× 100

  = 1+0.121212-1× 100

= 1.0112-1×100  

=(১.১২৬৮২৫ – ১) × ১০০ 

= ০.১২৬৮২৫ × ১০০ 

= ১২.৬৮% 

সুতরাং কার্যকরী সুদের হার ১২.৬৮%।

200
উত্তরঃ

মেয়াদ শেষে নাহিন মোটর সাইকেলটি কিনতে সক্ষম হবে কিনা

তা জানার জন্য সোনালী ব্যাংকের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় :

এখানে

বর্তমান মূল্য (PV) = ৭০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

সুদের হার (i) = ১২% বা, ০.১২

বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ১২

  আমরা জানি,

ভবিষ্যৎ মূল্য (FV) = PV 1imn×m

= ৭০,০০০ 1+0.12125×12

= ৭০,০০০ (১.০১) ৬০

= ৭০,০০০ × ১.৮১৬৬৯৭

= ১,২৭,১৬৮.৭৯ টাকা

লক্ষণীয় যে, সোনালী ব্যাংক থেকে ৫ বছর শেষে পাওয়া যাবে ১,২৭,১৬৮.৭৯ টাকা কিন্তু ৫ বছর শেষে মটর সাইকেল কিনতে প্রয়োজন হবে ১,৫০,০০০ টাকা। অর্থাৎ (১,৫০,০০০ – ১,২৭,১৬৮.৭৯) = ২২,৮৩১.২১ টাকার ঘাটতি থাকে। এমতাবস্থায় বলা যায়, মেয়াদ শেষে নাহিন মোটর সাইকেলটি কিনতে সক্ষম হবে না।

204
উত্তরঃ

বর্তমানের নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে সুদসহ যে মূল্য হবে তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে।

215
উত্তরঃ

প্রকৃত সুদের হার বলতে ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে বোঝায়।

প্রকৃত সুদের হার মূলত চক্রবৃদ্ধিকরণের সাথে জড়িত। বছরে চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে প্রকৃত সুদের হার বৃদ্ধি পায়। চক্রবৃদ্ধির সংখ্যা কমলে প্রকৃত সুদের হারও কমে। প্রকৃত সুদের হার নির্ণয়ের

সূত্রটি হলো : EAR = 1+imm-1×100

439
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews