জমিলা খাতুন পুকুরের পানিকে পরিস্রাবণ ও স্ফুটন প্রক্রিয়ায় রান্নার উপযোগী করেন।
পরিস্রাবণ হলো তরল ও কঠিন পদার্থের মিশ্রণ হতে কঠিন পদার্থকে আলাদা করার একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে পানিতে বিদ্যমান
অদ্রবণীয় ধূলা-বালির কণা হতে শুরু করে নানা রকম ময়লা আবর্জনার কণা দূর করা হয়। এক্ষেত্রে তিনি বালির স্তর বা ক্ষুদ্রভাবে তৈরি কাপড়ের মধ্যে দিয়ে পানিকে প্রবাহিত করে। এতে করে পানিতে অদ্রবণীয় ময়লার কণাগুলো বালির স্তরে আটকে যায়। এভাবে প্রাপ্ত ধূলাবালি মুক্ত পানিকে আরও বিশুদ্ধকরণের জন্য তিনি স্ফুটন শুরু হওয়ার পর ১৫-২০ মিনিট ধরে পানিকে ফুটিয়ে জীবাণুমুক্ত করেন। এভাবেই জমিলা খাতুন পুকুরের পানিকে রান্নার জন্য উপযোগী করেন।
Related Question
View Allপৃথিবীতে পানি একই প্রক্রিয়ায় ঘুরে ফিরে ব্যবহার হয়। এটি সূর্যের তাপে বাষ্পীভবন, মেঘে রূপান্তর ও বৃষ্টির মাধ্যমে আবার ভূমি ও সমুদ্রে ফিরে আসে। একে পানির পুনরাবর্তন বলে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!