জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে
চিরস্থির কবে নীর হয় রে জীবননদে?

Updated: 1 month ago
উত্তরঃ

মূলভাব: মৃত্যু মানুষের অনিবার্য নিয়তি। এর থেকে পরিত্রাণের কোনো পথ নেই। মৃত্যু আছে বলেই জীবন এত বৈচিত্র্যময়।

সম্প্রসারিত ভাব: মানুষ চিরঞ্জীব নয়। একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যুকে ঠেকিয়ে রাখার কোনো উপায় আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তাই মৃত্যু অনিবার্য ও শাশ্বত বিধান। প্রকৃতির এই বিধি না মেনে কোনো উপায় নেই। মানবজীবন নদীর জলের মতো। নদীর জোয়ার-ভাটার মতো মানবজীবনেও হাসি-কান্না, সুখ-দুঃখ, উত্থান-পতন আবশ্যিকভাবে বিদ্যমান। এই পরস্পরবিরোধী জাগতিক নিয়মের বশবর্তী হয়েই মানুষ জীবন অতিবাহিত করে। নদীর জল যেমন কখনো স্থির থাকে না, তেমনি মানুষের জীবনও স্থির নয়। জন্ম দিয়ে মানুষের জীবনের শুরু আর মৃত্যুতে তার পরিসমাপ্তি। তাই মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই। শাশ্বত এ সত্যকে ইতিবাচকভাবে নিতে হবে। মৃত্যুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে কর্ম দিয়ে মৃত্যুকে জয় করতে হবে। কেননা, মানুষের দেহ নশ্বর হলেও কর্ম অবিনশ্বর। কর্ম মানুষকে পৃথিবীতে অমর করে রাখে। তাই মৃত্যুকে আলিঙ্গন করতে হবে সানন্দে।

মন্তব্য: প্রতিটি জীবকেই একদিন মৃত্যুকে বরণ করে নিতে হবে। তাই মৃত্যুভয়ে ভীত না হয়ে মৃত্যুর পরও অমর হয়ে থাকার সাধনায় জীবনকে কাজে লাগাতে হবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 month ago
116
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews